Dr. Faruk Ahmed PT

Dr. Faruk Ahmed PT ​Dr. Faruk Ahmed, PT

Clinical Physiotherapist at Ibn Sina, Badda. Committed to restoring your mobility & health.

Specializing in advanced pain management, neurological rehab, sports injuries and post-operative recovery.

ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ ছাড়া সস্তার বা ফুটপাত-অনলাইনের থেরাপি যন্ত্র ব্যবহার ডেকে আনতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁক...
20/08/2026

ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ ছাড়া সস্তার বা ফুটপাত-অনলাইনের থেরাপি যন্ত্র ব্যবহার ডেকে আনতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! সাময়িক আরাম খুঁজতে গিয়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়ছেন না তো? নিজে সচেতন হোন এবং পরিবারকে সতর্ক রাখুন। ⚠️🩺

Important for physiotherapist.
17/08/2026

Important for physiotherapist.

12/08/2026
গরীব আরও গরীব হবে, ধনী আরও ধনী হবে। ওষুধের বাজারে এখন এটাই হতে যাচ্ছে।১৯৯৪ সাল। তৎকালীন সরকার ১১৭টা ওষুধের দাম বেঁধে দেয...
08/08/2026

গরীব আরও গরীব হবে, ধনী আরও ধনী হবে।
ওষুধের বাজারে এখন এটাই হতে যাচ্ছে।

১৯৯৪ সাল। তৎকালীন সরকার ১১৭টা ওষুধের দাম বেঁধে দেয়। বাকি ৬০০ ঔষধের দাম নির্ধারণের ক্ষমতা চলে গেলো ঔশধ কোম্পানির হাতে। এরপর বিগত ৩২ বছর এই তালিকায় আর কোনো উন্নতি হয়নি।

৮ জানুয়ারি ২০২৬। তালিকাটা ১১৭ থেকে বাড়িয়ে ২৯৫ করা হয়। ৩২ বছরে এই প্রথম কোনো আপডেট।

আর এই আগস্ট ২০২৬, মাত্র ৮ মাসের মাথায় সেই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। আবার ফিরে যাই সেই পুরনো ১১৭তে।

এখন এই ১১৭ টার যে তালিকা ফাইনাল থাকলো এই জাতির জন্য, সেটা ১৯৯৪ সালের। যেসব ওষুধ এখন আর কেউ ব্যবহারই করে না, দাম বাঁধা আছে সেগুলোর উপর, নিয়ন্ত্রণ আছে সরকারের। কিন্তু প্রতিদিন যেসব ঔষধ লাগে, তার দাম নির্ধারিত না। মানে আপনার প্রেসক্রিপশনের বেশিরভাগ ওষুধের দাম এখন থেকে ঠিক করবে কোম্পানি নিজেই। রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকবে না।

কারণ টা কত লেইম দেখাচ্ছ শুনেন-
কারণ হিসেবে বলা হচ্ছে, আইন অনুযায়ী একটা উপদেষ্টা পরিষদের মতামত লাগত, যেটা নেওয়া হয়নি। আসল কথা হলো, ওই পরিষদটাই তিন বছর ধরে গঠন করা হয়নি। যে জিনিস নেই, তার মতামত না নেওয়াটাকেই এখন কারণ বানানো হয়েছে।

সেরা সিদ্ধান্ত! কিছু মানুষের মনপুত না হলে সেটার ভুক্তভোগী হবে গরীব আর মধ্যবিত্ত রা, যারা ডাক্তার দেখানোর ভিজিট যোগাতেও হিমশিম খায়।

আসলে চিকিৎসা খরচের অর্ধেকের বেশি যায় ওষুধে। এই জায়গায় সরকারের নিয়ন্ত্রণ না থাকলে ধনী মানুষের কিছু আসে যায় না, তার হাতে টাকা আছে। কিন্তু যে মানুষটা প্রতি মাসে হিসাব করে ওষুধ কেনে, তার জন্য এটা মরার উপর খাঁড়ার ঘা।

খুব আফসোস হয়। একটা সংস্কার আসতে ৩২ বছর লাগল। থাকল মাত্র ৮ মাস।

দরখাস্ত একটাই, ওই পরিষদ দ্রুত গঠন করা হোক, আর ২৯৫টার তালিকা ফিরিয়ে আনা হোক। আপনাদের মুড রক্ষার জন্য পুরো একটা জাতি সাফার করলে এর হিসাব একদিন দিতে হবে, যদি না এই দুনিয়ায়, তাহলে আল্লাহর কাছে।
-সুস্থ্য থাকি©

BRC নিবন্ধন: কেন এটি গুরুত্বপূর্ণ?🩺 ! আজ Bangladesh Rehabilitation Council (BRC)-তে আমার পেশাগত নিবন্ধনের আবেদন জমা দিলা...
03/08/2026

BRC নিবন্ধন: কেন এটি গুরুত্বপূর্ণ?🩺

!
আজ Bangladesh Rehabilitation Council (BRC)-তে আমার পেশাগত নিবন্ধনের আবেদন জমা দিলাম।

অনেকেই হয়তো জানেন না, বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করার জন্য BRC-তে নিবন্ধিত হওয়া একটি গুরুত্বপূর্ণ পেশাগত ও আইনি প্রক্রিয়া। এটি নিশ্চিত করে যে একজন ফিজিওথেরাপি চিকিৎসক নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও নৈতিক মানদণ্ড পূরণ করেছেন।

রোগী হিসেবে আপনিও সেবা নেওয়ার আগে যাচাই করে নিতে পারেন, আপনার ফিজিওথেরাপি চিকিৎসক নিবন্ধিত কিনা। এটি আপনার নিরাপদ ও মানসম্মত চিকিৎসা প্রাপ্তির অধিকার।

এই যাত্রায় দোয়া ও সাপোর্ট কামনা করছি। 🤲

আমরা যারা নিয়মিত PLID Patients দেখি, তাদের জন্য গুরুত্বপূর্ণ Grading.
02/08/2026

আমরা যারা নিয়মিত PLID Patients দেখি, তাদের জন্য গুরুত্বপূর্ণ Grading.

বিআরসি (BRC) রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়াটি নিচে সহজ ও গোছানো পয়েন্ট আকারে দেওয়া হলো, যাতে আপনার কাজ দ্রুত এবং সুশৃঙ্খল...
29/07/2026

বিআরসি (BRC) রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়াটি নিচে সহজ ও গোছানো পয়েন্ট আকারে দেওয়া হলো, যাতে আপনার কাজ দ্রুত এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়ঃ

#ক. প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতকরণঃ
​ব্যাংকে যাওয়ার আগেই নিচে উল্লিখিত সব কাগজপত্র গুছিয়ে একটি বড় খামে ভরে নিনঃ

1. আবেদন ফর্মঃ
পূরণকৃত বিআরসি রেজিস্ট্রেশন ফর্ম (মূল কপি) এবং এর ১ কপি ফটোকপি।

2. একাডেমিক সনদঃ
রিহ্যাবিলিটেশন শিক্ষা যোগ্যতার মূল সনদ বা ব্যাচেলর সার্টিফিকেট।

3. একাডেমিক ট্রান্সক্রিপ্টঃ
চার বছরের শিক্ষাবর্ষের নম্বরপত্র বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

4. ছবিঃ
আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৪ কপি)।

5. জাতীয় পরিচয়পত্রঃ
জাতীয় পরিচয়পত্রের (NID) স্পষ্ট অনুলিপি বা ফটোকপি।

6. TIN সার্টিফিকেটঃ
কর সনাক্তকরণ নম্বর (TIN) সার্টিফিকেটের অনুলিপি বা ফটোকপি।

7. আবেদন ফি জমার প্রমাণকঃ
ব্যাংকে নির্ধারিত ফি জমা দেওয়ার মূল মানি রিসিট বা রসিদ।

8. চরিত্রগত সনদপত্র/টেস্টিমোনিয়ালঃ
শিক্ষাপ্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদত্ত চারিত্রিক সনদপত্র বা টেস্টিমোনিয়াল।

9. পেশাগত ও অন্যান্য সার্টিফিকেটঃ

* ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট।
* বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (BPA) মেম্বারশিপ সার্টিফিকেট।
*SSC & HSC/Diploma Certificate

#খ. ব্যাংক সংক্রান্ত জরুরি তথ্য (ফি জমা):

ব্যাংক ও শাখাঃ
সোনালী ব্যাংক, ইব্রাহিমপুর শাখা, মিরপুর-১৪, ঢাকা-১২০৬/ সোনালী ব্যাংক যে কোন শাখা।

হিসাবের নামঃ
Bangladesh Rehabilitation Council চলতি হিসাব নম্বর: 0129702000713 (ডিপোজিট স্লিপে এই অ্যাকাউন্ট নম্বরটি অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে লিখবেন)।

#গুরুত্বপূর্ণ_নোটঃ
টাকা জমা দেওয়ার পর ব্যাংক থেকে যে, মূল জমার রসিদ (মানি রিসিট) দেওয়া হবে, সেটি যত্নসহকারে আবেদনের সাথে মূল কপি হিসেবে যুক্ত করতে হবে।

#গ. আবেদন ফর্ম পূরণের বিশেষ নির্দেশনা/ফর্মটি পূরণের সময় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেনঃ

- ফর্মে যেখানে যেখানে ইংরেজি (BLOCK LETTERS) বা বড় হাতের অক্ষরে লেখার নির্দেশনা আছে, সেখানে বাধ্যতামূলকভাবে ইংরেজি বড় হাতের অক্ষরেই স্পষ্ট করে লিখতে হবে।

- বাংলায় লেখার নির্দিষ্ট স্থানগুলোতে স্পষ্ট অক্ষরে বাংলাতেই তথ্য প্রদান করতে হবে।

- সবশেষে পূরণকৃত মূল আবেদন ফর্ম, ব্যাংকের মূল রসিদ এবং বাকি সব সার্টিফিকেটের কপিগুলো একটি বড় খামে সুন্দরভাবে সাজিয়ে, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল (বিআরসি) অফিসে (সুবর্ণ ভবন, ৯ম তলা, এ/৪, মিরপুর-১৪, ঢাকা-১২০৬) সরাসরি জমা দিয়ে দিন।

বিঃদ্রঃ বুঝার সুবিধার জন্য নমুনা কপি দেওয়া হলো।

নিয়মিত আপডেট পেতে Follow দেনঃ
Dr. Faruk Ahmed PT 👈

Cervical disc bulging pain relief exercises. Dr. Faruk Ahmed PT 👈
29/07/2026

Cervical disc bulging pain relief exercises.

Dr. Faruk Ahmed PT 👈

প্রিয় সহকর্মী, শুভাকাঙ্ক্ষীগণ ও চিকিৎসকবৃন্দ,আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপি পেশার সাথে যুক্ত থেকে এই পেশার ম...
08/07/2026

প্রিয় সহকর্মী, শুভাকাঙ্ক্ষীগণ ও চিকিৎসকবৃন্দ,
আসসালামু আলাইকুম

দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপি পেশার সাথে যুক্ত থেকে এই পেশার মর্যাদা ও কল্যাণে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। আসন্ন বিপিএ ৯ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে "কার্যনির্বাহী সদস্য" পদে আমি প্রার্থী হয়েছি।

আপনাদের সকলের মূল্যবান ভোট ও দোয়া হলে, ইনশাআল্লাহ্‌ একটি ঐক্যবদ্ধ, কার্যকর ও সদস্যবান্ধব সংগঠন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।

#আপনাদের_সহযোগিতা_দোয়া_ও_ভোট_প্রার্থী

'ডাঃ ফারুক আহমেদ, পিটি'
ফিজিওথেরাপিস্ট
দপ্তর সম্পাদক: ন্যাশনাল ফিজিওথেরাপি ফোরাম (এনপিএফ), ঢাকা মহানগরী দক্ষিণ

Address

DHAKA
Dhaka

Telephone

+8801963919344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Faruk Ahmed PT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Faruk Ahmed PT:

Shortcuts

Share