13/06/2026
টাইপ–২ ডায়াবেটিস: রোগীর জন্য প্রয়োজনীয় তথ্য-পর্ব ৩
টাইপ–২ ডায়াবেটিস কী?
টাইপ–২ ডায়াবেটিস হলো একটি দীর্ঘমেয়াদি বিপাকীয় (Metabolic) রোগ, যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে কাজ করতে পারে না (Insulin Resistance)। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়।
ঝুঁকির কারণ:
* বয়স ≥ ৪০ বছর (দক্ষিণ এশীয়দের ক্ষেত্রে ≥ ২৫ বছর)
* অতিরিক্ত ওজন বা স্থূলতা
* শারীরিক পরিশ্রমের অভাব
* পারিবারিক ইতিহাস (বাবা-মা বা ভাই-বোনের ডায়াবেটিস)
* উচ্চ রক্তচাপ বা রক্তে চর্বির মাত্রা বেশি থাকা
* গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস
* ধূমপান ও অস্বাস্থ্যকর জীবনযাপন
লক্ষণসমূহ:
* বারবার প্রস্রাব হওয়া
* অতিরিক্ত পিপাসা
* অতিরিক্ত ক্ষুধা
* সহজে ক্লান্ত হয়ে পড়া
* অকারণে ওজন কমে যাওয়া
* ক্ষত শুকাতে দেরি হওয়া
* বারবার সংক্রমণ হওয়া
* দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া
অনেক ক্ষেত্রে কোনো লক্ষণ ছাড়াই ডায়াবেটিস ধরা পড়ে।
কীভাবে নির্ণয় করা হয়?
নিম্নোক্ত যেকোনো একটি পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস নির্ণয় করা যায়—
* Fasting Plasma Glucose (FPG) ≥ 7.0 mmol/L (126 mg/dL)
* HbA1c ≥ 7 %
* 2-hour OGTT Plasma Glucose ≥ 11.1 mmol/L (200 mg/dL)
* Random Plasma Glucose ≥ 11.1 mmol/L (200 mg/dL) এবং উপসর্গ উপস্থিত
ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল স্তম্ভ:
১. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
* পরিমিত ক্যালোরি গ্রহণ
* বেশি শাকসবজি ও আঁশযুক্ত খাবার
* লাল চাল, আটার রুটি, ওটস, ডাল
* পরিমিত ফল
* কম চিনি ও কম লবণ
* ট্রান্সফ্যাট ও অতিরিক্ত ভাজাপোড়া খাবার পরিহার
২. নিয়মিত ব্যায়াম
* সপ্তাহে কমপক্ষে ২০০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম
* দ্রুত হাঁটা, সাইক্লিং, সাঁতার বা জগিং
৩. ওজন নিয়ন্ত্রণ
* অতিরিক্ত ওজন থাকলে ৫–১০% ওজন কমানোও রক্তে সুগার নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার করে।
৪. নিয়মিত ওষুধ ও ফলো-আপ
* চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন গ্রহণ
* HbA1c, রক্তচাপ, কিডনি, চোখ ও পায়ের নিয়মিত পরীক্ষা
সম্ভাব্য জটিলতা:
নিয়ন্ত্রণহীন ডায়াবেটিসের কারণে হতে পারে—
* হৃদরোগ ও স্ট্রোক
* কিডনি রোগ
* চোখের রেটিনার ক্ষতি ও অন্ধত্ব
* স্নায়ুর ক্ষতি (Neuropathy)
* পায়ের ক্ষত ও সংক্রমণ
ডায়াবেটিস রোগীর জন্য করণীয়:
✓ নিয়মিত রক্তে সুগার পরীক্ষা করুন
✓ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন
✓ প্রতিদিন শারীরিকভাবে সক্রিয় থাকুন
✓ ধূমপান পরিহার করুন
✓ ওষুধ নিয়মিত সেবন করুন
✓ বছরে অন্তত একবার চোখ, কিডনি ও পায়ের পরীক্ষা করান
সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত ফলো-আপের মাধ্যমে টাইপ–২ ডায়াবেটিস নিয়েও সম্পূর্ণ স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন সম্ভব।