Dr. Shafkat Bin Farid

Dr. Shafkat Bin Farid MBBS, BCS (Health)
MS Resident (Neurosurgery),
National Institute of Neurosciences and Hospital

28/07/2026
13/07/2026
10/07/2026
Source: বাংলাদেশ বেতার
10/07/2026

Source: বাংলাদেশ বেতার

আগামী ২৮ জুন ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬।শিশুর সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ...
26/06/2026

আগামী ২৮ জুন ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬।শিশুর সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় ভিটামিন 'এ' অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২৮ জুন সারা দেশের নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে ৬–৫৯ মাস বয়সী সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

🔵৬–১১ মাস বয়সী শিশু: নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল (১,০০,০০০ IU)
🔴 ১২–৫৯ মাস বয়সী শিশু: লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল(২,০০,০০০ IU)

মুখে (Oral) খাওয়াতে হবে।

✅ কারা পাবে?

৬–৫৯ মাস বয়সী সকল শিশু।

অসুস্থতা (হালকা জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া) থাকলেও অধিকাংশ ক্ষেত্রে খাওয়ানো যায়।

❌ কারা সাময়িকভাবে পাবে না?

গুরুতর অসুস্থ বা হাসপাতালে ভর্তি শিশু (সুস্থ হলে দিতে হবে)।
গত ১ মাসের মধ্যে উচ্চমাত্রার ভিটামিন এ ক্যাপসুল পেয়ে থাকলে (বিশেষ নির্দেশনা না থাকলে পুনরায় নয়)।

সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া:
বমি,বমিভাব,মাথাব্যথা,অস্থিরতা বা বিরক্তিভাব,সাময়িকভাবে ফন্টানেল ফুলে যাওয়া- সাধারণত ২৪–৪৮ ঘণ্টার মধ্যে নিজে থেকেই সেরে যায়।

আপনার শিশুকে অবশ্যই নিকটস্থ ইপিআই কেন্দ্রে নিয়ে আসুন।এই ক্যাপসুল নিরাপদ, কার্যকর এবং সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
আসুন, আমরা সবাই মিলে আমাদের শিশুদের অপুষ্টি ও ভিটামিন 'এ' ঘাটতি প্রতিরোধে এগিয়ে আসি।

ডা. শাফকাত বিন ফরিদ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নানিয়ারচর
রাঙ্গামাটি পার্বত্য জেলা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shafkat Bin Farid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category