Mind Care মনের যত্ন

Mind Care মনের যত্ন Stay with us: helping you cope, heal and thrive.

সুস্থ মনের জন্য মাইন্ড কেয়ারের সাথে থাকুন। পেশাদার কাউন্সেলিং সেবা ও মানসিক সমস্যা মোকাবেলায় সেবা পেতে ও প্রয়োজনে কল করুন। Professional counselling and mental health care for a healthier mind.

11/09/2026
23/08/2026

ঘুমের স্বাস্থ্য বিধি (Guide to Sleep Hygiene)
সুস্থ জীবনযাপনের জন্য ভালো ঘুমের অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার ঘুমাতে সমস্যা হয় বা ঘুম ধরে রাখতে অসুবিধা হয়, তাহলে নিচের পরামর্শগুলো অনুসরণ করতে পারেন।
🌿 Mind Care – Your Mind Matters
• ঘুমাতে যাওয়ার কমপক্ষে ৬ ঘণ্টা আগে থেকে ক্যাফেইন (যেমন: চা, কফি, এনার্জি ড্রিঙ্ক) গ্রহণ এড়িয়ে চলুন।
• ঘুমানোর আগে এবং রাতের মধ্যে অ্যালকোহল, নিকোটিন ও মাদকদ্রব্য ব্যবহার করবেন না।
• ঘুমানোর আগে টেলিভিশন, কম্পিউটার ও মোবাইলের স্ক্রিনসহ উজ্জ্বল আলো এড়িয়ে চলুন, কারণ এগুলো মস্তিষ্ককে উদ্দীপ্ত করে এবং আপনাকে জাগিয়ে রাখতে পারে।
• ঘুমানোর ঠিক আগে ব্যায়াম করা বা ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
• দিনের বেলায় দীর্ঘ সময় ঘুম (দুপুরের ঘুম) দেওয়া এড়িয়ে চলুন, কারণ এতে রাতে ঘুম কম আসতে পারে।
• আপনার শোবার ঘরকে যতটা সম্ভব আরামদায়ক রাখুন। ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখুন, যতটা সম্ভব অন্ধকার রাখুন (প্রয়োজনে স্লিপ মাস্ক ব্যবহার করুন) এবং শব্দ কম রাখুন (প্রয়োজনে ইয়ারপ্লাগ ব্যবহার করতে পারেন)।
• বিছানা শুধুমাত্র ঘুম ও দাম্পত্য সম্পর্কের জন্য ব্যবহার করুন। বিছানায় বসে কাজ করা, বই পড়া বা টেলিভিশন দেখা থেকে বিরত থাকুন। এতে আপনার মস্তিষ্ক বিছানাকে ঘুমের সঙ্গে সম্পর্কিত হিসেবে চিনতে শিখবে।
• যদি ঘুমাতে অসুবিধা হয় বা মাঝরাতে ঘুম ভেঙে যায় এবং আবার ঘুম না আসে, তাহলে বিছানা থেকে উঠে শান্ত ও আরামদায়ক কোনো কাজ করুন যতক্ষণ না আবার ঘুম পায়। বিছানায় শুয়ে অন্য বিষয় নিয়ে চিন্তা করবেন না, কারণ এতে বিরক্তি বাড়বে এবং পুনরায় ঘুমানো আরও কঠিন হয়ে যাবে।
• প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে জেগে উঠুন। এতে শরীর একটি নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তুলতে পারবে।
• ঘুমানোর আগে শরীর ও মনকে শান্ত করার জন্য কোনো রিল্যাক্সেশন অনুশীলন পদ্ধতি অনুসরণ করুন। যেমন:
o উষ্ণ পানিতে গোসল করা
o প্রার্থনা করা
o নিজের চিন্তাগুলো লিখে রাখা
o শ্বাস-প্রশ্বাস বা অন্যান্য রিল্যাক্সেশন অনুশীলন করা
• যদি ঘুমের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে, দিনের বেলায় জেগে থাকতে কষ্ট হয়, অথবা আপনি বিষণ্ন বোধ করেন, তাহলে একজন চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।

21/08/2026
20/08/2026

The Thoughts We Don't Always Notice
Have you ever caught yourself thinking...
“I'm not good enough.”
“I always mess things up.”
“No one really cares about me.”
“I'm a failure.”

These are called trigger thoughts. They're the automatic thoughts that pop into our minds, especially when we're stressed, hurt, or overwhelmed.

The problem is, when we believe these thoughts without questioning them, they begin to shape how we feel and how we act. They can leave us feeling anxious, hopeless, ashamed, or defeated. Over time, they become a negative force that affects our relationships, confidence, and daily life.

But here's something important to remember:
A thought is not always a fact.
Just as our minds can create trigger thoughts, we can also learn to create coping thoughts—thoughts that are kinder, more balanced, and more helpful.

Instead of saying, "I'm a failure," try, "I made a mistake, but mistakes are part of learning."
Instead of, "No one cares about me," try, "I'm feeling lonely right now, but this feeling won't last forever."

Coping thoughts don't ignore pain or pretend everything is okay. They simply help us respond to life's challenges with more compassion, hope, and resilience.
The way we talk to ourselves matters. Sometimes, changing that inner conversation is the first step toward healing.

💙 Be gentle with yourself. Your mind is listening.

16/08/2026

আপনার অনুভূতির নাম কি?
নিজের আবেগকে চিনতে ও বুঝতে সাহায্য করার জন্য আপনি কেমন অনুভব করছেন, তা মুখে বলে প্রকাশ করা অনেক সময় বেশ কার্যকর হতে পারে। শুরুতে নিজের অনুভূতিকে এভাবে নাম দিয়ে বলা কিছুটা অদ্ভুত বা হাস্যকর মনে হতে পারে। কিন্তু আপনি যখন আপনার অনুভূতিটিকে মুখে প্রকাশ করেন, তখন সেটি আপনার কাছে আরও স্পষ্ট হয়ে ওঠে এবং আপনি সেই মুহূর্তে আসলে কী অনুভব করছেন, সেদিকে আরও মনোযোগ দিতে পারেন।
বিশেষ করে যখন কোনো আবেগ আপনাকে খুব বেশি অভিভূত বা অস্থির করে তোলে, তখন সেই আবেগকে মুখে বর্ণনা করা তার তীব্রতা কিছুটা কমাতে সাহায্য করতে পারে। তাই কোনো আবেগ নিয়ে আপনি যত বেশি কথা বলতে পারবেন, সেই আবেগের কারণে সঙ্গে সঙ্গে কিছু একটা করে ফেলার তাগিদও ততটা কমে আসতে পারে।

আপনাকে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য চিৎকার করতে হবে না। নিজের কাছে শান্তভাবে বা মনে মনে আপনার অনুভূতিটিকে প্রকাশ করাই যথেষ্ট হতে পারে। আপনার জন্য যেটি সবচেয়ে স্বস্তিদায়ক ও কার্যকর, সেটিই বেছে নিন।
নিজেকে বলুন:
“এই মুহূর্তে আমি অনুভব করছি…”

আপনার আনন্দ, ভালো লাগা ও সুখের অনুভূতিগুলোকেও লক্ষ্য করুন এবং সেগুলোকেও ভাষায় প্রকাশ করুন। আপনি যত বেশি আপনার অনুভূতিগুলোকে চিনতে এবং মুখে প্রকাশ করতে পারবেন, তত বেশি গভীরভাবে সেই অনুভূতিগুলো উপভোগ করতে পারবেন।
ের যত্ন

15/08/2026

আবেগ আসলে কী? কীভাবে কাজ করে?
আবেগ আমাদের শরীরের ভেতরের ছোট্ট একটি সংকেত, কখনো কি এমন হয়েছে ? হঠাৎ খুব ভালো লাগছে, আবার কখনো কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যাচ্ছে? কখনো রাগ, কখনো ভয়, আবার কখনো অদ্ভুত এক ধরনের অস্থিরতা?
এসবই আমাদের আবেগ (Emotion)।

আবেগকে আমরা অনেক সময় ভালো বা খারাপ হিসেবে দেখি। কিন্তু আসলে আবেগের কাজ হলো আমাদের ভেতরে কী ঘটছে, সেটা আমাদের জানানো।
যেমন, কোনো সুন্দর খবর শুনলে আমরা আনন্দিত হই। কেউ কষ্ট দিলে মন খারাপ হয়। কোনো বিপদের আশঙ্কা থাকলে ভয় তৈরি হয়। আবার আমাদের সঙ্গে অন্যায় হলে রাগ হতে পারে।

অর্থাৎ, আবেগ অনেকটা আমাদের মনের একটি সংকেতের মতো, যা আমাকে বলে, এই মুহূর্তেে আমার সঙ্গে কিছু একটা ঘটছে।
আমরা যখন কিছু দেখি, শুনি, স্পর্শ করি, কোনো গন্ধ পাই বা কোনো স্বাদ অনুভব করি, তখন সেই তথ্য আমাদের মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্ক সেই তথ্যকে বিশ্লেষণ করে এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে আমাদের মধ্যে বিভিন্ন আবেগ তৈরি হতে পারে।

এখানে মস্তিষ্কের Limbic System (লিম্বিক সিস্টেম) আবেগ প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর মজার বিষয় হলো, আবেগ শুধু আমাদের মনে থাকে না, শরীরও অনেক সময় তার সঙ্গে সাড়া দেয়।
যেমন:
ভয় পেলে বুক ধড়ফড় করতে পারে।
রাগ হলে শরীর টানটান হয়ে যেতে পারে।
দুঃখ পেলে বুক ভার লাগতে পারে বা চোখে পানি চলে আসতে পারে।
আবার আনন্দে মন ও শরীর দুটোই যেন হালকা হয়ে যায়।

তাই আবেগকে সবসময় চেপে রাখার প্রয়োজন নেই। বরং যখন কোনো তীব্র আবেগ অনুভব করবেন, একটু থেমে নিজেকে জিজ্ঞেস করতে পারেন, যেমন:
আমি এখন কী অনুভব করছি?
কেন এমন অনুভব করছি?
আমার এই অনুভূতিটা আমাকে কী বলতে চাইছে?
এই মুহূর্তে আমার কী প্রয়োজন?

মনে রাখবেন, আবেগ আপনার শত্রু নয়। এগুলো আপনার ভেতরের সংকেত। সেই সংকেতগুলোকে বুঝতে শেখা মানে নিজেকে আরও ভালোভাবে বুঝতে শেখা। নিজের অনুভূতিকে বুঝুন, গ্রহণ করুন এবং প্রয়োজন হলে কারও সঙ্গে কথা বলুন।
Mind Care
#আবেগ #নিজেকে_বুঝুন #মানসিক_সুস্থতা

13/08/2026

🌿 মাইন্ডফুলনেস স্কিল কেন গুরুত্বপূর্ণ? 🌿
আমরা প্রায়ই "মাইন্ডফুলনেস" শব্দটা শুনি, কিন্তু এটা আসলে আমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে, তা অনেকেই জানি না। আজকে জেনে নেওয়া যাক এর ৩টি গুরুত্বপূর্ণ কারণ 👇
1️⃣ বর্তমানে বাঁচতে শেখায়
মাইন্ডফুলনেস আপনাকে একবারে একটি বিষয়ে, বর্তমান মুহূর্তে মনোযোগ দিতে শেখায়। এতে আপনি নিজের নিয়ন্ত্রণ ফিরে পান এবং তীব্র আবেগকে শান্ত করতে পারেন।
2️⃣ বিচারমূলক চিন্তা থেকে মুক্তি
আমাদের মনে প্রায়ই এমন চিন্তা আসে যা নিজেদের বা পরিস্থিতিকে অযথা বিচার করে। মাইন্ডফুলনেস এই চিন্তাগুলো শনাক্ত করতে ও নিজের অভিজ্ঞতা থেকে আলাদা করতে সাহায্য করে, কারণ এই বিচারমূলক চিন্তাই অনেক সময় আমাদের আবেগকে অভিভূত করে তোলে।
3️⃣ "ওয়াইজ মাইন্ড" গড়ে তোলে 🧠❤️
এটি এমন একটি দক্ষতা, যা যুক্তি ও আবেগ, দুটোকেই একসাথে কাজে লাগিয়ে সুস্থ, সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। শুধু যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিলে আবেগ উপেক্ষিত হয়, আবার শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে তা তীব্র ও অস্থির হতে পারে। ওয়াইজ মাইন্ড এই দুইয়ের মধ্যে ভারসাম্য আনে।
মাইন্ডফুলনেস কোনো এক রাতের ম্যাজিক না | এটা একটা অভ্যাস, যা ধীরে ধীরে চর্চার মাধ্যমে গড়ে ওঠে। আজ থেকেই ছোট ছোট চেষ্টা শুরু করুন 🌱
💬 আপনি কীভাবে দিনের মধ্যে মাইন্ডফুলনেস চর্চা করেন? কমেন্টে জানান।

09/08/2026

আগামীকাল এস এস সি পরীক্ষার ফলাফল..
''Feeling Threat Balance-Cope নিজের যত্ন নেওয়ার একটি সহজ পদ্ধতি............... প্রিয় এসএসসি পরীক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আমরা সবাই জানি, ফলাফল ভালো হলে আনন্দের শেষ থাকে না। কিন্তু যারা প্রত্যাশিত ফল পায় না, তারা প্রায়ই মানসিক যন্ত্রণায় ভোগেন। অনেক সময় এই কষ্ট এতটাই প্রকট হয়ে ওঠে যে, কিছু মানুষ আত্মহানির (Self-harm) পথ বেছে নেয়। এটি কোনো সমাধান নয়। আজ আমি আপনাদের সাথে ‘অনুভূতির সাথে Threat মোকাবেলার জন্য একটি কার্যকরী কৌশল শেয়ার করছি।
এটি আমাদের আবেগকে বুঝতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
আমাদের আবেগ কি বলে?
যখন আমরা রাগ, ভয় বা লজ্জা অনুভব করি, তখন আমাদের মস্তিষ্ক দ্রুত কিছু করার জন্য তাড়না দেয়।
আর লজ্জা মানে মনে হয় ‘আমি বড় কোনো অপরাধ করেছি’।
আপনি জানেন যে, তীব্র আবেগের সাথে সাধারণত কিছু একটা করার একটা তাগিদ যুক্ত থাকে। বিশেষ করে রাগ এবং উদ্বেগ আপনাকে কোনো হুমকি মোকাবিলার জন্য কিছু একটা করতে বাধ্য করে।
কখনো কখনো যদি সত্যিই গুরুতর বিপদ থাকে বা কেউ আপনাকে আঘাত করার চেষ্টা করে, তাহলে হুমকিটির জন্য বাস্তবেই পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু আসল সত্য কী?
আমাদের আবেগ সব সময় সত্য বলে না। এগুলি শুধুই ‘মেসেজ’ (বার্তা), যা হয়তো সঠিক, আবার হয়তো ভুল।
অনুভুতির সাথে Threat মোকাবেলার মোকাবেলার পদ্ধতিটি হলো:
১. নিজেকে প্রশ্ন করুন: ‘আমার ভয় বা রাগের মাত্রা কতটা? (১ থেকে ১০ এর স্কেলে)’
২. তারপর প্রশ্ন করুন: ‘আমার সামনে প্রকৃত হুমকি বা বিপদ আসলে কতটা? (১ থেকে ১০ এর স্কেলে)’ উদাহরণ: • আপনার ভয়ের মাত্রা হয়তো ১০, কিন্তু প্রকৃত বিপদ মাত্র ২!
• আপনার রাগের মাত্রা হয়তো ৯, কিন্তু সামনে থাকা উত্তেজনা বা হুমকি মাত্র ৩!
যখন এই দুই সংখ্যার মধ্যে বড় ফারাক (Gap) থাকে, তখন বুঝবেন, আপনার আবেগ হয়তো বাস্তব পরিস্থিতিকে অতিরঞ্জিত করে দেখাচ্ছে। আবেগের তাড়নায় কিছু না করে, আপনাকে মোকাবেলা করতে হবে।
মনে রাখবেন: ফলাফল খারাপ এলেই কি সত্যিই জীবন শেষ হয়ে যায়? না। এটি শুধু একটি পরীক্ষার ফল, আপনি একজন পরীক্ষার ফল নন। একটি পরীক্ষার ফলাফল আপনার পরিপূর্ জীবনের প্রতিচ্ছবি নয়।
আপনি যদি মনে করেন আপনার আবেগ খুব তীব্র এবং তা আপনাকে ক্ষতিকর কিছু করার জন্য প্ররোচিত করছে, তাহলে:-
• সঙ্গে সঙ্গে কোনো বিশ্বস্ত ব্যক্তির (বাবা-মা, শিক্ষক, বন্ধু) সাথে কথা বলুন।
• মনে রাখবেন, এই কষ্ট ক্ষণস্থায়ী, কিন্তু আত্মহানির সিদ্ধান্ত চিরস্থায়ী ক্ষতি ডেকে আনে।
যদি আপনার মনে হয় নিজের ক্ষতি করার চিন্তা বারবার আসছে, অথবা আপনার পরিচিত কারও মধ্যে এমন লক্ষণ দেখা যায়, তাহলে দয়া করে তাকে একা রাখবেন না। দ্রুত পরিবারের সদস্য, একজন বিশ্বস্ত ব্যক্তি, অথবা একজন মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে জরুরি স্বাস্থ্যসেবার সহায়তা নিন।
💬 আমাদের ‘Mind Care’ পেজটি ফলাফলের এই সময়ে সবার পাশে আছে। কোনো কথা বলতে চাইলে ইনবক্স করুন। নিয়মিত মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। # StopSelf-harm

Address

Pallobi Mirpur, Mirpur Section-12
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mind Care মনের যত্ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share