30/09/2025
#গবেষণা_পর্ব_১: গবেষণাপত্রের টাইটেল (Title) ও রানিং টাইটেল (Running Title)
টাইটেলকে বলা যায় পুরো গবেষণাপত্রের দরজা। কেউ যখন কোনো জার্নাল, ডাটাবেস বা সার্চ ইঞ্জিনে কোনো গবেষণাপত্র খোঁজে, তখন সবার আগে চোখে পড়ে টাইটেল। এটি গবেষণার উদ্দেশ্য, বিষয়বস্তু ও গুরুত্ব বোঝানোর প্রথম মাধ্যম। টাইটেল দেখে বোঝা যায় গবেষণাটি কোন ক্ষেত্রে হয়েছে, কোন ভ্যারিয়েবলকে কেন্দ্র করে হয়েছে এবং মূল ফোকাস কী। তাই টাইটেল লেখার সময় সর্বোচ্চ সতর্ক থাকা প্রয়োজন।
✍️গবেষণাপত্রে টাইটেলের গুরুত্ব
১. আকর্ষণীয় ও বর্ণনামূলক টাইটেল পাঠককে পড়তে উৎসাহিত করে।
২. গবেষণার বিষয়, ভ্যারিয়েবল ও মূল ফোকাস স্পষ্ট হয়।
৩. প্রাসঙ্গিক কীওয়ার্ড থাকলে সার্চ ইঞ্জিন ও ডাটাবেসে সহজে খুঁজে পাওয়া যায়।
৪. গবেষণায় কী নিয়ে আলোচনা হয়েছে তা টাইটেল থেকেই বোঝা যায়।
✍️টাইটেল লেখার ধাপ
ধাপ ১: গবেষণার Key Elements শনাক্ত করুন (গবেষণার বিষয়, ভ্যারিয়েবল, গবেষণার পদ্ধতি, জনগোষ্ঠী, মূল ফলাফল)
ধাপ ২: টাইটেলের ধরণ নির্ধারণ করুন
Descriptive Title: যেমন “Genomic Variants and Their Association with Type 2 Diabetes in South Asian Populations”
Declarative Title: যেমন “Rare and Common Genomic Variants Strongly Influence Type 2 Diabetes Risk in South Asian Populations”
Interrogative Title: যেমন “Do Genomic Variants Increase
Susceptibility to Type 2 Diabetes in South Asian Populations?”
Compound Title: যেমন “Human Genomics and Public Health: Exploring the Impact of Genomic Variants on Type 2 Diabetes Risk in South Asian Populations”
ধাপ ৩: প্রাসঙ্গিক কীওয়ার্ড যুক্ত করুন (যেমন: genomic variants, type 2 diabetes, South Asian populations, human genomics, disease susceptibility)
ধাপ ৪: টাইটেল সংক্ষিপ্ত ও স্পষ্ট রাখুন (১৫–২০ শব্দের মধ্যে, জটিল শব্দ এড়িয়ে চলুন)
ধাপ ৫: স্পষ্টতা ও impact যাচাই করুন (টাইটেলটি সহজবোধ্য, নির্ভুল ও আকর্ষণীয় কি না তা দেখে নিতে হবে)
✍️ করণীয় (Do’s)
১. সংক্ষিপ্ত ও স্পষ্ট (১৫ - ২০ শব্দের মধ্যে)
২. গবেষণার মূল বিষয়বস্তু টাইটেলে প্রতিফলন
৩. প্রাসঙ্গিক ও সঠিক কীওয়ার্ড ব্যবহার
৪. গবেষণার ভ্যারিয়েবল বা মূল ফ্যাক্টর উল্লেখ
৫. গবেষণার জনগোষ্ঠী বা context অন্তর্ভুক্তি
৬. প্রয়োজনে গবেষণার ধরণ বা পদ্ধতি উল্লেখ (survey, experiment, longitudinal study)
৭. সক্রিয় (active) ও বর্ণনামূলক শব্দ ব্যবহার
৮. আকর্ষণীয় শব্দ নির্বাচন
৯. জার্নালের গাইডলাইন অনুসরণ
✍️ বর্জনীয় (Don’ts)
১. অতিরিক্ত দীর্ঘ টাইটেল
২. অস্পষ্ট শব্দ
৩. অতিরিক্ত টেকনিক্যাল জার্গন
৪. গবেষণার সাথে সম্পর্কহীন শব্দ
৫. পুনরাবৃত্তি বা অপ্রয়োজনীয় শব্দ
৬. অত্যন্ত নাটকীয় বা sensational শব্দ
✍️ রানিং টাইটেল
অনেক জার্নাল মূল টাইটেলের পাশাপাশি একটি রানিং টাইটেল দিতে বলে। এটি মূল টাইটেলের সংক্ষিপ্ত রূপ, যা সাধারণত প্রতিটি পাতার উপরে (header) বা নিচে (footer) ছাপানো হয়। এটিকে Short Title-ও বলা হয়। মূল টাইটেল দীর্ঘ ও বিস্তারিত হলেও রানিং টাইটেল ছোট, সরল এবং সহজে মনে রাখার মতো হয়। সাধারণত এর দৈর্ঘ্য ১০ শব্দের মধ্যে সীমিত রাখা উচিত। অনলাইন ও প্রিন্ট সংস্করণে এটি গবেষণাপত্রকে দ্রুত চিহ্নিত করতে সাহায্য করে। এতে গবেষণার মূল বিষয় বা ভ্যারিয়েবল প্রতিফলিত থাকবে কিন্তু জটিল শব্দ, টেকনিক্যাল জার্গন বা অপ্রয়োজনীয় সংক্ষেপণ এড়িয়ে চলা উচিত। প্রতিটি জার্নালের গাইডলাইন অনুযায়ী রানিং টাইটেল লেখা জরুরি।
✍️ উদাহরণ
1. Descriptive Title
Main Title: “Genomic Variants and Their Association with Type 2 Diabetes in South Asian Populations”
Running Title: “Genomic Variants and Diabetes”
2. Declarative Title
Main Title: “Rare and Common Genomic Variants Strongly Influence Type 2 Diabetes Risk in South Asian Populations”
Running Title: “Genomic Variants Influence Diabetes Risk”
3. Interrogative Title
Main Title: “Do Genomic Variants Increase Susceptibility to Type 2 Diabetes in South Asian Populations?”
Running Title: “Genomic Variants and Diabetes Risk”
4. Compound Title
Main Title: “Human Genomics and Public Health: Exploring the Impact of Genomic Variants on Type 2 Diabetes Risk in South Asian Populations”
Running Title: “Genomics and Diabetes Risk”
✍️ রানিং টাইটেল লেখার নিয়ম
১. দৈর্ঘ্য সর্বোচ্চ ১০ শব্দের মধ্যে সীমিত রাখা
২. মূল টাইটেলের সারাংশ বহন করা।
৩. গবেষণার মূল ভ্যারিয়েবল বা বিষয় প্রতিফলিত করা।
৪. জটিল শব্দ, টেকনিক্যাল জার্গন বা সংক্ষেপণ এড়িয়ে চলা।
৫. জার্নালের নির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করা।
---------------
আজিজুল হক
লেখক ও গবেষক