Dietitian Shirajam Munira

Dietitian Shirajam Munira Nutritionist | Dietitian | Diet & Nutrition Consultant. One of the best-reviewed dietitians in BD She is one of the best-reviewed dietitians in Bangladesh.

Shirajam Munira is a consultant 'Dietitian' and 'Nutritionist', Health and nutrition blogger, and content creator. She is working on the planned meal, food, and nutrition programs and supervised the preparation and serving of meals. Practicing to prevent and treat illnesses by promoting healthy eating habits and recommending a diet. Currently, she is practicing autism nutrition, various diet thera

py, and obesity management. She has great experience in calorie-based meal planning and lifestyle modification in several national and international organizations since 2014. page: https://www.facebook.com/DietitianMunira/
Website: https://getfitwithmunira.com/

Thank you.

চেম্বারে মায়েদের কাছ থেকে যে কথাটা সবচেয়ে বেশি শুনি—“আমার বাচ্চা কিছুই খেতে চায় না! সারাদিন হাতে প্লেট নিয়ে ওর পেছনে...
13/08/2026

চেম্বারে মায়েদের কাছ থেকে যে কথাটা সবচেয়ে বেশি শুনি—“আমার বাচ্চা কিছুই খেতে চায় না! সারাদিন হাতে প্লেট নিয়ে ওর পেছনে ছুটতে হয়।”

অনেক বাবা-মা ভাবেন, বাচ্চা হয়তো জেদ করছে বা দুষ্টুমি করছে। কিন্তু সব সময় বিষয়টা এতটা সহজ নয়। নতুন খাবারের প্রতি ভয়, খাবারের গন্ধ বা টেক্সচারে অস্বস্তি, আবার কখনো আয়রন বা জিঙ্কের ঘাটতির কারণেও শিশুর খাওয়ার আগ্রহ কমে যেতে পারে।

তাই বাচ্চা না খেলে প্রথমেই জোর করে খাওয়ানোর বদলে, কেন খেতে চাইছে না সেটা বোঝার চেষ্টা করা জরুরি।

বাচ্চা অল্প খেলে কী করবেন?

🔹 অল্প খাবারে বেশি পুষ্টি দিন
বাচ্চা পরিমাণে কম খেলে তার পছন্দের খাবারেই পুষ্টি বাড়ানোর চেষ্টা করুন। যেমন খিচুড়ি বা স্যুপে সামান্য ঘি, বাদাম গুঁড়ো বা চিয়া সিড যোগ করা যেতে পারে।

🔹 সারাদিন একটু একটু করে খাওয়াবেন না
এক খাবারের পর আরেক খাবার, মাঝে বিস্কুট, জুস বা দুধ—এভাবে চলতে থাকলে মূল খাবারের সময় বাচ্চা ক্ষুধার্ত নাও থাকতে পারে। তাই খাবারের মাঝে পর্যাপ্ত বিরতি রাখা জরুরি।

🔹 সবজি না খেলে একটু কৌশল করুন
বাচ্চা সরাসরি সবজি খেতে না চাইলে তার পছন্দের কাটলেট, পাস্তা সস, রুটি বা অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। তবে ধীরে ধীরে তাকে সবজির স্বাদ ও গঠনের সঙ্গে পরিচিত করানোও গুরুত্বপূর্ণ।

🔹 খাবারটা দেখতে আকর্ষণীয় করুন
বিভিন্ন রঙের ফল-সবজি বা মজার শেপে খাবার সাজিয়ে দিলে অনেক সময় শিশুর খাবারের প্রতি আগ্রহ বাড়ে।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—বাচ্চাকে জোর করে বা প্রতিবার মোবাইল দেখিয়ে খাওয়ানো কোনো স্থায়ী সমাধান নয়। এতে শিশুর স্বাভাবিক ক্ষুধা ও পেট ভরা বোঝার অভ্যাস ব্যাহত হতে পারে।

আপনার শিশুর সঠিক বৃদ্ধি, ক্ষুধামন্দা দূরীকরণ এবং পার্সোনালাইজড পুষ্টি প্রটোকলের জন্য আজই যোগাযোগ করুন:

সিনিয়র পুষ্টিবিদ সিরাজাম মুনিরা
বি.এসসি. এবং এম.এসসি. ইন অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, আইইউ।
এম এন টি (কগনিজ, ইন্ডিয়া)
ওবেসিটি ম্যানেজামন্ট এন্ড CVD (ইন্ডিয়া)
ডায়াবেটিক এডুকেটর (FSTN, ইন্ডিয়া)
সার্টিফাইড রেনাল নিউট্রিশনিস্ট (FSTN, ইন্ডিয়া)

🏥 চেম্বার–:
ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, কল্যাণপুর, ঢাকা
📅 শনি–বৃহস্পতিবার: সকাল ১১টা – দুপুর ২টা
📞 +8809610009616

📞 টেলিমেডিসিন সেবা:
সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য: 01972686472
রবি- মঙ্গল: রাত ৯ টা-রাত ১১টা

#বাচ্চাদের_খাবার #শিশুর_যত্ন #পুষ্টিহীনতা #ক্ষুধা_বাড়ানোর_উপায় #পুষ্টিবিদ_পরামর্শ #স্বাস্থ্যকথা #সঠিক_খাদ্যাভ্যাস

08/08/2026

ডেঙ্গু জ্বরে দ্রুত সুস্থ হতে কোন খাবারগুলো ম্যাজিকের মতো কাজ করে? জানুন বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা। (বিস্তারিত ভিডিওতে)

সিনিয়র পুষ্টিবিদ সিরাজাম মুনিরা
ব্যক্তিগত পুষ্টি পরিকল্পনা ও ফ্যাট লস গাইডলাইনের জন্য:

🏥 চেম্বার:
ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, কল্যাণপুর, ঢাকা
📅 শনি–বৃহস্পতিবার: সকাল ১১টা – দুপুর ২টা
📞 +8809610009616

📞 টেলিমেডিসিন সেবা:
সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য: 01972686472
রবি- মঙ্গল: রাত ৯ টা-রাত ১১টা

#ডেঙ্গু_জ্বর #পুষ্টিবিদ_ঢাকা

Friday Reflection | Mind, Body & Nutritionআপনার শরীর ঠিক ততটাই সুস্থ, যতটা শান্ত আপনার মন। সপ্তাহজুড়ে আমরা কাজ করি, দৌড...
07/08/2026

Friday Reflection | Mind, Body & Nutrition

আপনার শরীর ঠিক ততটাই সুস্থ, যতটা শান্ত আপনার মন।

সপ্তাহজুড়ে আমরা কাজ করি, দৌড়াই, দায়িত্ব পালন করি। কিন্তু শুক্রবার আমাদের মনে করিয়ে দেয়—একটু থামতে, নিজেকে সময় দিতে, আর নিজের শরীর ও মনের কথা শুনতে।

অনেকেই ভাবেন,
“আমি শুধু ভালো খাবার খেলেই সুস্থ থাকব।”

কিন্তু সত্য হলো—
পুষ্টি শুধু প্লেটের খাবার নয়।

এটি হলো—
🥗 আপনি কী খাচ্ছেন
🧠 আপনি কী ভাবছেন
😴 আপনি কেমন ঘুমাচ্ছেন
🚶‍♀️ আপনি কতটা নড়াচড়া করছেন
❤️ আর আপনি নিজের সঙ্গে কেমন আচরণ করছেন

দীর্ঘদিনের মানসিক চাপ (Stress) আমাদের ক্ষুধা, হরমোন, ঘুম, হজম এমনকি ওজনকেও প্রভাবিত করতে পারে। তাই স্বাস্থ্যকর জীবন শুরু হয় শুধু ডায়েট দিয়ে নয়, Mind–Body Connection বুঝে।

আজ শুক্রবার…
🌿 একটু ধীরে খান।
🌿 পরিবারের সঙ্গে একবেলা বসে খাবার উপভোগ করুন।
🌿 পর্যাপ্ত পানি পান করুন।
🌿 ২০–৩০ মিনিট হাঁটুন।
🌿 আর নিজের জন্য অন্তত ১০ মিনিট নিরব সময় রাখুন।

মনে রাখবেন,

“A healthy mind makes healthier food choices, and healthy food helps create a healthier mind.”

আজ নিজের শরীরকে শুধু খাবার নয়,
শান্তি, যত্ন এবং ভালোবাসাও দিন।

🤍 শুভ জুমআ মোবারক।

— Dietitian Shirajam Munira
Nutritionist & Dietitian

আজ একটি গল্প শেয়ার করি।শুনবেন কিছুদিন আগে আমার চেম্বারে একজন রোগী এসেছিলেন। তিনি প্রায় দুই বছর ধরে নিয়মিত সকালের নাস্...
06/08/2026

আজ একটি গল্প শেয়ার করি।শুনবেন

কিছুদিন আগে আমার চেম্বারে একজন রোগী এসেছিলেন। তিনি প্রায় দুই বছর ধরে নিয়মিত সকালের নাস্তা করতেন না। ব্যস্ততা, তাড়াহুড়ো, “পরে খাব”—এভাবেই দিন শুরু হতো।

ধীরে ধীরে তিনি অনুভব করতে শুরু করেন—
🔸 মাথা ঘোরা
🔸 দুর্বল লাগা
🔸 কাজে মনোযোগ কমে যাওয়া

খাদ্যাভ্যাস মূল্যায়ন করে দেখলাম, পুরো দিনের মিল প্যাটার্নই এলোমেলো। পরবর্তীতে তার রক্ত পরীক্ষায় হিমোগ্লোবিনও কমে গেছে।

অবশ্যই, শুধু নাস্তা বাদ দেওয়াই হিমোগ্লোবিন কমার একমাত্র কারণ নয়। তবে দীর্ঘদিন অনিয়মিত খাওয়া এবং পর্যাপ্ত পুষ্টি না পাওয়া শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তখন আমরা খুব ছোট একটি পরিবর্তন দিয়ে শুরু করেছিলাম—
“প্রতিদিন সকালের নাস্তা।”

মনে রাখবেন,
সকালের নাস্তা শুধু পেট ভরানোর জন্য নয়, এটি আপনার শরীর ও মস্তিষ্কের দিনের প্রথম জ্বালানি।

আজকে আপনাদের জন্য Fan Challenge

আজ নাস্তা করেছেন?

📸 আপনার Healthy Breakfast-এর ছবি কমেন্টে শেয়ার করুন এবং লিখুন—
I love breakfast

সবচেয়ে সুন্দর, ব্যালেন্সড ও স্বাস্থ্যকর ব্রেকফাস্টের কয়েকটি ছবি আমি আমার স্টোরিতে শেয়ার করব।

চলুন, ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাস দিয়েই বড় পরিবর্তনের শুরু করি। ❤️

05/08/2026

বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে সকল মা ও নবজাতকের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। 💙

Breastfeeding is the first gift of love, care & nutrition.
মায়ের দুধই শিশুর সর্বোত্তম পুষ্টি এবং সুস্থ জীবনের প্রথম ভিত্তি।

আসুন, breastfeeding সম্পর্কে সচেতনতা বাড়াই এবং প্রতিটি শিশুর জন্য নিশ্চিত করি একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ।

ব্যক্তিগত পুষ্টি পরিকল্পনা ও ফ্যাট লস গাইডলাইনের জন্য:
সিনিয়র পুষ্টিবিদ:

সিরাজাম মুনিরা
বি.এসসি. এবং এম.এসসি. ইন অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, আইইউ।
এম এন টি (কগনিজ, ইন্ডিয়া)
ওবেসিটি ম্যানেজামন্ট এন্ড CVD (ইন্ডিয়া)
ডায়াবেটিক এডুকেটর (FSTN, ইন্ডিয়া)
সার্টিফাইড রেনাল নিউট্রিশনিস্ট (FSTN, ইন্ডিয়া)

🏥 চেম্বার–:
ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, কল্যাণপুর, ঢাকা
📅 শনি–বৃহস্পতিবার: সকাল ১১টা – দুপুর ২টা
📞 +8809610009616

📞 টেলিমেডিসিন সেবা:
সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য: 01972686472
রবি- মঙ্গল: রাত ৯ টা-রাত ১১টা

#বিশ্ব_মাতৃদুগ্ধ_দিবস #মায়ের_দুধ #সুস্থ_মা_সুস্থ_শিশু

সব হাসির পেছনে একটি গল্প থাকে।সব নীরবতার পেছনেও থাকে কিছু অদৃশ্য অনুভূতি।আমাদের মানসিক অবস্থা (Mental Health) আর পুষ্টি ...
04/08/2026

সব হাসির পেছনে একটি গল্প থাকে।
সব নীরবতার পেছনেও থাকে কিছু অদৃশ্য অনুভূতি।

আমাদের মানসিক অবস্থা (Mental Health) আর পুষ্টি (Nutrition)—এই দুটো একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত।

যখন আমরা অতিরিক্ত স্ট্রেসে থাকি—

* অকারণে মিষ্টি খেতে ইচ্ছা করে,
* অতিরিক্ত বা খুব কম খাওয়া শুরু হয়,
* ঘুমের সমস্যা দেখা দেয়,
* শক্তি কমে যায়,
* মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়।

আবার দীর্ঘদিন অপুষ্টিকর খাদ্যাভ্যাসও উদ্বেগ, ক্লান্তি এবং মুডের ওঠানামা বাড়াতে পারে।

সুস্থ মানসিকতার জন্য শুধু ইতিবাচক চিন্তা নয়, প্রয়োজন সুষম খাদ্যও।
প্রতিদিনের খাবারে রাখুন—
🥗 রঙিন শাকসবজি ও ফল
🐟 ওমেগা-৩ সমৃদ্ধ মাছ
🥜 বাদাম ও বীজ
🥚 পর্যাপ্ত প্রোটিন
💧 পর্যাপ্ত পানি

মনে রাখবেন,
আপনি যা খান, তা শুধু আপনার শরীর নয়—আপনার মস্তিষ্ক, অনুভূতি এবং মানসিক শক্তিকেও প্রভাবিত করে।

নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি একটি দায়িত্ব।

— ডায়েটিশিয়ান সিরাজাম মুনিরা
Nutritionist & Dietitian

শেষ কবে নিজের স্বাস্থ্য, নিজের শরীর আর নিজের সুস্থতার জন্য বিনিয়োগ করেছেন?
03/08/2026

শেষ কবে নিজের স্বাস্থ্য, নিজের শরীর আর নিজের সুস্থতার জন্য বিনিয়োগ করেছেন?

Enlightened Gym 2 – Dedicated for Females নারীর শক্তি, আত্মবিশ্বাস এবং সুস্থতার জন্য আরেকটি নতুন ঠিকানা—Enlightened Gym ...
01/08/2026

Enlightened Gym 2 – Dedicated for Females

নারীর শক্তি, আত্মবিশ্বাস এবং সুস্থতার জন্য আরেকটি নতুন ঠিকানা—Enlightened Gym 2 এর শুভ উদ্বোধনে উপস্থিত থাকতে পেরে সত্যিই ভালো লেগেছে।

এটি শুধু একটি জিম নয়, বরং এমন একটি নিরাপদ ও অনুপ্রেরণামূলক পরিবেশ যেখানে নারীরা নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারবেন।

একজন Clinical Nutritionist & Dietitian হিসেবে আমি সবসময় বিশ্বাস করি—
ব্যায়াম + সুষম খাদ্য + পর্যাপ্ত বিশ্রাম = দীর্ঘমেয়াদি সুস্থ জীবন।

Enlightened Gym 2-এর পুরো টিমকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আশা করি, এই উদ্যোগ আরও অনেক নারীকে স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।

Congratulations on the Grand Opening!


Enlightened Gym

30/07/2026

সুপারশপের দামি 'সুগার-ফ্রি' বা 'ডায়েট' খাবারগুলো কি সত্যিই আপনার ওজন কমাচ্ছে? নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো স্বাস্থ্যঝুঁকি? (সম্পূর্ণ ভিডিওটি দেখুন)

সিনিয়র পুষ্টিবিদ সিরাজাম মুনিরা
ব্যক্তিগত পুষ্টি পরিকল্পনা ও ফ্যাট লস গাইডলাইনের জন্য:

🏥 চেম্বার–১:
ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, কল্যাণপুর, ঢাকা
📅 শনি–বৃহস্পতিবার: সকাল ১১টা – দুপুর ২টা
📞 +8809610009616

📞 টেলিমেডিসিন সেবা:
সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য: 01972686472
রবি- মঙ্গল: রাত ৯ টা-রাত ১১টা

#হেলথ_টিপস ানোর_উপায় #পুষ্টিবিদ_ঢাকা

Address

Dhaka-1216

Alerts

Be the first to know and let us send you an email when Dietitian Shirajam Munira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dietitian Shirajam Munira:

Shortcuts

Share

Category