Dr. Rakibul Hasan: Endocrinologist

Call Website Contact the practice

Dr. Rakibul Hasan: Endocrinologist Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Rakibul Hasan: Endocrinologist, Doctor, Dhaka.

MBBS,MD((Endocrinology & Metabolism)
Specialty Certified in Endocrinology(UK)

Associate Professor (Endocrinology), MCWH
Consultant Endocrinologist, IBN SINA diagnostic, Uttara, Dhaka

বাংলাদেশের একটা বড় অংশ রোগী নিজের ইচ্ছামতো ওষুধ শুরু করে, আবার ইচ্ছামতো বন্ধ করে। অনেক ক্ষেত্রে রিপোর্ট দেখে ওষুধের ডোজ ...
14/09/2026

বাংলাদেশের একটা বড় অংশ রোগী নিজের ইচ্ছামতো ওষুধ শুরু করে, আবার ইচ্ছামতো বন্ধ করে। অনেক ক্ষেত্রে রিপোর্ট দেখে ওষুধের ডোজ Adjust করা কঠিন হয়ে পড়ে। প্রায়ই এই রকম রোগী দেখতে হয়। এ দেশের মানুষ এই রকম Sensitive ওষুধ নিজের ইচ্ছামতো শুরু বা বন্ধ করার সাহস কোথায় থেকে পায়?

Karyotype দেখে কে বলতে পারবেন, রোগী ছেলে নাকি মেয়ে? I diagnosed this case and treating right now.
10/09/2026

Karyotype দেখে কে বলতে পারবেন, রোগী ছেলে নাকি মেয়ে?
I diagnosed this case and treating right now.

09/09/2026

Post:

একজন আমার পাওনা টাকা BEFTN এর মাধ্যমে তার Duch Bangla Bank থেকে আমার Brac Bank এ পাঠিয়েছে গত ২৪/৮/২০২৬ তারিখে। কিন্তু আমার account এ কোন টাকা ঢুকেনি, আবার যে পাঠিয়েছে তার Account থেকে টাকা কেটে নিয়েছে। আজ (৯/৯/২০২৬) এতো দিন হয়ে গেল, এখানো টাকা Account এ যোগ হয়নি।এক্ষেত্রে করনীয় কি? যে পাঠিয়েছে সে ব্যাংকে যোগাযোগ করেছি, ব্যাংক বলে সিসটেমে সমস্যা কয়েকদিনের মধ্যেই ঢুকে যাবে। এভাবে কয়েকদিন কয়েকদিন করতে করতে ২ সপ্তাহ হয়ে গেছে। কিন্তু কোন সমাধান পেলামনা।

এই রকম সমস্যা কি আপনাদের কারও সাথে হয়েছে? সমাধান হতে কত সময় লেগেছে?
এখন আমার কি করা উচিৎ?

টাকার পরিমাণ ৫ লাখের বেশি তাই একটু বেশিই চিন্তিত.
মাঝখানে কোন থার্ড পার্টি টাকা আত্মসাৎ করার সম্ভাবনা আছে কিনা জানিনা!

বিয়ে হয়েছে ১৫ বছর।কোনো বাচ্চা নাই এখনো, অথচ ৬ বার গর্ভবতী হয়েছেন। ৬ বারই মিসক্যারেজ। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ...
08/09/2026

বিয়ে হয়েছে ১৫ বছর।
কোনো বাচ্চা নাই এখনো, অথচ ৬ বার গর্ভবতী হয়েছেন।
৬ বারই মিসক্যারেজ। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যা, স্থুলতা থাকলে এই সমস্যা হতে পারে। এছাড়াও Antiphospholipid syndrome এবং Sexually transmitted infection থাকলেও এই সমস্যা হতে পারে।

কিছুদিন আগে ঠিক এই রকম একজন রোগী পেয়েছিলাম।
কোনো বাচ্চা নাই, ৬ বার মিসক্যারেজ। এটা তার সপ্তম প্রেগন্যান্সি। একজন গাইনি ডক্টর রোগীর উপর দয়া করে আমার কাছে রেফার করেন (আগে তারা নিজেরা চিকিৎসা করতেন)।
পরে আমি ৬ সপ্তাহ থেকে ২৬ সপ্তাহ পর্যন্ত খুব টাইট করে নিয়ন্ত্রণে রাখি। এর পরে রোগীর সাথে আমার আর সাক্ষাৎ বা ফলোআপ নাই।

অনেক দিন পর রোগী আসেন ফলোআপ করতে। আমি আগের চিকিৎসা ব্যবস্থাপত্র দেখে বললাম, "এবারও কি abortion হয়ে গেছে?" রোগী বললেন, "না স্যার। বাচ্চা হয়েছে। কিন্তু ডেলিভারির পর সেলাইয়ের জায়গাতে ইনফেকশন হয়েছে। তাই ম্যাডাম আপনাকে দেখাতে বলেছেন। তাই আপনাকে দেখাতে আসলাম।"
বললাম: এতোদিন কোথায় ছিলেন?
কোন উত্তর নাই।

একজন রোগী স্বাস্থ্য সম্পর্কে কতটা অসচেতন হলে এই রকম কাজ করতে পারেন!

১৭ বছরের একটি মেয়ে হঠাৎ আইসিইউতে (ICU) ভর্তি। মারাত্মক পানিশূন্যতা, তীব্র মানসিক বিভ্রান্তি (Acute Confusional State), র...
07/09/2026

১৭ বছরের একটি মেয়ে হঠাৎ আইসিইউতে (ICU) ভর্তি।
মারাত্মক পানিশূন্যতা, তীব্র মানসিক বিভ্রান্তি (Acute Confusional State), রক্তের বিপজ্জনক অম্লতা (pH 7.13, Bicarbonate 9.7) এবং রক্তে শর্করার মাত্রা আকাশচুম্বী। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস (DKA), যা একটি লাইফ-থ্রেটেনিং মেডিকেল ইমার্জেন্সি।

আগে চিকিৎসকেরা ৪৫ বছর বয়সের পর সবাইকে ডায়াবেটিস পরীক্ষার পরামর্শ দিতেন। কিন্তু বর্তমান বৈশ্বিক ও জাতীয় গাইডলাইনগুলো এই বয়স কমিয়ে ৩৫ বছরে নিয়ে এসেছে। এমনকি আমাদের দেশের তরুণ-তরুণীদের মাঝে ডায়াবেটিসের আশঙ্কাজনক বৃদ্ধির কারণে চিকিৎসকেরা এখন ২৫ বছর বয়স থেকেই স্ক্রিনিংয়ের তাগিদ দিচ্ছেন।

আমাদের করণীয় এবং সচেতনতা:
* পারিবারিক ইতিহাস থাকলে: পরিবারে কারো ডায়াবেটিস থাকলে ২৫ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ নেই। যেকোনো বয়সেই নিয়মিত পরীক্ষা করা জরুরি।

* লাইফস্টাইল ও ঘরোয়া পরীক্ষা: আমাদের বর্তমান অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে ঝুঁকি অনেক বেশি। তাই চিকিৎসকের চেম্বারে না গেলেও, অন্তত মাঝে মাঝে ঘরে বসেই গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগার পরীক্ষা করা উচিত।

* লক্ষণ চেনা: অতিরিক্ত পানি পিপাসা, ঘন ঘন প্রস্রাব এবং বিনা কারণে দ্রুত ওজন কমে যাওয়াকে অবহেলা করবেন না।

প্রতিরোধ সর্বদাই প্রতিকারের চেয়ে শ্রেয় (Prevention is always better)। একটু সচেতনতাই পারে একটি তরুণ প্রাণকে আইসিইউর মতো ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করতে।

# #ডায়াবেটিস #সুগার

১০০ কেজি ওজন কমানো কি আসলেই সম্ভব?(Weight 175kg, Height 157cm, BMI 71kg/m2) হ্যাঁ, অবশ্যই সম্ভব! তবে এর জন্য সবচেয়ে বেশি...
04/09/2026

১০০ কেজি ওজন কমানো কি আসলেই সম্ভব?
(Weight 175kg, Height 157cm, BMI 71kg/m2)

হ্যাঁ, অবশ্যই সম্ভব!
তবে এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রোগীর নিজের ভেতরের প্রবল ইচ্ছা (Self-motivation) এবং চিকিৎসকের দেওয়া নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার মানসিকতা।

সম্প্রতি আমার চেম্বারে আসা এক রোগীর কথাই ধরা যাক।
১৩ বছর আগে যখন ওনার বিয়ে হয়, তখন ওজন ছিল ৮০ কেজি। আর বিয়ের এই ১৩ বছরে ওনার ওজন বেড়েছে আরও ৯৫ কেজি! অর্থাৎ বর্তমান ওজন ১৭৫ কেজি।

একটা মানুষ নিজের প্রতি কতটা অসচেতন হলে ওজন ১০০ কেজি পার হওয়ার পরও কোনো ব্যবস্থা না নিয়ে ঘরে বসে থাকেন? শুধু তাই নয়, ১৭৫ কেজিতে পৌঁছানোর পরও ওজন কমানো নিয়ে ওনার কোনো মাথা ব্যথা বা আগ্রহ ছিল না। অবশেষে একটি গাইনোকোলজিক্যাল সমস্যা নিয়ে তিনি যখন একজন চিকিৎসকের কাছে যান, তখন সেই চিকিৎসক ওনাকে আমার কাছে রেফার করেন।

অতিরিক্ত স্থূলতার (Obesity) কারণে ওনার ইতিমধ্যেই Obstructive Sleep Apnea হয়েছে। অবস্থা এতটাই গুরুতর যে, রাতে ঘুমালে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তাই ওনাকে বসে বসে ঘুমাতে হয়। ওনার যে টেস্টগুলো করতে দিয়েছিলাম, তার রিপোর্টে নতুন করে ডায়াবেটিস ধরা পড়েছে এবং কোলেস্টেরলও অনেক বেশি এসেছে।অথচ এই জটিল সমস্যাগুলোর সবকটিই সমাধানযোগ্য, যদি তিনি ওজন কমিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।
কিন্তু এই রোগীকে নিয়ে আমি খুব বেশি আশা দেখতে পাচ্ছি না, কারণ ওনার নিজের সুস্থ হওয়ার আগ্রহটাই বড্ড কম। নিজের স্বাস্থ্য নিয়ে এই অবহেলা সত্যিই উদ্বেগজনক।

#স্থুলতা #ওজন #মোটা

04/09/2026

১৯৬৪ সালের বক্তব্য আজ কতটা মিলে যাচ্ছে।

Machine আর পারছেনা।Serial Dilution এর পরেও এই অবস্থা। তাই ল্যাব থেকে ফোন দিয়ে বলে স্যার কয়েকবার dilution করেছি। অনেক বেশ...
03/09/2026

Machine আর পারছেনা।
Serial Dilution এর পরেও এই অবস্থা।
তাই ল্যাব থেকে ফোন দিয়ে বলে স্যার কয়েকবার dilution করেছি। অনেক বেশি আসছে রিপোর্ট। অন্য মেশিনে রিপিট করার পরেও এই রকম দেখাচ্ছে।
আমি বললাম আর করার দরকার নাই। এই রকম রিপোর্ট expected কারন রোগীর সিম্পটম আছে।

#থাইরয়েড #

৩ মাসে ২৪ কেজি (১১৭কেজি থেকে ৯৩কেজি) ওজন কমানোর পর SGPT 211 থেকে কমে 47 এ চলে এসেছে। ফ্যাটি লিভার এর রোগীদের ওজন কমানো স...
02/09/2026

৩ মাসে ২৪ কেজি (১১৭কেজি থেকে ৯৩কেজি) ওজন কমানোর পর SGPT 211 থেকে কমে 47 এ চলে এসেছে। ফ্যাটি লিভার এর রোগীদের ওজন কমানো সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যদি আপনি আসলেই ফ্যাটি লিভার থেকে মুক্তি চান।
রাতে দেরি করে খাওয়া, কম ঘুম এবং অতিমাত্রায় রিফাইন শর্করা, শারিরীক পরিশ্রম না করা এটার অন্যতম রিস্ক ফ্যাক্টর। এগুলোও কারেকশন করতে হবে। তানাহলে ফলাফল জিরো।

31/08/2026

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8809610009612

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rakibul Hasan: Endocrinologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Rakibul Hasan: Endocrinologist:

Shortcuts

Share

Category