02/08/2026
Moya Moya Disease
১৩ বছরের শিশুটিকে দেখে সত্যি মনটা খারাপ হয়ে গিয়েছিল। কতই বা বয়স ওর। অথচ এই সময় Global Aphasia( বোঝা ও বলার ক্ষমতা উভয়ই হ্রাস পাওয়া) সাথে Right side Hemiplegia তে ভুগছে৷
Moyamoya disease একটি বিরল সেরিব্রোভাসকুলার রোগ, যেখানে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী প্রধান ধমনীগুলো ধীরে ধীরে সরু বা বন্ধ হয়ে যায় ফলে ছোট্ট বয়সে স্ট্রোক হয়।
সেখানে কিছু ছোট ছোট collateral blood vessels তৈরি হয়, যা অ্যাঞ্জিওগ্রামে ধোঁয়ার মতো দেখা যায়।
জাপানিজ শব্দ moyamoya = "puff of smoke" থেকে এই রোগের নামকরন করা হয়েছে।
নামটা শুনতে যতটা মজার, রোগের ধরণ ও তীব্রতা ঠিক ততটাই জটিল।
তবে হ্যা সঠিক সময়ে সঠিক চিকিৎসা যেমন মেডিকেশন, স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি এবং ফিজিওথেরাপি পারে শিশুটিকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।
অনেক দূর থেকে এসেছেন। আমি খুব করে চাই মহান আল্লাহ সুবহানাহু তায়ালা ওকে তাড়াতাড়ি সুস্থ করে দিন।