Dr.Moinul Atique

Dr.Moinul Atique MBBS(MMC) ,BCS (Health),MRCS(England)
MS(Orthopaedic Surgery,NITOR)

Orthopaedic ,Trauma and Spine Surgeon

আরও একটি জটিল Supracondyler Fracture এর সফল অপারেশন করা হল। আলহামদুলিল্লাহ একটি শিশু বিকলাঙ্গ হওয়া থেকে বেচে গেল।
23/09/2026

আরও একটি জটিল Supracondyler Fracture এর সফল অপারেশন করা হল।
আলহামদুলিল্লাহ একটি শিশু বিকলাঙ্গ হওয়া থেকে বেচে গেল।

শিশুর হাড় ভাঙলে কবিরাজি নয়—সময়মতো অর্থোপেডিক সার্জনের পরামর্শ নিন:-এই ধরনের হাড় ভাংগার কবিরাজি করে দেশে হাজার হাজার মানু...
17/09/2026

শিশুর হাড় ভাঙলে কবিরাজি নয়—সময়মতো অর্থোপেডিক সার্জনের পরামর্শ নিন:-

এই ধরনের হাড় ভাংগার কবিরাজি করে দেশে হাজার হাজার মানুষের হাত বাঁকা হয়ে গেছে।

১২ বছর বয়সী শিশুর Supracondylar fracture—আঘাতের ১৩ দিন পর আমাদের কাছে আসে। প্রয়োজনীয় মূল্যায়নের পর closed reduction ও percutaneous pinning (CRPP) করা হয় এবং fluoroscopy-তে fixation নিশ্চিত করা হয়।

⚠️ দেরি হলেও সঠিক পরিকল্পনা ও দক্ষ হাতে চিকিৎসার মাধ্যমে শিশুর স্বাভাবিক হাতের গঠন ও কার্যক্ষমতা রক্ষার চেষ্টা করা সম্ভব।

🦴 হাড় ভাঙার চিকিৎসায় সবসময় অর্থোপেডিক ও ট্রমা বিশেষজ্ঞের পরামর্শ নিনসমলা বেগম (ছদ্মনাম)—হাতের হাড় ভেঙে যাওয়ার পর আধুনিক ...
09/09/2026

🦴 হাড় ভাঙার চিকিৎসায় সবসময় অর্থোপেডিক ও ট্রমা বিশেষজ্ঞের পরামর্শ নিন
সমলা বেগম (ছদ্মনাম)—হাতের হাড় ভেঙে যাওয়ার পর আধুনিক চিকিৎসার পরিবর্তে একজন স্বনামধন্য কবিরাজের কাছে চিকিৎসা নেন। বিভিন্ন মন্ত্র-তন্ত্র ও কাপড় দিয়ে হাত বেঁধে প্রায় সাড়ে ৪ মাস চিকিৎসা চলতে থাকে।
দীর্ঘ এই সময়ে চিকিৎসা বাবদ প্রায় ৩০,০০০ টাকা খরচ হলেও হাতের ব্যথা কমেনি। বরং ভাঙা হাড়টি সঠিকভাবে জোড়া লাগেনি এবং হাতটি বেঁকে যায় ও স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হয়।
পরবর্তীতে রোগী আমাদের কাছে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে অপারেশনের পরামর্শ দেওয়া হয়।
অপারেশনের মাধ্যমে হাড়ের সঠিক অবস্থান পুনঃস্থাপন ও প্রয়োজনীয় স্থিরীকরণ করা হয়। পাশাপাশি হাড়ের জোড়া লাগার প্রক্রিয়াকে সহায়তা করার জন্য Bone Graft ব্যবহার করা হয়েছে।
আলহামদুলিল্লাহ, অপারেশনের পর হাতের আকৃতি অনেকটাই সোজা হয়েছে। আশা করছি, যথাযথ চিকিৎসা ও নিয়মিত ফলোআপের মাধ্যমে রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক হাতের কার্যক্ষমতা ফিরে পাবেন।
⚠️ মনে রাখবেন: হাড় ভাঙার পর ভুল বা বিলম্বিত চিকিৎসার কারণে হাড় বেঁকে জোড়া লাগা (Malunion), জোড়া না লাগা (Non-union), দীর্ঘস্থায়ী ব্যথা ও অঙ্গের কার্যক্ষমতা কমে যাওয়ার মতো জটিলতা হতে পারে।
👉 তাই হাড় ভাঙলে শুরুতেই একজন অর্থোপেডিক ও ট্রমা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সঠিক সময়ে সঠিক চিকিৎসা—জটিলতা কমায়, সুস্থতার সম্ভাবনা বাড়ায়।

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা
28/05/2026

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

শুক্রবারের চেম্বার, শ্রীপুর, গাজীপুর সিরিয়ালের জন্য :-০১৭২৯৭৮৯৩৪৭
14/05/2026

শুক্রবারের চেম্বার, শ্রীপুর, গাজীপুর
সিরিয়ালের জন্য :-
০১৭২৯৭৮৯৩৪৭

কয়েকদিন আগে ঢাকা মেডিকেলে দালাল নিধন কর্মসূচীর মাধ্যমে নিরীহ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্থা করা হল, অনেককে গ্রেফতারও...
13/05/2026

কয়েকদিন আগে ঢাকা মেডিকেলে দালাল নিধন কর্মসূচীর মাধ্যমে নিরীহ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্থা করা হল, অনেককে গ্রেফতারও করা হল অথচ আমি কখনই কোন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের রোগীদের উপকার ছাড়া অপকার করতে দেখি নি ( অনেক সময় প্রেসক্রিপশনের ছবি তোলে যা কোম্পানির পলিসি, যেটা বন্ধ হওয়া খুব জরুরী),
অথচ ব্যাপক অভিযানের ২ দিনের মাঝেই প্রকৃত দালালের এমন কর্যক্রম !

এভাবেই উদোর পিন্ডি বুদোর ঘাড়ে দিয়ে সিস্টেমে সব ম্যানেজ করে দালালেরা চলে আর নিরীহরা ধরা খায়, এটাই বাংলাদেশের সব সেক্টরে চলমান।

আমাদের শরীরের হাতের কাজ করার জন্য অতি গুরুত্বপূর্ণ দুইটি হাড় হল রেডিয়াস ও আলনা। HSC পড়ার সময় কোনটা বাইরের দিকে আর কোনটা ...
10/05/2026

আমাদের শরীরের হাতের কাজ করার জন্য অতি গুরুত্বপূর্ণ দুইটি হাড় হল রেডিয়াস ও আলনা।

HSC পড়ার সময় কোনটা বাইরের দিকে আর কোনটা ভেতরের দিকে সেটা অনেক সময় কনফিউশান লাগত, তখন মনে করতাম রেডিও হাতে করে বাইরে আনা যায় তাই রেডিয়াস বাইরে আর আলনা ঘরের ভেতরে থাকে তাই আলনা ভেতরে।

কোন দুর্ঘটনার কারনে এই হাড়গুলোর উভয়টি বা যে কোন একটি ভেংগে গেলে অবশ্যই অর্থোপেডিক সার্জনের পরামর্শ নেওয়া উচিত কারন এই হাড়গুলো ভেংগে গেলে অনেকেই কুসংস্কারের পাল্লায় পড়ে অপারেশন না করে কবিরাজের স্বরনাপন্ন হয়ে শারীরিক বিকলাঙ্গতা বরন করেন।

(এক্ষেত্রে প্লাস্টার চিকিৎসাও ভাল কাজ করে না এবং দীর্ঘমেয়াদে রোগীর ক্ষতি হয়)

রোগী কথন ০১ :- জন্মগত খুড়িয়ে চলা বাচ্চা কি স্বাভাবিক জীবন পেতে পারে..? সাকিব (ছদ্মনাম) ৬ বছরের বাচ্চাকে নিয়ে যখন ওর বাবা...
07/05/2026

রোগী কথন ০১ :-

জন্মগত খুড়িয়ে চলা বাচ্চা কি স্বাভাবিক জীবন পেতে পারে..?

সাকিব (ছদ্মনাম) ৬ বছরের বাচ্চাকে নিয়ে যখন ওর বাবা নিটোরের (পংগু হাসপাতাল) বহির্বিভাগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে নিয়ে আসে তখন উনি অত্যন্ত হতাশ তার বাচ্চা জম্ম থেকেই খুড়িয়ে হাটে।

বিভিন্ন জায়গায় যেয়ে সঠিক পরামর্শ পাচ্ছিলেন না, ছেলের পংগুত্বকে নিয়তির লিখন হিসাবেই মেনে নিয়েছিলেন।
পংগু হাসপাতালের বহির্বিভাগে আসলে আমরা রোগ সনাক্ত করি বাচ্চার জম্মগত কোমড়ের হাড় বিচ্যুতি (Developmental Dyaplasia of The Hip) এবং অপারেশনের মাধ্যমে ভাল হবার সম্ভবনা আছে বলে জানাই।

তারপর আমার শ্রদ্ধের থিসিস গাইড পেডিয়েট্রিক অর্থোপেডিক সার্জারীর অধ্যাপক ডা.কামরুজ্জামান স্যার রোগীকে ভর্তি করেন, এবং পরবর্তীতে স্যারের ও অধ্যাপক সারোয়ার ইবনে সালাম স্যারের নেতৃত্বে অপারেশন হয়।

আমার থিসিস পরীক্ষার (এপ্রিল-২০২৫) এর সময় আমি ওর বিস্তারিত প্রেজেন্ট করি, অপারেশনের আগের তুলনায় পরে অনেক উন্নতি লক্ষ করা যায়।

গত এপ্রিল ২০২৬ এ রোগীর বাবা আমাকে ফোন দিয়ে এক্সরে পাঠান যা একদমই স্বাভাবিক এবং এখন স্বাভাবিক ভাবে দৌড়ঝাপ করে খেলাধুলা করে বলে জানান ।

একটা বাচ্চাকে নিশ্চিত বিকলাঙ্গ হবার হাত থেকে রক্ষার ক্ষেত্রে একটা অংশে মহান আল্লাহ আমাকে কিছুটা ভুমিকা রাখার সুযোগ দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা জানাই।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Moinul Atique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share