Dr. Hasan

Dr. Hasan রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তার ও হোমিও চিকিৎসা দেয়া হয়।
(1)

প্রধান চিকিৎসক
ডা. তাসলিম হাসান
ডিএইচএমএস (হোমিও), ঢাকা
এমবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়
এক্স সহকারী অধ্যাপক, ফাইন‍্যান্স (বিআইইউ)
এক্স খন্ডকালীন লেকচারার, DCCI কলেজ
এক্স গেস্ট লেকচারার, ঢাকা সিটি কলেজ
এক্স লেকচারার, ঢাকা পাবলিক কলেজ

ডা. হাসান হোমিও জগতে প্রবেশ করেন ২০০০ সালের দিকে। প্রয়াত এক অভিজ্ঞ হোমিও চিকিৎসকের কাছে হোমিও মেডিসিন প্রাকটিস করার শিক্ষা গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ‍্যয়নকালীন স

্বল্প পরিসরে প্রাকটিস অব‍্যাহত রাখেন।
২০১২ সালে বাংলাদেশ হোমিওপ‍্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে DHMS কোর্সে ভর্তি হন এবং ৪ বছর ও ৬ মাস ইন্টার্নশীপ সফলতার সাথে শেষ করেন। এছাড়া হোমিও চিকিৎসার ওপর বিভিন্ন ট্রেনিং করেন। ২০১৮ সাল থেকে পেশাগতভাবে হোমিও চিকিৎসা শুরু করেন।
বর্তমানে তিনি ডা. হাসান'স হোমিও ক্লিনিকে পূর্ণকালীন হোমিও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
আমাদের ভিশন, বাংলাদেশে হোমিও চিকিৎসাকে নতুন আঙ্গিকে একমাত্র বিকল্প হিসেবে তুলে ধরা। আমাদের মিশন হোমিও জগতে মানুষের একমাত্র আস্থার জায়গা হিসেবে নিজেদের প‍্রতিষ্ঠা করা। আমাদের লক্ষ্য মানুষের হারানো স্বাস্থ্য ফিরিয়ে দেয়া।

24/05/2026

গরুর গোশতে যথেষ্ট আয়রন ও ভিটামিন বি কমপ্লেক্স থাকে যা প্রেগন‍্যান্সিতে আয়রনের ঘাটতি মেটাতে সক্ষম।

23/05/2026

প্রচণ্ড গরমে এলার্জি ও অ‍্যাজমার সমস‍্যা বেড়ে যেতে পারে। গলা,বুক ঘেমে গেলে দ্রুত মুছে দিতে হবে। ফ্রিজের ঠান্ডা খাবার খাওয়া যাবেনা।

22/05/2026

নারীদের কোমর ব‍্যথা কি সি-সেকশন ও এনেস্থেসিয়ার কারণ, না কি হরমোনের প্রভাব বা ক‍্যালসিয়াম ও পুষ্টির ঘাটতি জনিত তা নির্ণয় করতে হবে।

21/05/2026

থাইরয়েড রোগীদের থাইরয়েড হরমোনের ভারসাম্যহীণতার কারণে হার্টের ওপর প্রেসার পড়ে। বুক ধড়ফড় করে, অতিরিক্ত ঘাম ও গরমে অস্থির লাগে।

20/05/2026

অতিরিক্ত গরমে দুর্বল লাগতে পারে পানিশূণ‍্যতা হলে। প্রস্রাব গাড় হলুদ হলে বুঝতে হবে পানি শূণ‍্যতা রয়েছে। পিংক সল্টসহ পানি পান করুন।

18/05/2026

আলসার হলে পেটের উপরিভাগে ব‍্যথা ও অস্বস্তি, বমিভাব দেখা যায়। কিছু খেলে পেট ফাঁপা ও ঢেকুর ওঠে।কালো পায়খানা হলে হিমোগ্লোবিন কমে যায়।

17/05/2026

ফ‍্যাটি লিভার দীর্ঘদিন থাকলে প্রদাহ থেকে ফাইব্রোসিস হতে পারে যা ক‍্যান্সারের পূর্ব লক্ষণ। চিকিৎসা ও খাদ‍্যাভ‍্যাস পরিবর্তন জরুরী।

16/05/2026

সকালের নাস্তায় পাউরুটি খাচ্ছেন? পাউরুটিতে ব‍্যবহৃত পটাশিয়াম ব্রোমেট ক‍্যান্সার, কিডনি, মস্তিষ্ক ও থাইরয়েড গ্রন্থির রোগ সৃষ্টি করে।

14/05/2026

ডিম-পরোটা ও দুধ-চা এর চেয়ে দই-চিড়া ভালো নাস্তা। সিঙারা সমুচা এর চেয়ে পাকা কলা ভালো খাবার।

14/05/2026

প্রবাসীরা ৩ মাসের ছুটিতে এসে চিকিৎসা নিয়ে বাচ্চা নেয়ার চেষ্টা করে। এটা সবসময় সফল হয় না। সমস‍্যা থাকলে আগে থেকেই চেক আপ করাতে হবে।

13/05/2026

মাইগ্রেনের রোগীদের গ‍্যাসের সমস‍্যা থেকে মুক্ত থাকতে হবে। কেননা গ‍্যাস্ট্রাইটিস বাড়লে ও ক্ষুধা লাগলেই মাথা ব‍্যথা শুরু হতে পারে।

Address

H#35, R#2, Nabinagor Housing, Mohammadpur, Dhaka-1207 (Dhaka Uddan)
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Hasan:

Share

Category