Prose & Pathology

Prose & Pathology Where the science of the body meets the art of storytelling. Translating complex pathology into accessible prose to empower health literacy.

31/08/2026

Med students , open your notebooks .

2027 Final PROF Surgery VIVA Question Leak :

Bangladesh's 1st ever ROBOTIC SURGERY

- Location : United Healthcare , Dhaka

- Doctor : Prof Rafiques Salehin

- Name of the ROBOT : Medbot Toumai Endoscopic Surgical Robot

- Name of the procedure : Robotic Cholecystectomy

later on Prof Samsad Jahan Shelly performed a Robotic Hysterectomy

29/07/2026

আমাদের Physiological Blood Pressure , একজন সাধারণ মানুষের বেলায় একটা Distinct property show করে ।

Around মাঝ রাত ৪ - ৬ টার দিকে সেটা Normal Baseline থেকে around ১০% কমে আসে - " NOCTURNAL DIP "

তাহলে কি আমাদের দিনের এমন কোনো সময় আছে যখন BP Naturally highest থাকে ?

Yes ! around Noon ( দুপুর ১২ টার আশেপাশে )

তাহলে এই লেখা গুলোর Clinical Caveat টা কি?

১) এই Peak BP এর কারণে কিন্তু এই সময়ের আশেপাশেই মানুষ commonly Heart Attack করে ( there are exceptions )

২) তাই যত জলদি সকাল সকাল নিজেদের বাবা মা , যারা BP এর জন্য Medicine নেয় , তাদের খেয়ে নিতে বলবেন ( যেন peak টা না আসে )

৩) An Early feature of HTN patients: ওইজে Nocturnal Dip এর কথা বললাম না ?

HTN পেশেন্ট দের সেটা থাকে না !!

28/07/2026

- আজকে আমার ডিবেটিং ক্লাবে " Philosophy " নিয়ে আলোচনা ছিলো ।

- সেখানে ভাইয়া সবাইকে একটা প্রশ্ন করলেন -

" তোমরা কি মনে করো Doctors are Gods ? "

- আমি বললাম : ভাইয়া , Not Gods but doing the work of God with the Command and Guidance from the Lord Almighty !

- ভাইয়া বললেন , কিভাবে ?

- সেইদিন, সেই Session এর ঠিক ৩০ মিনিট আগেই আমার সামনে একজন বয়সী মানুষ মারা যান । পুরো জীবন মৃত্যুর আগে যা যা হয় শুনে এসেছি , একদম লাইন বাই লাইন সেগুলোই দেখেছি ।

" Cardiac Arrest " - সোজা বাংলায় Heart টা Beat করা বন্ধ করে দিয়েছে ।

BLS ( Basic Life Support ) Guideline মোতাবেক সাথে সাথে CPR চালু করার নিয়ম আছে ।

ওয়ার্ডের সিনিয়র রা ঠিক সেটাই করছিলেন ।

এইসবের ভিত্তিতে আমি বললাম যে :

ভাইয়া , আমাদের এক মুহূর্তের Timely Intervention এ আমরা মানুষের জীবন মরণের পার্থক্য করতে পারি ।

- তখন ভাইয়া বললেন " তাহলে তোমাদের একজন মানুষের জীবন ছোট / বড় করার ক্ষমতা আছে ? "

- জবাবে বললাম , ছোট বড় করার ক্ষমতা শুধুই আল্লাহর । উনি যদি চান আমাদের হাতে করো আয়ু বেড়ে যাক , বেড়ে যাবে । উনি চাইলে কমে যাবে । আমরা শুধুই একটা মাধ্যম/ Media ।

কিন্তু এই শেষ লাইন টা আমাকে অনেক ভাবালও ।

What if একজনের আমি Pulse পাচ্ছিনা । Arrest । কিন্তু আমি CPR দিতে জানিনা ।

What if একজনের Tension Pneumothorax এর সব sign দিনের আলোর মতো দেখা দিচ্ছে কিন্তু আমি Sign গুলো জানিনা ।

What if একজনের Myocardial Infarction এর প্রত্যেকটা Sign দিনের আলোর মতো দেখা দিচ্ছে কিন্তু আমি জানিনা যে GTN দিতে হয় , Aspirin দিতে হয় ।

What if একজনের Respiratory Tract এ একটা Foreign Body ঢুকে গেলো । সে Choke করতে করতে নীল হয়ে গেলো । কিন্তু আমি জানিনা কিভাবে Heimlich maneuver দিতে হয় ।

ডাক্তারি পড়া 4th Year পর্যন্ত মজা ।

এর পরের প্রত্যেকটা ব্যর্থতা একজনের আয়ু নিয়ে খেলা করার শামিল ।

17/07/2026

It's funny how the Treatment of a patient varies significantly with the slightest anatomical variation of the Pathology .

Look at COLONIC OBSTRUCTION ( due to Volvulus ) vs PSEUDO - OBSTRUCTION as an example .

In volvulus , the colon is twisted along its mesentery. Here , you simply cannot untwist it using a Pharmacological agent .

In Pseudo - obstruction however , the colon is not twisted, and usually the whole length of the Lumen stays open . The rough pathology is DILATED Colonic segments .
So what do you do ?
You can opt for pharmacological management.

" NEOSTIGMINE "

Rationale ?

This will increase the force and motility of the gut . So the dilated segments will contract hard and decompress themselves (resulting in a burst of flatus and f***s from the a**s XD )

Now , did you notice the anatomical variation ?
Yes , the patency of the whole luminal tract .

So what will happen if you give Neostigmine in Volvulus ?

Exactly what happens when you try to compress a balloon at a birthday party after the cake has been cut !

" POP " - " BURST " 💀

10/07/2026

" ফ্যাটি লিভার "

শব্দটির সাথে মেডিকাল কমিউনিটি এর বাহিরেও দেশের এবং পুরো বিশ্বে অনেকেই পরিচিত ।
জিনিসটা কে যদি অসম্ভব সহজ ভাষায় বলি ,
আপনার লিভার , যেটা আপনার বুকের ঠিক নিচে , পেটের ডান পাশে অবস্থান করে , সেখানে চর্বি জমে ।

শুরুতে বাহিরের স্তরে চর্বি জমে যেটা ধীরে ধীরে সময়ের সাথে লিভারের প্রত্যেক কোষের মাঝে ঢুকে পড়ে ।

১ম প্রশ্ন : কেন আমার লিভারে চর্বি জমছে ?

- শুনে অবাক হবেন , যে শুধু লিভারেই নওয় , আপনার প্রত্যেকটি অঙ্গে চর্বি জমে যখন শরীরে চর্বির পরিমাণ অনেক বেশী হয়ে আসে ।
আমাদের শরীর প্রথমে আমাদের চামড়ার নিচে Fat Store করে থাকে Adipocyte নামের অনেক গুলো কোষে । যখন সেগুলো fillup হয়ে আসে , তখন শরীর শুরু করে অঙ্গ - প্রত্যঙ্গের উপর চর্বি জমাতে ।

২য় প্রশ্ন : তাহলে , এই চর্বি জমলে সমস্যা কোথায় ?

- চর্বি যখন লিভারে জমে --> সেটা সেখানে Inflammation ( প্রদাহ ) এর জন্ম দেয় --> একই সাথে লিভারের কোষ গুলোর কার্যক্ষমতা কমিয়ে নিয়ে আসে --> এই Inflammation সময়ের সাথে সাথে খারাপ হতে থাকে , লিভারে Cirrhotic Changes আসা শুরু করে । Ultimately, Liver Cirrhosis এর মতো রোগ পর্যন্ত জন্ম দিতে পারে ।

সুতরাং আপনার ফ্যাটি লিভার কে তার মতো ছেড়ে দেয়া হল একটা Ticking Time Bomb এর মতো ।

৩য় প্রশ্ন , তাহলে এটার সমাধান কি ?

- সমাধান হল " প্রতিকার " - অর্থাৎ আমার বড় সমস্যা হবার আগেই গোড়াতেই ঝামেলা শেষ করে ফেলা ।
সহজ উপায় হচ্ছে , নিজের খাদ্যাভ্যাস ঠিক করা ।

-- দিনে ৩ বেলা খাবেন । চেষ্টা করবেন এই ৩ বেলার বাহিরে আর কিছু না খেতে ( এটার ব্যাখ্যা আরেকদিন , আরেকটা লেখায় দিবো ) ।
-- সপ্তাহে ২ দিন রোজা রাখার অভ্যাস আপনার already জমে থাকা চর্বি অনেক দ্রুত সরিয়ে আনতে পারবে ।
-- Anti Oxidants ( ভিটামিন A , C , E ) জাতীয় খাবার যেমন : গাজর , রঙ্গিন ফলমূল , টক ফল । এছাড়া Green Tea এর অভ্যাস অসম্ভব ভালো কাজে আসে ।
-- দৈনিক ৩ কিলোমিটার হাটার অভ্যাস আপনার লিভারের চর্বি দূর করার সাথে সাথে আপনার Heart কেও সবল করবে ।

এগুলোর বাহিরে , আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হলে উনি আপনাকে রক্তের চর্বি ( Cholesterol , Triglyceride etc ) কমানোর মেডিসিন দিতে পারবেন ।

দিন শেষে আপনার , প্রতিকার এর প্রতি সচেতনতাই আপনার সমাধান ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prose & Pathology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share