Dr. Farah Tasneem

Dr. Farah Tasneem BCS(Health) FCPS P-2( Dermatology)

Ringworm (দাদ) হলো এক ধরনের ছত্রাকজনিত (fungal) সংক্রমণ, যা ত্বক, চুল বা নখে হতে পারে।👥 কারা বেশি আক্রান্ত হয়?✔️ যারা বে...
27/04/2026

Ringworm (দাদ) হলো এক ধরনের ছত্রাকজনিত (fungal) সংক্রমণ, যা ত্বক, চুল বা নখে হতে পারে।

👥 কারা বেশি আক্রান্ত হয়?
✔️ যারা বেশি ঘামেন
✔️ অপরিষ্কার বা ভেজা কাপড় পরে থাকেন
✔️ ডায়াবেটিস রোগী

⚠️ লক্ষণ (Symptoms):
🔸 ত্বকে গোল বা বৃত্তাকার লাল দাগ
🔸 চুলকানি (বিশেষ করে রাতে বেশি)
🔸 দাগের চারপাশ উঁচু ও মাঝখান তুলনামূলক ফ্যাকাসে
🔸 ত্বক শুষ্ক বা খোসা ওঠা

📍 শরীরের কোথায় হয়?
👉 কুঁচকি (groin)
👉 বগল
👉 হাত-পা
👉 মাথার ত্বক
👉 নখ

❗ দেখতে কেমন?
দাদ সাধারণত গোলাকার, লালচে Ring -এর মতো হয়, যার চারপাশটা বেশি স্পষ্ট আর মাঝে একটু ফ্যাকাসে লাগে।
🧪 করণীয়?
✔️ আক্রান্ত জায়গা শুকনো ও পরিষ্কার রাখুন
✔️ ডাক্তারের পরামর্শে antifungal ক্রিম/ওষুধ ব্যবহার করুন
✔️ নিজের জিনিস (তোয়ালে, কাপড়) আলাদা রাখুন
✔️ চুলকানো এড়িয়ে চলুন
✔️ নিজে নিজে pharmacy এর স্টেরয়েড মলম ব্যবহার করবেন না
🚫 যা করবেন না:
❌ অন্যের ব্যবহৃত কাপড়/তোয়ালে ব্যবহার
❌ ভেজা কাপড় দীর্ঘসময় পরে থাকা
❌ চিকিৎসা ছাড়া যেকোনো ক্রিম ব্যবহার

👉 সচেতন থাকুন, সুস্থ থাকুন!

আপনার ত্বকে যখন পোকা ডিম পাড়ে — স্ক্যাবিসের ভয়ংকর বাস্তবতা! 😨স্ক্যাবিস শুধু চুলকানির রোগ না—ঠিকমতো চিকিৎসা না করলে পুরো ...
25/04/2026

আপনার ত্বকে যখন পোকা ডিম পাড়ে — স্ক্যাবিসের ভয়ংকর বাস্তবতা! 😨

স্ক্যাবিস শুধু চুলকানির রোগ না—ঠিকমতো চিকিৎসা না করলে পুরো পরিবারে ছড়িয়ে যেতে পারে।
🔍 রোগটা আসলে কীভাবে হয়?
একটা ক্ষুদ্র মাইট (Sarcoptes scabiei) ত্বকের নিচে ঢুকে ডিম পাড়ে। এর ফলে শরীর অ্যালার্জিক রিঅ্যাকশন করে—যার জন্য তীব্র চুলকানি হয়।
👨‍👩‍👧‍👦 কারা বেশি ঝুঁকিতে?
• যেসব জায়গায় অনেক মানুষ একসাথে থাকে (হোস্টেল, মেস, জেল)
• শিশু ও বৃদ্ধ
⏳ লক্ষণ কবে থেকে শুরু হয়?
• প্রথমবার হলে ২–৬ সপ্তাহ পর লক্ষণ দেখা দেয়
• আগে হয়ে থাকলে ১–৪ দিনের মধ্যেই শুরু হতে পারে
📍 শরীরের কোথায় বেশি হয়?
• আঙুলের ফাঁক
• বগল
• স্তনের নিচে
• কোমর ও নাভির চারপাশ
• পুরুষদের ক্ষেত্রে যৌনাঙ্গ
⚠️ জটিলতা কী হতে পারে?
• বেশি চুলকাতে গিয়ে ত্বকে ক্ষত
• ব্যাকটেরিয়াল ইনফেকশন (যেমন impetigo)
• বিরল ক্ষেত্রে “Crusted scabies” (খুব বেশি ছড়ায় ও মারাত্মক)
💊 চিকিৎসা কী?
• ডাক্তারের পরামর্শ অনুযায়ী পারমেথ্রিন (Permethrin) বা অন্য লোশন/ক্রিম ব্যবহার
• পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে
• রাতে গলা থেকে পা পর্যন্ত লাগিয়ে ৮–১২ ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে
• ১ সপ্তাহ পর আবার ব্যবহার করতে হয়
🧺 পরিচ্ছন্নতা জরুরি:
• কাপড়, বালিশের কভার, চাদর গরম পানিতে ধুতে হবে
• যেগুলো ধোয়া সম্ভব না, সেগুলো ৩–৫ দিন আলাদা করে রাখুন
• নখ ছোট করে কাটুন
❗ একটা গুরুত্বপূর্ণ কথা:
চিকিৎসা শুরু করার পরও ২–৩ সপ্তাহ পর্যন্ত হালকা চুলকানি থাকতে পারে—এটা স্বাভাবিক।
🚫 কুসংস্কার ভাঙুন:
• এটা “অপরিচ্ছন্নতার রোগ” না—যেকোনো মানুষ এর হতে পারে

Few important words about measles vaccination 💉চামড়ার নিচে (Subcutaneous) টিকা দেওয়ার নিয়ম:💉 স্থান:👶 ২ বছরের কম বয়সী শি...
24/04/2026

Few important words about measles vaccination 💉

চামড়ার নিচে (Subcutaneous) টিকা দেওয়ার নিয়ম:

💉 স্থান:
👶 ২ বছরের কম বয়সী শিশু → উরুর মাঝামাঝি বাইরের অংশ (Thigh)
👧 ২–৫ বছর বয়সী শিশু → বাহুর উপরের অংশের বাইরের দিক (Arm)

📝 টিকা দেওয়ার নিয়ম:

🔴টিকা দেওয়ার আগে জায়গা তুলা/স্পিরিট/Hexisol দিয়ে পরিষ্কার করা প্রয়োজন নেই as it reduce the efficacy of live vaccine‼️‼️
আঙুল দিয়ে চামড়া হালকা তুলে ধরতে হবে
সূঁচ ৪৫° কোণে চামড়ার নিচে প্রবেশ করাতে হবে (মাংসে নয়)
ধীরে ধীরে টিকা পুশ করতে হবে

⚠️ টিকা দেওয়ার পর:
🔴জায়গায় মালিশ বা ঘষা যাবে না
🔴স্পিরিট/জীবাণুনাশক ব্যবহার করা যাবে না
🩸 রক্ত বের হলে সিরিঞ্জের প্যাকেট (as it is sterile material )দিয়ে হালকা চাপ দিয়ে বন্ধ করতে হবে

👶সঠিক নিয়মে টিকা দিলে কার্যকর সুরক্ষা নিশ্চিত হয়।

Dr. Farah Tasneem
Medical officer of Disease Control ,NUHC

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Farah Tasneem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category