04/08/2026
সত্যি বলতে, শরীর ক্যালেন্ডার দেখে চলে না।
সোমবার থেকে ডায়েট শুরু করব'—কেন?
আমরা জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই আজই নিয়ে ফেলি। কিন্তু স্বাস্থ্যকর জীবন শুরু করার ক্ষেত্রে কেন যেন সবসময় একটা নতুন সোমবার, নতুন মাস বা নতুন বছরের অপেক্ষা করি।
আপনি আজ যে অতিরিক্ত এক কাপ চা খেলেন, যে কোমল পানীয়টি পান করলেন, কিংবা যে হাঁটাটুকু এড়িয়ে গেলেন—সেগুলোর হিসাবও কিন্তু আজই জমা হচ্ছে।
আবার ঠিক একইভাবে, আজ যদি আপনি একটি স্বাস্থ্যকর খাবার বেছে নেন, ২০ মিনিট হাঁটেন, বা রাতের খাবারে একটু সচেতন হন—সেই পরিবর্তনের শুরুটাও আজ থেকেই।
সুস্থ জীবন কোনো নির্দিষ্ট দিনের প্রকল্প নয়; এটি প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের সমষ্টি।
তাই নিজেকে আর বলবেন না, "সোমবার থেকে শুরু করব।"কারণ ওই নির্দিষ্ট দিনটি আসলে কখনোই আসে না।
শুরু করুন আজ। কারণ স্বাস্থ্য অপেক্ষা করে না।
Dt. Tilottama DuttaNutritionist
Laser Chain Skin Center
27 Shaptak Square, 5th Floor
Road 26, Dhanmondi, Dhaka, Bangladesh
Hotline: 01755568857, 01729099650
Web: www.laserchainbd.com
Social networks: /laserchain