09/06/2026
উনার সেই Viral বক্তব্যে, ভিতরে কোথায় যেন আটকে গিয়েছে, ঠিক হজম করতে পারছি না ॥ আমি “চামার”
ঠিক মানতে পারছি না ॥
শুধু আমি একা চামার নই, আমার সন্তান দুটো ও “চামার” শ্রেণীর,
কারণ আমার মতো ওরা চিকিৎসক পেশাটিকে বেছে নিয়েছে বা নিচ্ছে…….
কেমন লাগে বলেন তো!
মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, সমাজ থেকে যেন বিনয়, নম্রতা ভদ্রতা, গুরুজনদের সম্মান করা ,ছোটদের স্নেহ করা 💚…
এই সমস্ত Culture উঠে যাচ্ছে,
মেয়েদের, মায়েদের বিশেষ অংশ “ছিঁড়ে ফেলা” টাইপের গালি দিয়ে তিনি আজ Celebraty, জাতীয় বীরের মর্যাদায় ভূষিত ॥
সমস্যা নেই, এইটাই বর্তমান বাংলাদেশ ॥
যে যত কঠিন, যত যঘন্য ভাষা ব্যবহার বা গালিগালাজ করে অন্যকে ঘায়েল করতে পারে সে তত Viral, তত সেলিব্রিটি ॥
তার Follower বেশি, রাস্তায় নামলেই হাজার হাজার মানুষের মিছিল ॥
কেমন করে যেন অসুন্দর, অসভ্য, অসত্য কথা বা কাজ করে “বাহবা বাহাস”সমাজে আজ প্রতিষ্ঠিত ।
মাসুদ কামাল সাহেব কে আমি ব্যাক্তিগত ভাবে চিনি না ॥ কিন্তু তিনি “চামার” বলে সম্বোধন করে সকল চিকিৎসক সমাজ কে অপমান, অসম্মান করেছেন…..
এই কথা বলার জন্য তিনি Viral হবেন, ওনার অনুসারী অনেক বেড়ে যাবে আমি নিশ্চিত ॥
সমাজে কিছু অসুস্থ, অসুখী মানুষ ও আছেন, যারা অন্যের সুখ দেখে দুঃখ পান, কষ্ট পান …..
অন্যের কষ্টে যারা সুখ পান আর অন্যের সুখে দুঃখে পান,
তাদের মতো অসুখী আর কেউ হতে পারেন না ।
আমার ধারণা তিনি সেই দলের,
নিজে হেরে গেছেন, চিকিৎসকদের মত মহান পেশায় তিনি আসতে পারেননি,
যারা দিন নাই রাত নাই ,সময়ে অসময়ে টেলিফোনে,ছবি পাঠিয়ে বিভিন্ন ভাবে বিনে পয়সায় ডাক্তারের পরামর্শ বা সেবা নিয়ে থাকেন তারাই সব সময় চিকিৎসকদের বিরুদ্ধে সোচ্চার থাকেন, কসাই ডাকেন….
ডাকেন চামার॥
যে সমাজে পরতে পরতে, দুর্নীতি সেখানে আমি আপনি বা আমরা সবাই সৎ সত্যবাদী যুধিষ্ঠির এমন ভাবার কারণ নেই….
তবে আমি, আমরা চেষ্টা করি, নিজের মেধা,জ্ঞান,প্রজ্ঞা সবটুকু দিয়ে রুগীকে সুস্থ করে তোলা, বাচিয়ে তোলা …
মাথায় অন্য কিছু থাকে না, একদমই না, কারণ প্রতিটি চিকিৎসক শপথ নেন, তাঁদের Ethics আছে…..
টাকার অভাবে সাধারণত রুগী মরে না, কোনো না কোনো ভাবে মেনেজ হয়ে যাবে বা যায়, রুগী মরে ঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে…।
তেমন সমস্যা হলে ,
সেখানে অনেক চিকিৎসক ভিজিট নেন না,কম নেন, নিজে ঔষধ দেন, এমনকি নিজের রক্ত নিজে সংগ্রহ করে রুগীকে বাঁচানোর চেষ্টা করেন ॥
মরা মানুষ আটকিয়ে বিল আদায় করা,বিভিন্ন ভাবে রুগীকে হেরেজ করা, এর অধিকাংশ সময় হাসপাতালের মালিক বা ব্যবসায়ীদের কাজ …
চিকিৎসক দায়ী নন ।
কিন্তু কোনো চিকিৎসক যদি এই ধরনের অপকর্মে জড়িয়ে পড়েন তখন তিনি আর চিকিৎসক থাকেন না…..
তিনি হয়তো হাসপাতালের মালিক,ব্যবসায়ী অথবা মানসিক ভাবে অসুস্থ কোনো ডাক্তার, কিংবা চোর,ডাকাত…….
চিকিৎসকের প্রথম প্রায়োরিটি রুগী, দ্বিতীয় প্রায়োরিটি রুগী, তৃতীয় প্রায়োরিটি ও রুগী॥
সবার আগে রুগী, রুগীর সুস্থতা ❤️🩹
দোয়া রইলো ঐ সাংঘাতিকের (সাংবাদিক) প্রতি যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত করেন ॥
আমিও চেষ্টা করেছি “চামার”বা ঐ টাইপের একটি গালি তাকে দিতে, কিন্তু আমি পারিনি…
ভিতরটা কেমন জ্বলছে,জ্বলেলেও……। বিবেক সায় দিচ্ছে না ॥
আপনি কি তেমন কিছু পারবেন ?
পেরেছেন ?