27/07/2026
কেন ইউরোলজি বেছে নিলে?
প্রশ্নটা আমি অনেকবার শুনেছি। কেউ সামনাসামনি জিজ্ঞেস করেছেন, কেউ মেসেজে। আমার মনে হয়, এই মানুষগুলো চেয়েছেন তাদের মনের ভেতর এই সাবজেক্ট নিয়ে যে দ্বিধার দেয়াল, তা ভাঙবার জন্যই এ প্রশ্ন। আবার, এই লিস্টে কেউ কেউ আছেন, যারা বোঝেন না, ইউরোলজি কী। এটা খায়? নাকি মাথায় দেয়? 😀
মেডিকেল কলেজে তখন ফোর্থ বা ফিফথ ইয়ার চলে।
সোহরাওয়ার্দীর সামনে একটা হাসপাতাল ছিলো রয়েল। একজন স্যার সেখানে PCNL করতেন। URS করতেন। Pe**le Implant করতেন। আমরা সাইনবোর্ড দেখতাম। বুঝতাম না, ইউরোলজী কী?
আমাদের একজন স্যার ছিলেন ফজল নাসের। স্যার কী করতেন, তখন সত্যি কথা বলতে, বুঝিনা কিছুই। কিন্তু বুঝি স্যার ভালো কিছু একটা করছেন। স্যারের aura এই লেভেলের ছিলো যে, আমরা ভাবতাম, সার্জন হইতে হইলে স্যারের মত cool হইতে হবে। আমাদের ব্যাচ থেকে ৪ জন এসেছে ইউরোলজীতে। আমার বিশ্বাস, এই ৪ জনেরই কমন ইন্সপিরেশন একজন।
হ্যা, প্রফেসর ফজল নাসের স্যার।
…
ইন্টার্নশীপে একদিন সার্জারি এ্যাডমিশন চলে।
বিকেল বেলায় মধ্যবয়সী একজন লোক এলো acute retention নিয়ে। ব্যথায় মানুষটা ঠিকমতো কথা বলতে পারছিলেন না। আমি তুমুল উদ্যমে ঝাপিয়ে পড়লাম ক্যাথেটার করতে।
পারলাম না।
বিভিন্ন সাইজের ক্যাথেটার ট্রাই করলাম।
হলো না।
আমার ক্যাথেটারের জ্ঞান ওখানেই শেষ।
কিছুদিন পর ইউরোলজিতে দেখলাম, গাইডওয়্যার দিয়েও আসলে ক্যাথেটার করা যায়। অবাক হলাম।
একজন বয়স্ক চাচার হঠাৎ প্রস্রাব আটকে গেছে। আগের হাসপাতালে কয়েকজন অলরেডি ক্যাথেটার ট্রাই করে ফেইল করেছে। রোগীটার ক্যাথেটার করার পর উনি আমার হাত ধরে ফেললেন। রুক্ষ সেই হাতের স্পর্শ আমার আজও মনে আছে।
বললেন, 'দুআ করি, একদিন অনেক বড় ডাক্তার হবা, বাবা'।
আমি জানি না, কি দেখে বললেন।
এখনো বলার মতো কিছু আমি হতে পারিনি।
কিন্তু এই দুআটা আমার খুব ভালো লাগলো। আজ এইখানে দাড়িয়ে আমার মনে হয়, এইরকম একটা স্মৃতি থাকা খারাপ কিছু না।
…
ইউরোলজি মানে শুধু কিডনির পাথর নয়। শুধু ক্যাথেটার না।
আমরা শুধু অপারেশন করি না।
বরং, আমরা মানুষের স্বস্তি ফিরিয়ে দিই।
এবং সেই অনুভূতিটা সুন্দর।
এখানে আছে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই।
আছে প্রোস্টেটের চিকিৎসা।
আছে জন্মগত জটিলতা নিয়ে জন্মানো শিশুদের নতুন জীবন দেওয়ার সুযোগ।
আছে এমন রোগী, যারা লজ্জায় বছরের পর বছর নিজের সমস্যার কথা কাউকে বলতে পারেন না।
আছে এমন অপারেশন, যার পর একজন মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
প্রতিটি রোগীর গল্প আলাদা।
আর সেই গল্পের অংশ হওয়ার সুযোগই আমাকে প্রতিদিন নতুন করে অনুপ্রাণিত করে। প্রযুক্তি বদলাচ্ছে। চিকিৎসা বদলাচ্ছে। আর এটা একজন চিকিৎসক হিসেবে আমাকেও প্রতিদিন বদলাতে, শিখতে এবং ভালো হতে বাধ্য করছে।
বাংলাদেশেও ইউরোলজির গুরুত্ব দ্রুত বাড়ছে।
কিডনির পাথর, প্রোস্টেটের সমস্যা, মূত্রনালীর রোগ, ক্যান্সার—এসব রোগ আগের চেয়ে অনেক বেশি দেখা যাচ্ছে।
একই সঙ্গে বিশ্বজুড়েও ইউরোলজি এখন সবচেয়ে দ্রুত এগিয়ে যাওয়া সার্জিক্যাল স্পেশালিটিগুলোর একটি।
এই পেজে আমি শুধু রোগ আর চিকিৎসার কথা বলবো না।
বলবো বাস্তব অভিজ্ঞতার গল্প।
বলবো নতুন নতুন প্রযুক্তির কথা।
ভাঙবো স্বাস্থ্য নিয়ে প্রচলিত ভুল ধারণা।
আর চেষ্টা করবো জটিল চিকিৎসাবিজ্ঞানের বিষয়গুলো খুব সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দিতে।
আমার এই ছোট্ট যাত্রায় আপনাদের স্বাগতম ❤️