মানুষ মানুষের জন্য। তাই মানবতা এখনও বেঁচে আছে।
সেবায় পৃথিবীর সেরা ধর্ম। আমরা বাংলাদেশে আমাদের বাংলাদেশী রোগীদের শুধু ভিসা করতে সহায়তা করি। আমাদের আসল সেবা ইন্ডিয়াতে, যাতে কোনো ধরনের কষ্ট বা সমস্যার মুখোমুখি না হন।
এটা জুম টেক্সটাইলস বাংলাদেশের মানবসেবা দানকারী একটি সহযোগী প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশী রোগীরা ইন্ডিয়াতে, বিশেষ করে দিল্লিতে, চিকিৎসা করতে গিয়ে কোনো ধরনের সমস্যার মুখোমুখি না হন।
আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশে দুই দেশেই টেক্সটাইলে ব্যবসা আছে। পাশাপাশি আমাদের বাংলাদেশীদের সেবা করলে, তারা অনেক ধরনের প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাবে। আমাদের সেবা নিন। আপনার যদি কোনোদিন সুযোগ ও সামর্থ্য হয়, আপনিও কাউকে কোনো না কোনো কাজে সেবা করবেন।
আমরা কোন কোন হসপিটাল এ সার্ভিস দিয়ে থাকি?
আমরা শুধুমাত্র নামি এবং ভাল হসপিটাল এ রোগীদের চিকিৎসা নিতে উৎসাহিত করি। আমাদের সাথে আছে ভারতের সেরা হসপিটাল গুলো:
MAX Super Specialty Hospital, Delhi
Batra Hospital, Delhi
Manipal Hospital, Delhi
Fortis Hospitals, Delhi
Apollo Hospitals, Delhi
Paras Hospitals, Delhi
Rainbow Children's Hospital , Delhi
Artemis Hospitals , Delhi
আমরা কিভাবে আপনাদের সাহায্য করে থাকি?
আসার আগের প্রস্তুতি:
রোগের ধরন অনুযায়ী ডাক্তার অথবা হসপিটাল খুঁজে পেতে সহায়তা।
ইন্ডিয়া আসার আগে প্রি-রিপোর্ট চেক আপ।
আনুমানিক খরচের হিসাব।
মেডিকেল ভিসা সহায়তা।
কম মূল্যে প্লেন এবং ট্রেনের টিকেটের ব্যবস্থা (অনুরোধের ভিত্তিতে) ***
ইন্ডিয়া আসার পর:
এয়ারপোর্ট থেকে পিকআপ। ***
হোটেল বা গেস্ট হাউসের ব্যবস্থা। ***
গাড়ির ব্যবস্থা। ***
হসপিটালে নিয়ে যাওয়া এবং ডাক্তার সাক্ষাতসহ সমস্ত সহায়তা।
বাংলা অনুবাদক সুবিধা। ***
বাঙালি ড্রাইভার।
বাঙালি খাবারের ব্যবস্থা। ***
চিকিৎসার সময়কাল পর্যন্ত সম্পূর্ণ সেবা।
চিকিৎসা শেষে টুরিস্ট স্পট ভ্রমণের ব্যবস্থা। ***
ফেরার সময় প্লেন বা রেলের টিকেট সহায়তা। ***
*** রোগীকে টাকা দিয়ে সার্ভিসগুলো নিতে হবে; আমরা শুধুমাত্র সার্ভিস প্রদানকারীর সাথে যোগাযোগ করিয়ে দেব।