Jafrin's Homemade Baby Food

Jafrin's Homemade Baby Food Homemade food for babies by Jafrin which is running from August 2016. It's a backup page
(1336)

22/07/2026

ডেঙ্গু মহামারী আকার ধারণ করছে! বাচ্চাকে ডেঙ্গু থেকে সতর্ক রাখুন! লক্ষণ সহ বিস্তারিত প্রথম কমেন্টে 👇

আর আমি নিয়মিত শত শত বাচ্চার মায়েদের ডিল করি তাও বাচ্চার খাবার নিয়ে... তাহলে আমার অবস্থা বুঝেন 🫢 অনেকেই হুটহাট এমন আচরণ ক...
22/07/2026

আর আমি নিয়মিত শত শত বাচ্চার মায়েদের ডিল করি তাও বাচ্চার খাবার নিয়ে... তাহলে আমার অবস্থা বুঝেন 🫢 অনেকেই হুটহাট এমন আচরণ করে বসেন... তখন চিন্তা করি আচ্ছা থাক, বাচ্চার মা তো তাই এরকম করে.. আমি মডারেটরদেরকেও বলে দিয়েছি যে বাচ্চার মায়েরা এমনিতেও ওভার কন্সার্নড থাকে.. সবকিছু নিয়ে এমনিতেই বেশ চাপে থাকে, কাস্টমার সার্ভিস তো মাথায় রাখবেই পাশাপাশি মনে রাখবে উনারা বাচ্চার মা। তাই কেউ অযৌক্তিক বাজে আচরণ করলেও সেটা মনে নিবেনা।
এবং আমিও একজন বাচ্চার মা.. এটা যদিও কেউ বুঝেনা কারণ আমার বিজনেসে আমাকে একজন বিক্রেতা হিসেবেই ট্রিট করে মানুষ। নারী বা মা হিসেবে অন্য নারী/মায়েদের থেকে ন্যূনতম সিম্প্যাথি পাইনা। বরং একটু বেশিই চাপে থাকি 😅
ভালো থাকুক সকল মা ❤️

21/07/2026

আমাদের থেকে নেয়া বাচ্চার খাবারের ব্যাপারে একজন মায়ের সন্তুষ্টিপূর্ণ রিভিউ। আপনিও আপনার বাচ্চার জন্য নিতে পারেন আমাদের বেবি ফুড গুলো,
✔️ সম্পূর্ণ ঘরে মায়ের হাতে তৈরি
✔️ নিরাপদ
✔️ মজাদার, বাচ্চারা খেতে পছন্দ করে
✔️ সহজেই তৈরি করা যায়
✔️ পুষ্টিকর
অসংখ্য বাবা-মা তাদের বাচ্চাদের জন্য নিয়ে ভালো ফলাফল পাচ্ছেন আপনিও একবার ট্রাই করেই দেখুন 💛

অর্ডার করতে বাচ্চার বয়স উল্লেখ করে ইনবক্স করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন jafrinbabyfood.com

আমাদের বেবিফুড
✅ Bangladesh Standards and Testing Institution (BSTI) অনুমোদিত।
✅ ISO 9001 গুণগত মান ব্যবস্থাপনা স্ট্যান্ডার্ড অনুসারে প্রস্তুত।
✅ BCSIR ল্যাব পরীক্ষিত।
✅ নিরাপদ শিশুখাদ্য সরবরাহে আমরা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত
✅ আমাদের খাবারগুলো পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী তৈরি, যাতে শিশুর বয়স অনুযায়ী সঠিক পুষ্টি নিশ্চিত করা যায়।
✅ অসংখ্য ডাক্তার ও পুষ্টিবিদ নিজের সন্তানকে আমাদের খাবার খাওয়ান এবং আমাদের রিকমেন্ড করেন।
✅ ফ্রেশ প্রিমিয়াম কোয়ালিটি মজাদার খাবার যা বাচ্চারা মজা করে খায়।
✅ প্রাকৃতিক উপাদান গুলো দিয়ে ঘরে যত্ন সহকারে তৈরি। কোন কেমিক্যাল অথবা চিনি লবণ নেই।

আপনার শিশুর সুষম পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

বাচ্চা নুডুলস পছন্দ করে কিন্তু বাচ্চার ময়দা খাওয়া নিষেধ বা ময়দা দিতে চাচ্ছেন না? অথবা খাদ্যতালিকায় খুঁজছেন গ্লুটেন ফ্রি ...
19/07/2026

বাচ্চা নুডুলস পছন্দ করে কিন্তু বাচ্চার ময়দা খাওয়া নিষেধ বা ময়দা দিতে চাচ্ছেন না? অথবা খাদ্যতালিকায় খুঁজছেন গ্লুটেন ফ্রি অপশন?
আপনার বাচ্চার জন্য বেস্ট অপশন জাফরিন বেবিফুডের রাইস নুডুলস। গ্রাহকের রিভিউ থেকেই দেখে নিন আমাদের রাইস নুডুলস এর কোয়ালিটি কত ভালো।
রাইস নুডুলস গ্লুটেন ফ্রি হওয়ায় হজমে সহজ। বাচ্চার পেটের জন্য হালকা।

পাশাপাশি যে বাচ্চাদের ADHD, অটিজম, হাইপার অ্যাক্টিভিটি, সিলিয়াক ডিজিজ আছে তারা ময়দা বা গ্লুটেন যুক্ত খাবার খেতে পারেনা। তাই বলে কি এই বাচ্চারা তাদের প্রিয় খাবার নুডুলস খাবেনা? তারা খেতে পারে এই গ্লুটেন ফ্রি রাইস নুডুলস।

এটি বাড়ন্ত বাচ্চার শরীরে দ্রুত শক্তি যোগায়।গ্লুটেন না থাকায় এলার্জিক বা সেন্সিটিভ বাচ্চাদের জন্য নিরাপদ।

আমাদের বেবিফুড
✅ BSTI certified
✅ গুণগত মান ব্যবস্থাপনায় ISO Certified.
✅ BCSIR lab tested. Accepted in quality certified.
✅ নিরাপদ শিশুখাদ্য সরবরাহে আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত।
✅ শত শত ডাক্তার এবং পুষ্টিবিদ নিজের বাচ্চাকে আমাদের তৈরি খাবার খাওয়ান এবং রিকমেন্ড করেন।
✅ Homemade. No Chemical, no preservative, no food color, no artificial additive.

অর্ডার করতে বাচ্চার বয়স উল্লেখ করে পেইজে ম্যাসেজ দিন। ফেসবুক পেইজ https://www.facebook.com/share/1BampwXpNx/

বা হোয়াটসঅ্যাপ করুন 01688505501

Website jafrinbabyfood.com

সম্প্রতি একটি খাদ্য প্রতিষ্ঠানের খাবারে উচ্চমাত্রায় প্রিজারভেটিভ ব্যবহার করার কারণে বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দ...
18/07/2026

সম্প্রতি একটি খাদ্য প্রতিষ্ঠানের খাবারে উচ্চমাত্রায় প্রিজারভেটিভ ব্যবহার করার কারণে বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
আমিও বাচ্চাদের জন্য প্রাকৃতিক পুষ্টিকর উপাদান দিয়ে তৈরি খাদ্যপণ্য বিক্রি করি। এই নিউজ দেখে মনে হলো আপনাদের সাথে আমার অভিজ্ঞতা ফ্র‍্যাংকলি শেয়ার করি। যদিও এত ফ্র‍্যাংকলি শেয়ার করা ব্যবসার জন্য ক্ষতিকর। তবুও করছি। কারণ আমি শুধুমাত্র একজন ব্যবসায়ী নই, আমি একজন মা আর আমার কাজের সাথে হাজার হাজার বাচ্চার ব্যাপার জড়িত। তাই নিজে একজন মা হিসেবে অন্য বাবা মায়েদের সাথে এটা একটা ফ্রেন্ডলি ডিসকাশন। আমি আমার কাজের ব্যাপারে সবসময় স্বচ্ছতা আর জবাবদিহিতার মধ্যে থাকি। পজিটিভ নেগেটিভ সাইড, কি কি হতে পারে বা হয় সব শেয়ার করি, এসব জেনেবুঝে যারা আমাদের পণ্য নিতে চান তারাই নিবেন। কারণ এটা বাচ্চার ব্যাপার।
আমি বাচ্চাদের জন্য যে খাবার গুলো তৈরি করি এর বেশির ভাগই শস্য, বাদাম, খেজুর, চাল এসব দিয়ে তৈরি।
আপনি যখন কোন প্রাকৃতিক খাবার খাবেন, প্রাকৃতিক ব্যাপার নিয়ে কাজ করবেন, তাতে ঘটা সম্ভাব্য প্রাকৃতিক ঘটনাগুলো আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রাকৃতিক খাবার খেতে চাই, কেমিক্যাল খাবোনা প্রিজারভেটিভ খাবোনা ইত্যাদি হাউকাউ করি কিন্তু খাবারে প্রিজারভেটিভ না দিলে খাবার যদি আবহাওয়াজনিত কারণে বা হঠাৎ একসময় নষ্ট হয় তখন আবার সেটাও স্বাভাবিকভাবে নেইনা।

আমি বাচ্চাদের খাবারে কোন প্রকারের প্রিজারভেটিভ দেই না, যার কারণে যখন প্রচন্ড বৃষ্টি হয় অথবা প্রচন্ড গরম পড়ে, হঠাৎ কোনো খাবার নষ্ট হতে পারে তাতে পোকা হতে পারে সেটা নতুন বানানো হলেও। যেখানে আমি খাবারটা সম্পূর্ণ প্রাকৃতিক রাখছি, এটাতে কোন প্রকারের প্রিজারভেটিভ দিচ্ছি না দীর্ঘ সময় ভালো রাখার জন্য, সেক্ষেত্রে আবহাওয়া খারাপ হলে হঠাৎ কিছু খাবার নষ্ট হতেও পারে। এটাই কি স্বাভাবিক না?

সেক্ষেত্রে আমাদের সমাধান কি? প্রথমেই বলে নেই খাবার নষ্ট হতে পারে এটা একটা এক্সিডেন্ট এবং এক্সিডেন্ট সবসময় ঘটে না। হঠাৎ ২-১ টা খাবারে এটা হতে পারে।
আমি এই কথাটা গত ১০ বছর যাবত পেইজে বলে আসছি, যেহেতু ইতোমধ্যে আরও অনেক নতুন বাবা-মা আমাদের পেইজে যুক্ত হয়েছেন তাই আবারও একবার রিমাইন্ডার দিচ্ছি। খাদ্যপণ্য বিক্রির নিয়ম অনুযায়ী আমরা পণ্যের গায়ে একটা মেয়াদ লিখে দেই, পাশাপাশি এটাও লিখে দেই যে খাবারে যতদিন পর্যন্ত পোকা বা ফাংগাস না ধরবে ততদিন এই খাবার ব্যবহারযোগ্য। আবারও বলছি, যেহেতু আমরা খাবারে কোন প্রকারের কেমিক্যাল বা প্রিজারভেটিভ দেইনা, প্রচন্ড বৃষ্টি অথবা প্রচন্ড গরমে আবহাওয়ার তারতম্যে যদি হঠাৎ খাবার নষ্ট হয়, আপনারা খাবার নেওয়ার দুইমাস পরেও যদি খাবার শেষ হবার আগে কখনও পোকা বা ফাংগাস হয়ে যায়, আমাদেরকে জানাবেন, আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দিব, আবার খাবার বানিয়ে পাঠাবো।

আমি অনলাইনে বিক্রি করছি আর আমার খাবারের রিভিউ ভালো মানেই আমার তৈরি খাবার অবিনশ্বর না। এটা একসময় নষ্ট হবে। কখনো তাড়াতাড়ি নষ্ট হতে পারে অথবা আবহাওয়া ভালো থাকলে, সংরক্ষণ প্রসেস ভালো থাকলে সবচেয়ে বড় কথা রিজিকে থাকলে এক বছরেও নষ্ট হয় না। এটা প্রাকৃতিক। আমি প্রাকৃতিক খাবার বিক্রি করি, প্রকৃতির নিয়ম অবশ্যই মেনে নিতে হবে।

আমি আপনাকে বাচ্চার জন্য শতভাগ নিরাপদ এবং পুষ্টিকর খাবার দিচ্ছি, আমি সব সময় আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি বাচ্চাদেরকে যেন ভালো খাবারটা দেওয়া যায় এই গ্যারান্টি আমি দিতে পারি কিন্তু আপনি যদি মাসের পর মাস খাবার ভালো থাকার গ্যারান্টি চান তাহলে তা আমি দিতে পারছিনা৷ দুঃখিত।
আপনি যদি মাসের পর মাস খাবার ভালো থাকার গ্যারান্টি চান তাহলে ইস্ট বেকার কোম্পানির নিউজটা দেখে নিন৷ আমি যদি খাবারে এরকম উচ্চ মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহার করি তাহলে অবশ্যই আমি গ্যারান্টি দিতে পারবো আমার খাবার জীবনে নষ্ট হবেনা৷ কিন্তু কেমিক্যাল বা প্রিজারভেটিভ ছাড়া একটা খাবার কখনোই হলফ করে গ্যারান্টি দেওয়া সম্ভব নয়।
আর আমি প্রয়োজনে ব্যবসা বন্ধ করে দিব কিন্তু বাচ্চাদের খাবারে কোন প্রকারের কেমিক্যাল অথবা প্রিজারভেটিভ ব্যবহার করব না কারণ আমি নিজেও বাচ্চার মা। বাচ্চার শরীরে কোন প্রকারের প্রিজারভেটিভ যা বাচ্চার জন্য ক্ষতিকর তা আমি ঢুকতে দেবো না। নিজের বাচ্চাকেও না আপনাদের বাচ্চাকেও না। অলরেডি বাচ্চাদের শরীরে হেভি মেটাল, সীসা অতিমাত্রায় পাওয়া যাচ্ছে কেমিক্যাল আর ভেজাল খেয়েই।

একটা খাবার নষ্ট হয়েছে মানেই সেটা পুরানো বা খারাপ খাবার দিয়েছি এমন না৷ শস্যের ধর্মই এটা। শস্য ক্ষেত থেকে তোলার আগেও পোকা ধরে, ফল গাছ থেকে পারার আগেও পোকা ধরে, তার মানে কি ঐ শস্য বা ফল পুরানো? না। এজন্যই কীটনাশক বা ফরমালিন ব্যবহার করে যাতে পোকা না ধরে। যারা শস্য নিয়ে কাজ করে তাদের সাথে আপনারা আলাপ করে দেখুন আমি কোনো ভুল কথা বলেছি কিনা।

এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, টাকা দিয়ে প্রোডাক্ট কিনছি তাহলে আপনি কোন গ্যারান্টি দিচ্ছেন না? সমাধান কি? সমাধান আমি উপরে একবার অলরেডি বলে দিয়েছি আবার বলছি। যেহেতু আমরা খাবারে কোন প্রকারের কেমিক্যাল বা প্রিজারভেটিভ দেইনা, প্রচন্ড বৃষ্টি অথবা প্রচন্ড গরমে আবহাওয়ার তারতম্যে যদি হঠাৎ খাবার নষ্ট হয়, আপনারা খাবার নেওয়ার দুইমাস পরেও যদি খাবার শেষ হবার আগে কখনও পোকা বা ফাংগাস হয়ে যায়, আমাদেরকে জানাবেন, আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দিব, আবার খাবার বানিয়ে পাঠাবো। আর আবারও বলছি কনফিউজড হবেন না। সবার খাবার নষ্ট হবে সব খাবার নষ্ট হবে এমন না। আমি যেটা বলছি অবশ্যই আশা করি সবাই বুঝেছেন, হঠাৎ যদি কারো এমন হয়/হতে পারে সেক্ষেত্রে যেন আপনারা প্যানিকড না হয়ে যান সেজন্য বলেছি।

🔴 আবারও ডিক্লারেশন দিচ্ছি - আমার বিক্রিত বাচ্চার খাবার এর কন্ডিশন এটাই। আমি দীর্ঘদিন খাবার ভালো রাখার জন্য কোন প্রকারের কেমিক্যাল অথবা প্রিজারভেটিভ দেইনা। এমনকি খাবারে কোনো প্রকারের দুধ চিনি অথবা লবণ দেই না। খাবার বেশি মজা লাগার জন্য কোন প্রকারের আর্টিফিশিয়াল ফ্লেভার দেই না। সম্পূর্ণ প্রাকৃতিক পুষ্টিকর খাদ্য উপাদানগুলো যোগাড় করে, পরিষ্কার করে বাচ্চাদের খাবার উপযোগী করে বিক্রি করি। অর্ডার অনুযায়ী ফ্রেশ তৈরি করি প্রতিদিন৷ কখনও পুরানো বা আগে বানানো খাবার বিক্রি করিনা। কখনো বিন্দুমাত্র সমস্যা বা কনফিউশান ফেইস করলে আমাকে জানাবেন, কারণ আমরা মানুষ। ভুল হতে পারে আমাদের, আমার পেইজের নামই HOMEMADE - প্রাকৃতিকভাবে ঘরে তৈরি খাবার। যদি কখনোও মনেহয় আপু আগেরবারের খাবার বেশি মজা ছিল এবারেরটা ঘ্রাণ কম, প্রাকৃতিক উপাদানের ঘ্রাণ স্বাদ কমবেশি হয়। আমি কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার মিশাইনা তবুও জানাবেন আমি তবুও আবার নতুন করে খাবার বানিয়ে পাঠাই বিনামূল্যে। সোজা কথা যেকোনো কিছু আমাকে জানাবেন৷ আমার ভুল হলে আমি শুধরে নিব এবং আপনি সমাধান পাবেন৷ আমার ব্যবসা থেকে কখনো কোনো গ্রাহক ঠকেনি, ঠকবেওনা ইনশাআল্লাহ। আমি গত দশ বছর যাবত প্রতিদিন চেষ্টা করে যাচ্ছি ভালো সার্ভিস দিতে। কারণ কেউ চায় না তার ব্যবসা ও সুনাম নষ্ট হোক। আর আমি নিজে একজন মা হিসেবে আরেকজন বাচ্চাকে খারাপ কিছু দিতে চাইবোনা।
যারা আমার থেকে বাচ্চার জন্য খাবার নিবেন, এ ব্যাপারগুলো জেনে বুঝে নিবেন দয়া করে। ধন্যবাদ আমার লিখা পড়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত ও পরামর্শ কমেন্টে জানিয়ে যাবেন ❤️

17/07/2026

আপুর চার বাচ্চা মাশাআল্লাহ! এর মধ্যে ৩ জন বাচ্চাকে ২০২০ সাল থেকে দীর্ঘ ছয় বছর যাবত আমাদের তৈরি খাবার খাইয়ে আসছেন Apsara by Antara আপু ❤️ আপু একজন সফল উদ্যোক্তা। এই সুপারমমের মাতৃত্বের যাত্রায় সহযোগী হতে পেরে আমি আনন্দিত। এভাবেই ২০১৬ সাল থেকে গত দশ বছর যাবত অসংখ্য মা বাবার ভরসার জায়গা জাফরিন বেবিফুড।
আপনারা যারা বাচ্চার সুস্বাস্থ্য ও পুষ্টি নিয়ে চিন্তিত, বাচ্চার জন্য নিরাপদ, পুষ্টিকর, ঘরে যত্ন সহকারে তৈরি খাবার খুঁজছেন, আমাদের খাবার ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ বাকি সবার মত আপনিও উপকৃত হবেন। আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো হবে বাচ্চা আনন্দ নিয়ে পুষ্টিকর খাবার খাবে।
আপনি ঠিক যেভাবে যত্ন নিয়ে আপনার বাচ্চার খাবার তৈরি করেন, আমিও একজন মা হিসেবে সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চ যত্ন নিয়ে সব বাচ্চার জন্য খাবারগুলো তৈরি করতে।

আমাদের বেবি ফুড গুলো,
✔️ সম্পূর্ণ ঘরে মায়ের হাতে তৈরি
✔️ নিরাপদ
✔️ মজাদার, বাচ্চারা খেতে পছন্দ করে
✔️ সহজেই তৈরি করা যায়
✔️ পুষ্টিকর
অসংখ্য বাবা-মা তাদের বাচ্চাদের জন্য নিয়ে ভালো ফলাফল পাচ্ছেন আপনিও একবার ট্রাই করেই দেখুন 💛

অর্ডার করতে বাচ্চার বয়স উল্লেখ করে ইনবক্স করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন jafrinbabyfood.com

আমাদের বেবিফুড
✅ Bangladesh Standards and Testing Institution (BSTI) অনুমোদিত।
✅ ISO 9001 গুণগত মান ব্যবস্থাপনা স্ট্যান্ডার্ড অনুসারে প্রস্তুত।
✅ BCSIR ল্যাব পরীক্ষিত।
✅ নিরাপদ শিশুখাদ্য সরবরাহে আমরা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত
✅ আমাদের খাবারগুলো পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী তৈরি, যাতে শিশুর বয়স অনুযায়ী সঠিক পুষ্টি নিশ্চিত করা যায়।
✅ অসংখ্য ডাক্তার ও পুষ্টিবিদ নিজের সন্তানকে আমাদের খাবার খাওয়ান এবং আমাদের রিকমেন্ড করেন।
✅ ফ্রেশ প্রিমিয়াম কোয়ালিটি মজাদার খাবার যা বাচ্চারা মজা করে খায়।
✅ প্রাকৃতিক উপাদান গুলো দিয়ে ঘরে যত্ন সহকারে তৈরি। কোন কেমিক্যাল অথবা চিনি লবণ নেই।

আপনার শিশুর সুষম পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Jafrin's Homemade Baby Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jafrin's Homemade Baby Food:

Shortcuts

Share