Healthy Diet Healthy Lifestyle

Healthy Diet Healthy Lifestyle Experienced Clinical Nutritionist, specially trained in obesity management, onco-diet, autism diet.

নিজের শরীরকে ভালোবাসুন, মনের যত্ন নিন, আর প্রতিদিন ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন, সুস্থ থাকা কোনো গন...
16/07/2026

নিজের শরীরকে ভালোবাসুন, মনের যত্ন নিন, আর প্রতিদিন ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন, সুস্থ থাকা কোনো গন্তব্য নয়—এটি একটি সুন্দর জীবনযাত্রা।

সুস্থ থাকুন, হাসিখুশি থাকুন। আপনাদের পাশে আছি, সবসময়। 🌸

— ডায়েটিশিয়ান সানজিদা
(এপয়েন্টমেন্টের জন্য ওয়েবসাইট ভিজিট করুনঃ dieticiansanzida.com )

কুইনোয়া সালাদ রেসিপিঃকুইনোয়া ১ কাপপানি ২ কাপসিদ্ধ বা গ্রিল করা মুরগির মাংস ১ কাপশসা, টমেটো, ক্যাপ্সিকাম, গাজর (সব মিলিয়ে...
10/07/2026

কুইনোয়া সালাদ রেসিপিঃ
কুইনোয়া ১ কাপ
পানি ২ কাপ
সিদ্ধ বা গ্রিল করা মুরগির মাংস ১ কাপ
শসা, টমেটো, ক্যাপ্সিকাম, গাজর (সব মিলিয়ে ১ কাপ)
লেবুর রস ১/৪ কাপ
কাচামরিচ
পিয়াজ ৩/৪ কাপ
পার্সলে/ধনেপাতা
অলিভ অয়েল ১/৪ কাপ
এপেলসিডার ভিনেগার ১ টেবিল চামচ
রসুনকুচি ১ চা চামচ
লবণ ১/২ চা চামচ
গোলমরিচ গুড়া ১ চা চামচ

প্রণলীঃ
কুইনোয়া ভালো ভাবে সিদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে।
একটা বোলে সিদ্ধ বা গ্রীল করা মুরগির মাংস ছোট ছোট টুকরা বা শ্রেড করে শসা, টমেটো, গাজর, ক্যাপ্সিকাম, কাচামরিচ, পেয়াজ, পার্সলে বা ধনেপাতা (যেটা পাওয়া যায়) এর সাথে মিক্স করে নিতে হবে।
অন্য একটি পাত্রে ওলিভ অয়েল, এপেলসিডার ভিনেগার, লেবুর রস, রসুন ও লবণ একত্রে ভালোভাবে মিক্স করে নিতে হবে।
সিদ্ধ করা ঠান্ডা কুইনোয়ার সাথে মুরগির মাংস ও সবজির মিশ্রন ভালোভাবে মিশিয়ে উপরে তৈরিকরা লেবু-ভিনেগারের ড্রেসিং ঢেলে দিতে হবে। এরপর পছন্দ মত গোলমরিচ, পার্সলে বা অন্য কোন স্পাইস দিয়ে পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে ৫ মিনিট রেস্টে রাখতে হবে।
ব্যাস, তৈরি হয়ে গেলো সুস্বাদু কুইনোয়া-চিকেন সালাদ।
এই সালাদ ড্রেসিং ও সবজি মিক্স না করা অবস্থায় আলাদা আলাদা বক্সে করে ফ্রিজে ২-৩ দিন সংরক্ষণ করা যায়।

-ক্লিনিকাল ডায়েটিশিয়ান
সানজিদা শারমীন
(এপয়েন্টমেন্টের জন্য ওয়েবসাইট ভিজিট করুনঃ dieticiansanzida.com )

#সুস্থ_খাদ্যাভ্যাস

ব্যাস্ত জীবনযাত্রাকে সহজ করতে আল্ট্রা-প্রোসেসড ফুড আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে। এগুলো আমাদের সময় বাচালেও ম...
06/07/2026

ব্যাস্ত জীবনযাত্রাকে সহজ করতে আল্ট্রা-প্রোসেসড ফুড আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে। এগুলো আমাদের সময় বাচালেও মাঝে মাঝে আমাদের স্বাস্থ্যের ঝুকি বাড়ায়।
তাই একেবারেই এড়িয়ে চলা সম্ভব না হলেও প্রোসেসড ফুড কেনার আগে প্যাকেটের লেবেল চেক করে কেনার অভ্যাস গড়ে তুলতে হবে। খাবারটিতে অতিরিক্ত চিনি, লবন, কৃত্তিম রঙ ও গন্ধ যুক্ত আছে কিনা যাচাই করে নিতে হবে এবং যথাসম্ভব কম প্রোসেসড ফুড নির্বাচন করতে হবে।
আসুন সবাই মিলে একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলি, সমাজে সুস্থ্য খাদ্যাভ্যাসের বার্তা ছড়িয়ে দেই।

-ক্লিনিকাল ডায়েটিশিয়ান
সানজিদা শারমীন
এপয়েন্টমেন্টের জন্য ওয়েবসাইট ভিজিট করুন
dieticiansanzida.com

Health is not about weight you loose, but about the life you gain.
05/07/2026

Health is not about weight you loose, but about the life you gain.

আজ বিকালের নাস্তায় কে কি খাচ্ছেন?কমেন্টে জানাবেন😁
25/06/2026

আজ বিকালের নাস্তায় কে কি খাচ্ছেন?

কমেন্টে জানাবেন😁

মাংস খেতে যাদের বাধা নেই তারাও মাঝে মাঝে মাছ খাবেন।
22/06/2026

মাংস খেতে যাদের বাধা নেই তারাও মাঝে মাঝে মাছ খাবেন।

স্বাস্থ্যকর খাবার দিয়ে সারাদিনের মিল প্ল্যান করার পাশাপাশি সময়মত খাদ্যগ্রহণ করাও ডায়েটের একটি জরুরী অংশ।ঘুম থেকে উঠার ১-...
13/06/2026

স্বাস্থ্যকর খাবার দিয়ে সারাদিনের মিল প্ল্যান করার পাশাপাশি সময়মত খাদ্যগ্রহণ করাও ডায়েটের একটি জরুরী অংশ।
ঘুম থেকে উঠার ১-২ ঘন্টার মধ্যে নাস্তা করে ফেলা এবং ঘুমাতে যাওয়ার ২ ঘন্টা আগে খাদ্যগ্রহণ শেষ করা আবশ্যক।

-ডায়েটিশিয়ান সানজিদা
এপয়েন্টমেন্ট এর জন্য ওয়েবসাইট ভিজিট করুন:
dieticiansanzida.com

এই তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ, তখন প্রকৃতিই আমাদের জন্য রেখে দিয়েছে স্বস্তির উপায়। গরমের মৌসুমি ফল ও সবজিগুলোতে আছে প্...
06/06/2026

এই তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ, তখন প্রকৃতিই আমাদের জন্য রেখে দিয়েছে স্বস্তির উপায়।

গরমের মৌসুমি ফল ও সবজিগুলোতে আছে প্রচুর পানি, ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ঠান্ডা রাখতে, পানিশূন্যতা রোধ করতে এবং ত্বক ও চুলের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।

তাই প্রতিদিনের খাদ্যতালিকায় বেশি করে সিজনাল ফল ও সবজি রাখুন।
প্রকৃতির কাছাকাছি থাকুন, গরমে সুস্থ থাকুন, আর ত্বক ও চুলের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখুন।

ছুটি শেষে যেমন আমরা আবার কাজের টেবিলে ফিরি, তেমনি শরীরের প্রতিও দায়িত্বশীল হওয়া জরুরি। ঈদে কী খেয়েছি তা নিয়ে অপরাধবোধ নয়...
02/06/2026

ছুটি শেষে যেমন আমরা আবার কাজের টেবিলে ফিরি, তেমনি শরীরের প্রতিও দায়িত্বশীল হওয়া জরুরি। ঈদে কী খেয়েছি তা নিয়ে অপরাধবোধ নয়, বরং আজ থেকে ধীরে ধীরে স্বাভাবিক রুটিনে ফিরে আসাই হোক লক্ষ্য।
পর্যাপ্ত পানি পান করুন, নিয়মিত ঘুমান, হাঁটাহাঁটি করুন, প্লেটে সবজি ও ফলের পরিমাণ বাড়ান এবং আবার আপনার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে ফিরে যান।
একটি উৎসব কয়েক দিনের, কিন্তু সুস্থতা সারা বছরের।

-ডায়েটিশিয়ান সানজিদা
dieticiansanzida.com

্তী_যত্ন

Address

Uttara
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Healthy Diet Healthy Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Healthy Diet Healthy Lifestyle:

Shortcuts

Share

Category