21/07/2026
পৃথিবীতে যেকোন কিছুর চেয়ে মহামূল্যবান একজন মানুষের জীবন।
কখনো কখনো খুবই সামান্যকিছুর জন্য আমরা হেরে যাই এবং এটাকে শেষ করে ফেলি।
প্রতিবছর পাবলিক পরীক্ষাগুলোর রেজাল্টের পর একটা অন্ধকার নেমে আসে।
ডেটা বলছে, ২০২৪ সালে এসএসসি পরীক্ষার রেজাল্টের ৪৮ ঘন্টার মধ্যে সুইসাইডের ঘটনা ঘটে ৮ টি।
২০২৫ সালে যে সংখ্যা দাঁড়ায় ১৭ তে।
এরা শুধুমাত্র ফেইল করার জন্য এই পথ বেছে নিয়েছে এমনটা নয়।অনেকে গোল্ডেন এ+ কিংবা এ+ কেন পায়নি এটার জন্যও সুইসাইড করেছে।
যা খুবই ভয়ানক।
আমাদের চারপাশে যারাই এসএসসি কিংবা যেকোন পরীক্ষার পর রেজাল্টের জন্য অপেক্ষা করছে,আমাদের উচওত সবসময় সহানুভূতি নিয়ে তাঁদের ওাশে থাকা।
একটা কিছু অর্জন করতে না পারলে,
"কিভাবে মুখ দেখাবো!"
এই বাক্য আমাদের ভেঙে ফেলতে হবে।
সবার জন্য শুভকামনা।
এমন ভালনারেবল কেউ থাকলে Feel free to knock me.
HM Toufiqur Rahman
Psychologist