Sir Salimullah Medical College Mitford Hospital, Dhaka

Call Website Contact the practice

Sir Salimullah Medical College Mitford Hospital, Dhaka Un Official Page Sir Salimullah Medical College Mitford Hospital, Dhaka, Bangladesh

15/10/2026
15/10/2026

চিকিৎসকদের বদলি-পদায়নে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের বদলি ও পদায়নে কোনো রাজনৈতিক দলের পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অটোমেশন পদ্ধতিতে চিকিৎসকদের মেধা, যোগ্যতা ও পছন্দকে গুরুত্ব দিয়ে বদলি ও পদায়ন করা হবে। এতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।

মন্ত্রী আজ ঢাকায় সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউট ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের অটোমেশন পদ্ধতিতে বদলি ও পদায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অটোমেশন পদ্ধতিতে ৮৭ জন চিকিৎসককে তাঁদের পছন্দ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হচ্ছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় এ পদ্ধতি চালু করা হয়েছে। এখানে ব্যক্তিগত পরিচয়, রাজনৈতিক বিবেচনা কিংবা অন্য কোনো প্রভাবের সুযোগ নেই। তিনি আরো বলেন, অটোমেশন পদ্ধতির কার্যকারিতা পর্যবেক্ষণ করে ভবিষ্যতে পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এটি একটি নতুন ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকার এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে চায়।

এসময় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে প্রায় ৪০ হাজার চিকিৎসক কর্মরত রয়েছেন। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চিকিৎসকদের বদলি ও পদায়ন করা হলেও অতীতে, বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের সময়ে, এ ক্ষেত্রে দলীয়করণ, দুর্নীতি ও অনিয়মের ঘটনা ঘটেছে। যোগ্য ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন না করে দলীয় বিবেচনায় বিভিন্ন পদে নিয়োগ দেওয়ায় স্বাস্থ্যব্যবস্থা সংকটের মুখে পড়েছিল। অতীতে স্বাস্থ্য খাতের দুর্নীতি ও ভঙ্গুর অবস্থার চিত্র সংবাদমাধ্যমেও বারবার উঠে এসেছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকার  পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এটিএমএ রুস্তম স্যারের সৌজন্যে ডাঃ ম...
30/09/2026

স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এটিএমএ রুস্তম স্যারের সৌজন্যে ডাঃ মোহাম্মদ আমুদ্দিন ইএমও কে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অনুপ্রেরণার জন্য বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, ডিডি ম্যাডাম, এডি স্যার উপস্থিত ছিলেন।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) স্বাস্থ্য ক্যাডারে ৫,০০০ জন চিকিৎসক নিয়োগের জন্য ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) বিজ্ঞপ্তি ২...
24/09/2026

সরকারি কর্ম কমিশন (পিএসসি) স্বাস্থ্য ক্যাডারে ৫,০০০ জন চিকিৎসক নিয়োগের জন্য ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে।

পদের বিবরণ ও সংখ্যা

মোট পদ: ৫,০০০টি।

সহকারী সার্জন: ৪,৭০০ জন।

সহকারী ডেন্টাল সার্জন: ৩০০ জন।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

আবেদন শুরু: ১ অক্টোবর, ২০২৬ (সকাল ১০টা)।

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর, ২০২৬ (সন্ধ্যা ৬টা)।

ফি জমার শেষ সময়: ২৮ অক্টোবর, ২০২৬ (সন্ধ্যা ৬টা)।

পরীক্ষার সম্ভাব্য সময়: নভেম্বর, ২০২৬

যোগ্যতা ও বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা: সহকারী সার্জন পদের জন্য এমবিবিএস বা সমমান এবং সহকারী ডেন্টাল সার্জন পদের জন্য বিডিএস বা সমমান ডিগ্রি।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি

সাধারণ প্রার্থীদের জন্য ২০০ টাকা ।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা।

টেলিটক ওয়েবসাইট বা পিএসসি ওয়েবসাইট-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে ।

পরীক্ষা পদ্ধতি ও নম্বর বণ্টন

প্রার্থী বাছাইয়ের জন্য মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে।

লিখিত পরীক্ষা: ২০০ নম্বর (নভেম্বর ২০২৬-এ সম্ভাব্য) । এর মধ্যে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীতে ২০ নম্বর করে (মোট ৮০ নম্বর), মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে (২০ নম্বর) এবং ক্যাডার সংশ্লিষ্ট বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে ।

মৌখিক পরীক্ষা (ভাইভা): ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষা ।

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Sir Salimullah Medical College Mitford Hospital, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sir Salimullah Medical College Mitford Hospital, Dhaka:

Shortcuts

Share

Category