19/08/2026
বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য দামি খেলনা নয়, ঘরের সাধারণ জিনিসিই যথেষ্ট।
কয়েকটি সহজ সেন্সরি প্লে আইডিয়া (যা ঘরের জিনিস দিয়েই তৈরি)।
বাচ্চার মানসিক বিকাশ ও পঞ্চেন্দ্রিয়ের কার্যক্ষমতা বাড়াতে সেন্সরি প্লে দারুণ কাজ করে। আর এর জন্য আলাদা কোনো প্রস্তুতির বা খরচের দরকার নেই—একদম জিরো প্রেপ টাইম!
ঝটপট কিছু মজার আইডিয়া:
প্লাস্টিকের বোতলে চাল বা ডাল: বানিয়ে ফেলুন ঝাঁঝরি। শব্দ আর নড়াচড়া বাচ্চার মনোযোগ বাড়াবে।
বাসনকোসন ও কাঠের চামচ: রান্নাঘরের পাতিল দিয়ে বানিয়ে দিন নিজস্ব ড্রাম সেট।
বরফ ও পানির খেলা: একটি গামলায় পানি আর বরফের টুকরো ছেড়ে দিন, ঠান্ডা ও স্পর্শের অনুভূতি শেখার দারুণ উপায়।
স্পঞ্জ ও ফেনা: গোসলের সময় স্পঞ্জ চিপে পানি বের করার খেলা হাতের পেশি শক্ত করে।
কাপড়ের নানা টেক্সচার: সুতি, ভেলভেট বা সিল্কের টুকরো ছুঁয়ে দেখতে দিন।
কোনো ঝুটঝামেলা ছাড়াই বাচ্চার বুদ্ধির বিকাশ হবে আর আপনিও পাবেন কিছুটা মি-টাইম।