30/08/2026
"ফুল হয়ে ফুটবো, দেশটাকে গড়বো"
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরী শতদল শাখার উদ্যোগে ৫ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘মাইন্ড ম্যারাথন সিজন-০৩’ এর ৭ম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ পর্বের প্রতিযোগিতায় উত্তরা হাই স্কুল এন্ড কলেজ -এর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দমুখর ও প্রাণচঞ্চল।