20/09/2026
আজ থেকেই সন্তানের সঙ্গে এই ৩টি কাজ করুন
অনেক বাবা-মা ভাবেন,
“আমার সন্তানকে কীভাবে কথা বলাব?”
“কীভাবে ওকে অন্যদের সঙ্গে মিশতে শেখাব?”
“কীভাবে ওর attention বাড়াব?”
কিন্তু শুরুটা অনেক সময় এত বড় কিছু দিয়ে করতে হয় না।
আপনার সন্তানের সঙ্গে প্রতিদিন মাত্র কয়েক মিনিটের কিছু ছোট interaction-ই হতে পারে ভালো একটি শুরু।
১. ও যা পছন্দ করে, সেখান থেকেই শুরু করুন
শিশু গাড়ি নিয়ে খেলতে ভালোবাসে?
তাহলে গাড়ি নিয়ে ওর পাশে বসুন।
পাজল পছন্দ করে?
আপনিও পাশে বসে খেলুন।
প্রথমেই তাকে প্রশ্নের পর প্রশ্ন করবেন না।
“এটা কী?”
“এটার রং কী?”
“বল তো এটা কী?”
এর বদলে কিছুক্ষণ শুধু লক্ষ্য করুন।
সে কী করছে, কীভাবে খেলছে, কীসে আগ্রহ দেখাচ্ছে।
কারণ শিশুর পছন্দের জায়গায় ঢুকতে পারলে interaction তৈরি করা অনেক সহজ হয়।
২. কথা বলার জন্য চাপ না দিয়ে যোগাযোগের সুযোগ তৈরি করুন
শিশু পানি চাইছে?
পানির বোতলটা হাতে দিয়ে সঙ্গে সঙ্গে চলে যাবেন না।
একটু অপেক্ষা করুন।
সে আপনার দিকে তাকায় কি না, হাত দিয়ে ইশারা করে কি না, কোনো শব্দ করে কি না, সেটা লক্ষ্য করুন।
সে যেভাবেই যোগাযোগ করুক, সেটাকে গুরুত্ব দিন।
শুধু মুখে কথা বলাকেই communication ভাববেন না।
একটি তাকানো, একটি ইশারা, একটি শব্দও যোগাযোগের চেষ্টা হতে পারে।
৩. প্রতিদিন ১০-১৫ মিনিট শুধু “ওর সময়” দিন
এই সময়টায় মোবাইল দূরে রাখুন।
টিভি বন্ধ রাখুন।
অন্য কাজ করতে করতে শিশুর সঙ্গে কথা বলার বদলে সত্যিই তার সঙ্গে থাকুন।
খেলুন।
অনুকরণ করুন।
সে কোনো শব্দ করলে আপনি সেই শব্দটি ফিরিয়ে দিতে পারেন।
সে হাত নাড়লে আপনিও হাত নাড়তে পারেন।
সে গাড়ি চালালে আপনিও আরেকটি গাড়ি নিয়ে পাশে চালান।
লক্ষ্য হবে তাকে জোর করে কিছু করানো নয়।
লক্ষ্য হবে, “আমি তোমার সঙ্গে আছি” এই অনুভূতিটা তৈরি করা।
মনে রাখবেন,
প্রতিটি শিশুর শেখার গতি আলাদা।
আজ সে আপনার দিকে মাত্র একবার তাকালেও সেটি লক্ষ্য করার মতো একটি মুহূর্ত।
আজ সে একটি ইশারা করলেও সেটি ছোট করে দেখবেন না।
ছোট ছোট যোগাযোগ থেকেই অনেক সময় বড় অগ্রগতির পথ তৈরি হয়।
আজ ১০ মিনিট সময় দিন।
শিশুকে শেখানোর জন্য নয়, শিশুকে বোঝার জন্য।
শিশুকে বদলানোর আগে, তাকে বুঝতে শিখুন।
Autism. bd