Dr. Pushpita Sharmin - Infertility & IVF Specialist

Dr. Pushpita Sharmin - Infertility & IVF Specialist Dr. Pushpita Sharmin, FCPS: Obs & Gynae, FCPS: REI – leading infertility & male infertility specialist in Dhaka, Bangladesh.

Expert in IVF, Azoospermia,IUI, PCOS, sperm & egg care, বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবি চিকিৎসা. Laparoscopic & Hysteroscopic surgeon

29/07/2026
25/07/2026

অবশেষে দুজন রোগীই কনসিভ করলেন। দুজনই একি এলাকার, প্রথমজন দ্বিতীয়জনকে আমার কাছে নিয়ে এসেছিলেন বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য। দুজনেই আমার কাছে ব্ন্ধ্যাত্বের জন্য চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু দ্বিতীয়জন আগে কনসিভ করে ফেলায়, প্রথমজনের একটু মন খারাপ হয়ে যায়।
রোগী -১: ' ম্যাডাম আমি উনাকে নিয়ে আসলাম, উনি কনসিভ করে ফেললেন, আমি তো করতেছি না।'

আমি: ধৈর্য্য ধরেন, ইনশাআল্লাহ করবেন।

আলহামদুলিল্লাহ, প্রথমজনও কনসিভ করেছেন।

এখন দ্বিতীয় জনের অন্য কারণে মন খারাপ।

রোগী -২: 'ম্যাডাম আমার তো ২ টা ইনজেকশন লাগলো, আর উনার তো দেখি একটা ইনজেকশনেই কনসিভ হয়ে গেছে। '
আমি: 😯😂😂

আলহামদুলিল্লাহ। সব ফুল পরীগুলোকে যদি দেখতে যাই, মোটামুটি বাংলাদেশের অনেক গুলো জেলাই বেড়ানো হয়ে যাবে।
24/07/2026

আলহামদুলিল্লাহ। সব ফুল পরীগুলোকে যদি দেখতে যাই, মোটামুটি বাংলাদেশের অনেক গুলো জেলাই বেড়ানো হয়ে যাবে।

ময়মনসিংহের গফরগাঁও থেকে বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন এই দম্পতি ৩ বছর আগে। চিকিৎসার মাধ্যমে জন্ম হয় এই ফুটফু...
28/06/2026

ময়মনসিংহের গফরগাঁও থেকে বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন এই দম্পতি ৩ বছর আগে। চিকিৎসার মাধ্যমে জন্ম হয় এই ফুটফুটে কন্যার। এখন আবার চিকিৎসা নিতে এসেছেন দ্বিতীয় সন্তান নেওয়ার আশায়।
আল্লাহ উনাদের মনের আশা পূর্ণ করুন।

ডা.পুষ্পিতা শারমিন
স্ত্রী , প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস(বন্ধ্যাত্ব ও প্রজনন হরমোন), এফসিপিস (অবস এন্ড গাইনী)
বন্ধ্যাত্ব রোগ ও টেস্ট টিউব চিকিৎসা পদ্ধতিতে উচ্চতর প্রশিক্ষনপ্রাপ্ত
ল্যাপারস্কপিক ও হিস্টেরোস্কপিক সার্জন
কনসালটেন্ট, আইভিএফ স্পেশালিস্ট
ইনফার্টিলিটি কেয়ার এন্ড রিসার্চ সেন্টার লিমিটেড, ঢাকা।

চেম্বার: ০১
ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার,৪৪/৭, সিটি টাওয়ার,পান্থপথ (লিফ্ট-১০)
শনি, রবি, মঙ্গল, বুধবার
যোগাযোগঃ ০১৯৪০৩৩৩৭৭০, ০১৮৯৪৮৯২৮৮৭

চেম্বার: ০২
ইনফার্টিলিটি কেয়ার এন্ড রিসার্চ সেন্টার, ৫/১৩, হুমায়ুন রোড, ব্লক-বি, মোহাম্মদপুর, ঢাকা।
রবি ও মঙ্গলবার
যোগাযোগ : 01798608168

চেম্বার -০৩

📍 চেম্বারের ঠিকানা ও সিরিয়ালের জন্য যোগাযোগ:
🏥 ট্রাস্ট কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার লিমিটেড
🏢 ঠিকানা: নবীনগর হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা
সোম, বুধ ও বৃহস্পতিবার
📞 সিরিয়ালের জন্য এখনই কল করুন: +8801901646400

টেস্ট টিউব / আইভিএফ বেবি:ওরা গড়ে উঠেছিলো একিই সময়ে, কিন্তু ভূমিষ্ট হওয়ার ব্যবধান প্রায় ৩ বছর ৭ মাস। সেক্ষেত্রে বলা যেতে ...
26/06/2026

টেস্ট টিউব / আইভিএফ বেবি:

ওরা গড়ে উঠেছিলো একিই সময়ে, কিন্তু ভূমিষ্ট হওয়ার ব্যবধান প্রায় ৩ বছর ৭ মাস। সেক্ষেত্রে বলা যেতে পারে ওরা সহোদর অথবা ওদের বয়স এক 🤔।

বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে এই দম্পতি বাগেরহাট থেকে আমার কাছে আসেন ২০২২ সালে। পেশেন্টকে আমার কাছে রেফার করেছিলেন ডা. মিথিল আপা। হাজবেন্ডের এজোস্পারমিয়া আর স্ত্রী'র পলিসিস্টিক ওভারি। PESA করে শুক্রাণু পাওয়ার পর আইভিএফ চিকিৎসা শুরু করি।
মাশাআল্লাহ ১০ টি ভ্রুণ তৈরি হয় এবং ফ্রেশ সাইকেলে ভ্রুন ট্রান্সফার করার পর বাকী ৮ টি ভ্রুণ ফ্রীজ করে রাখা হয় পরবর্তী সময়ের জন্য। আলহামদুলিল্লাহ প্রথমবারেই কনসিভ করেন রোগী এবং জন্ম হয় বড় কন্যা সন্তানের।

এরপর প্রায় ২.৫ বছর পর এই দম্পতি দ্বিতীয়বার গর্ভধারনের জন্য আমার কাছে আসেন ২০২৫ সালের মার্চ মাসে। শুরু হয় ফ্রীজ করে রাখা ভ্রুণ প্রতিস্হাপনের জন্য প্রস্তুতি। জরায়ুর এন্ডোমেট্রিয়াম থিকনেস আশানুরূপ না হওয়ায় এবং ওভারিতে সিম্পল সিস্ট হওয়ায় কয়েকমাস লেগে যায় প্রিপারেশনে। একসময় পিল, ইনজেকশন Zoladex দিয়ে সবকিছু নরমাল আসার পর শুরু করি ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফারের জন্য ওষুধ। আর প্রতিবারি বাগেরহাট থেকে উনারা যখন আমার কাছে আসতেন, সাথে আসতো ছোট্ট পরী, বড় কন্যা। আলহামদুলিল্লাহ, এবারও ভ্রুন ট্রান্সফারের পরই কনসিভ করেন রোগী।

বরাবরের মতো উনারা Beta HCG পজিটিভ রিপোর্ট পাওয়ার সাথে সাথেই বাগেরহাট রওনা দেন। অগত্যা অনলাইনে সমস্ত ওষুধপত্র লিখে দেই। বাগেরহাটের প্রত্যন্ত এলাকায় থাকেন এই দম্পতি, তাই ৩ সপ্তাহ পর করেন প্রথম আল্ট্রসনোগ্রাম। রিপোর্ট দেখে তো আমার চক্ষু চড়কগাছ! ট্রিপলেট, মানে তিনটা বাচ্চা, সবগুলোতেই বাচ্চা ও হার্টবিট আছে। কাউন্সিলিং করলাম ফিটোরিডাকশনের জন্য ( একটা ভ্রুণ নষ্ট করে ফেলা, আল্ট্রসনোগাইডেড)। রোগীর হাজবেন্ড বললেন, ' ম্যাডাম তিনটা রাখতেইতো মন চায়' 🤦‍♀️। বললাম তাহলে আসেন জরায়ুর মুখ সেলাই করে দেই। ১ মাস পর কোরিওনিসিটি, নুকাল থিকনেস, জরায়ু মুখের দৈর্ঘ্য দেখার জন্য আল্ট্রাসনোগ্রাম করতে বললাম। রিপোর্ট মোটামুটি সবকিছুই ভালো আসলো, কিন্তু পরদিন ফোন করে জানালো অনেক ব্লিডিং হচ্ছে আর অনেক পানি ভেঙেছে। মনে হলো, সর্বনাশ! হয়তো এবরশন প্রসেস শুরু হয়ে গেছে, যেটা মাল্টিপল প্রেগন্যান্সিতে খুবই কমন। জিজ্ঞেস করলাম আল্ট্রা করতে কিভাবে নিয়ে গেছেন, হাজবেন্ড বললো,' ম্যাডাম আমরা যেখানে থাকি সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে যেতে হয়৷ মোটরসাইকেলের পেছনে বসিয়ে নিয়ে গেছি '। আমার চোখে 'থ্রি ইডিয়ট' মুভির সেই দৃশ্য ভেসে উঠলো, উনি আইভিএফ ট্রিপলেট প্রেগন্যান্সির রোগীকে মোটর সাইকেলে চড়িয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছেন! দিলাম আচ্ছা মতো বকুনি আর ব্লিডিং সমস্যার জন্য প্রয়োজনীয় ওষুধ, ইনজেকশন আর বিশ্রামে থাকতে বললাম। এরপর ব্লিডিং একটু কমলে ২/৩ সপ্তাহ পর আল্ট্রা করতে নিয়ে যান রোগীকে, এরপর উনি প্রতিবারই এম্বুলেন্স ভাড়া করে বাগেরহাট থেকে খুলনায় নিয়ে গেছেন স্ত্রী'কে। আল্ট্রাতে দেখি মাশাআল্লাহ, তিনটা বাচ্চাই বহাল তবিয়তে আছে। প্রায় দুই মাস উনার এই ব্লিডিং সমস্যা ছিলো। খুলনায় উনারা ডা.মিথিল আপার তত্বাবধানে চিকিৎসা নিতেন আর সবসময় আমাকে অনলাইনে দেখাতেন ও পরামর্শ নিতেন। অবশেষে ৩৫ সপ্তাহ ৩ দিন পার করে সিজার করেন ডা. মিথিল আপা, জন্ম হয় এই ফুটফুটে বাচ্চা ৩ টির, এবার হয়েছে এক ছেলে ও দুই মেয়ের। ২ জনের ওজন ২.৬ গ্রাম, আর একজনের ২.৪ গ্রাম, আলহামদুলিল্লাহ, তিনটা বাচ্চাই ভালো আছে, কারো NICU সাপোর্ট লাগেনি।
ধন্যবাদ ডা. মিথিল আপা।

আল্লাহর অশেষ রহমত, তিনি না চাইলে কোনো কিছুই সম্ভব ছিলো না।

বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ প্রফেসর রাশিদা বেগম ম্যাডামের প্রতি। যিনি আমাকে বন্ধ্যাত্ব রোগীর চিকিৎসায় দক্ষ করে গড়ে তুলেছেন ও এই কাজের সুযোগ করে দিয়েছেন।

ধন্যবাদ এম্ব্রায়োলজিস্ট ফরহাদ আলম ভাই, যার হাতের যাদুতে ইকসি পদ্ধতিতে তৈরি হয়েছে এই সুন্দর ভ্রুণগুলো।যিনি সব সময় নিষ্ঠার সাথে আমাদের পাশে আছেন।

ধন্যবাদ আমার সকল রোগীকে,যারা আমার উপর আস্থা রেখে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসেন। সবসময় হয়তো আমরা সফল হইনা,আমরা চেষ্টা করি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে।

ডা.পুষ্পিতা শারমিন
স্ত্রী , প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস(বন্ধ্যাত্ব ও প্রজনন হরমোন), এফসিপিস (অবস এন্ড গাইনী)
বন্ধ্যাত্ব রোগ ও টেস্ট টিউব চিকিৎসা পদ্ধতিতে উচ্চতর প্রশিক্ষনপ্রাপ্ত
ল্যাপারস্কপিক ও হিস্টেরোস্কপিক সার্জন
কনসালটেন্ট, আইভিএফ স্পেশালিস্ট
ইনফার্টিলিটি কেয়ার এন্ড রিসার্চ সেন্টার লিমিটেড, ঢাকা।

চেম্বার: ০১
ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার,৪৪/৭, সিটি টাওয়ার,পান্থপথ (লিফ্ট-১০)
শনি, রবি, মঙ্গল, বুধবার
যোগাযোগঃ ০১৯৪০৩৩৩৭৭০, ০১৮৯৪৮৯২৮৮৭

চেম্বার: ০২
ইনফার্টিলিটি কেয়ার এন্ড রিসার্চ সেন্টার, ৫/১৩, হুমায়ুন রোড, ব্লক-বি, মোহাম্মদপুর, ঢাকা।
রবি ও মঙ্গলবার
যোগাযোগ : 01798608168

চেম্বার -০৩

📍 চেম্বারের ঠিকানা ও সিরিয়ালের জন্য যোগাযোগ:
🏥 ট্রাস্ট কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার লিমিটেড
🏢 ঠিকানা: নবীনগর হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা
সোম, বুধ ও বৃহস্পতিবার
📞 সিরিয়ালের জন্য এখনই কল করুন: +8801901646400

18/06/2026

ডা.পুষ্পিতা শারমিন
স্ত্রী , প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস(বন্ধ্যাত্ব ও প্রজনন হরমোন), এফসিপিস (অবস এন্ড গাইনী)
বন্ধ্যাত্ব রোগ ও টেস্ট টিউব চিকিৎসা পদ্ধতিতে উচ্চতর প্রশিক্ষনপ্রাপ্ত
কনসালটেন্ট, আইভিএফ স্পেশালিস্ট
ইনফার্টিলিটি কেয়ার এন্ড রিসার্চ সেন্টার লিমিটেড, ঢাকা

৩ বছর আগে এই পরীর আগমন হয়েছিল আমার চিকিৎসার মাধ্যমে। সুদূর নোয়াখালী থেকে উনি এখন এসেছেন আমার সাথে দেখা করতে, সেই সাথে  উ...
15/06/2026

৩ বছর আগে এই পরীর আগমন হয়েছিল আমার চিকিৎসার মাধ্যমে। সুদূর নোয়াখালী থেকে উনি এখন এসেছেন আমার সাথে দেখা করতে, সেই সাথে উনার একটা বোন / ভাই লাগবে সেই জন্য।

ডা.পুষ্পিতা শারমিন
স্ত্রী , প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস(বন্ধ্যাত্ব ও প্রজনন হরমোন), এফসিপিস (অবস এন্ড গাইনী)
বন্ধ্যাত্ব রোগ ও টেস্ট টিউব চিকিৎসা পদ্ধতিতে উচ্চতর প্রশিক্ষনপ্রাপ্ত
কনসালটেন্ট, আইভিএফ স্পেশালিস্ট
ইনফার্টিলিটি কেয়ার এন্ড রিসার্চ সেন্টার লিমিটেড, ঢাকা

চেম্বার: ০১
ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার,৪৪/৭, সিটি টাওয়ার,পান্থপথ (লিফ্ট-১০)
শনি, রবি, মঙ্গল, বুধবার
যোগাযোগঃ ০১৯৪০৩৩৩৭৭০, ০১৮৯৪৮৯২৮৮৭

চেম্বার: ০২
ইনফার্টিলিটি কেয়ার এন্ড রিসার্চ সেন্টার, ৫/১৩, হুমায়ুন রোড, ব্লক-বি, মোহাম্মদপুর, ঢাকা।
রবি ও মঙ্গলবার
যোগাযোগ : 01798608168

চেম্বার -০৩

📍 চেম্বারের ঠিকানা ও সিরিয়ালের জন্য যোগাযোগ:
🏥 ট্রাস্ট কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার লিমিটেড
🏢 ঠিকানা: নবীনগর হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা
সোম, বুধ ও বৃহস্পতিবার
📞 সিরিয়ালের জন্য এখনই কল করুন: +8801901646400
🌐 ভিজিট করুন: www.trustcarebd.com
#গাইনি_विशेषজ্ঞ #বন্ধ্যাত্ব_চিকিৎসা #টেস্টটিউব_বেবি #১৫বছরের_অভিজ্ঞতা See less

ইংল্যান্ডে বসবাস করা এই দম্পতি দীর্ঘদিন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগেছিলেন।  চিকিৎসার জন্য বাংলাদেশে আমার কাছে আসেন, বন্ধ্যাত্...
03/06/2026

ইংল্যান্ডে বসবাস করা এই দম্পতি দীর্ঘদিন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগেছিলেন। চিকিৎসার জন্য বাংলাদেশে আমার কাছে আসেন, বন্ধ্যাত্বের কারন নির্নয় ও পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসা দেই ও মনিটরিং করি । প্রেসক্রিপশন অনুযায়ী দম্পতিকে ৬ মাসের ওষুধ নিয়ে ইংল্যান্ড যাওয়ার পরামর্শ দেই। আলহামদুলিল্লাহ উনি কনসিভ করেছেন। প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসায় গতকাল ইংল্যান্ড থেকে অনলাইনে পরবর্তী চিকিৎসা পরামর্শ নেন।

দীর্ঘদিন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছিলেন এই দম্পতি। আলহামদুলিল্লাহ,  চিকিৎসার মাধ্যমে কনসিভ করেছেন রোগী।ডা.পুষ্পিতা শারমিনস্...
02/06/2026

দীর্ঘদিন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছিলেন এই দম্পতি। আলহামদুলিল্লাহ, চিকিৎসার মাধ্যমে কনসিভ করেছেন রোগী।

ডা.পুষ্পিতা শারমিন
স্ত্রী , প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (অবস এন্ড গাইনী)
বন্ধ্যাত্ব রোগ ও টেস্ট টিউব চিকিৎসা পদ্ধতিতে উচ্চতর প্রশিক্ষনপ্রাপ্ত
কনসালটেন্ট, আইভিএফ স্পেশালিস্ট
ইনফার্টিলিটি কেয়ার এন্ড রিসার্চ সেন্টার লিমিটেড, ঢাকা

চেম্বার: ০১
ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার,৪৪/৭, সিটি টাওয়ার,পান্থপথ (লিফ্ট-১০)
রবি, মঙ্গল, বুধবার
যোগাযোগঃ ০১৯৪০৩৩৩৭৭০, ০১৮৯৪৮৯২৮৮৭

চেম্বার: ০২
ইনফার্টিলিটি কেয়ার এন্ড রিসার্চ সেন্টার, ৫/১৩, হুমায়ুন রোড, ব্লক-বি, মোহাম্মদপুর, ঢাকা।
শনি,সোম ও বৃহস্পতিবার।
যোগাযোগ : 01798608168

"The strongest women become the strongest mothers before their children are even conceived. Wishing you strength and pea...
01/01/2026

"The strongest women become the strongest mothers before their children are even conceived. Wishing you strength and peace in 2026."

Address

Infertility Care And Research Centre (ICRC) 5/13, Humayun Road, Mohammadpur, Dhaka
Dhaka
1207

Opening Hours

Monday 16:00 - 22:00
Tuesday 16:00 - 22:00
Wednesday 16:00 - 22:00
Thursday 16:00 - 22:00
Saturday 16:00 - 22:00
Sunday 16:00 - 22:00

Telephone

+8801717497868

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Pushpita Sharmin - Infertility & IVF Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Pushpita Sharmin - Infertility & IVF Specialist:

Shortcuts

Share