17/06/2026
শিশু হৃদরোগ চিকিৎসায় মানবিক উদ্যোগ ❤️
আজ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এ আয়োজিত বিশেষ শিশু হৃদরোগ স্ক্রিনিং ও পরামর্শ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতের খ্যাতনামা শিশু হৃদরোগ সার্জন ডা. কুলভূষণ সিং দাগার।
তিনি বর্তমানে Max Super Speciality Hospital, Saket, New Delhi, India-এর Chairman - Neonatal & Congenital Heart Surgery হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন যে, আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিশু হৃদরোগীদের জন্য ভারতে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এফ. এম. সিদ্দিকী এবং অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলাম।
মানবিক এই উদ্যোগ অনেক শিশুর জীবনে নতুন আশার আলো হয়ে উঠুক। 💙