24/03/2026
চিকিৎসক থেকে শুরু করে নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, ওয়ার্ড বয়, এম্বুলেন্স ড্রাইভার, আয়াসহ স্বাস্থ্যখাতের সকল কর্মকর্তা,কর্মচারী আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদন্ড।
আপনারাই ঐকান্তিক নিরলস শ্রমে
ছুটির এই দিনগুলোতে পরিবারের সান্নিধ্য বঞ্চিত হয়ে আপনারা যে ধৈর্য ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, তার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।
সহমর্মিতা ও কৃতজ্ঞতা সহকর্মীদের জন্য, যারা ঈদের দিনেও ডিউটিতে আছেন, থাকেন অথবা থাকতে হয় আপনজনদের দূরে রেখে।
বিএমইউ হেমাটোলজি বিভাগ ওয়ার্ডে এইবারে ঈদের দিন ও ঈদের পরের দিন রাউন্ডে, আউটডোরে সাথে
২৪ ঘন্টা (সকাল, দুপুর, রাত ) ডিউটিরত রেসিডেন্ট ডা. পিনাক, ডা. পাপিয়া ও ডা. প্রতিতি পুরাকায়স্থ , নার্স, ওয়ার্ড বয়, ল্যাব টেকনিশিয়ান ।
পবিত্র ঈদুল ফিতরে মহান আল্লাহ তাআলা আপনাদের সেবা কে কবুল করুন এবং আপনাদের ও আপনাদের পরিবারকে সুস্থ ও নিরাপদ রাখুন।
সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক।