11/09/2026
The fault, dear Brutus, is not in our stars, but in ourselves…”
— William Shakespeare
শেক্সপিয়ারের এই কথাটি কয়েকশো বছর আগের হলেও এর মনোবৈজ্ঞানিক অর্থ কিন্তু অনেক গভীর—আমাদের জীবনে যা ঘটছে, তার সবকিছুর জন্য আমরা দায়ী নই; কিন্তু কোন অংশটুকুর জন্য আমরা দায়ী, সেটুকু স্বীকার করার ক্ষমতাই emotional maturity-এর একটি বড় চিহ্ন।
আমাদের ব্যক্তিগত জীবনেও একই psychological principle কাজ করে।এবং এই ঘটনাবহুল জীবনের একটা বড় অংশ আমরা অন্যকে দোষারোপ করে আর নিজের Accountability এড়িয়ে পাড় করে দেই!
এখানে Accountability মানে কি নিজেকে দোষী বানানো? বা সব দোষ নিজের কাঁধে তুলে নেওয়া? একেবারেই নয়।
Accountability মানে হলো-
“হ্যাঁ, এখানে আমার একটা ভূমিকা ছিল।”
“আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম।”
“আমি boundary set করিনি।”
“আমি red flag দেখেও ignore করেছি।”
“আমি যেভাবে react করেছি, সেটা আরও healthy হতে পারত।”
এই স্বীকারোক্তিগুলো প্রথমে uncomfortable লাগবে, কারণ আমরা Blame shifting এ অভ্যস্ত, দায়ভার এড়িয়ে যাওয়াটা আমাদের বেসিক Stress Coping Strategy! তাই শুরুর দিকে এই স্বীকারোক্তিতে আমাদের অস্বস্তি লাগা টা স্বাভাবিক ।
কিন্তু paradoxically, এগুলোই ধীরে ধীরে মানসিক প্রশান্তি এনে দেয়। কেন বলছি?
কারণ যখন আমরা accountability এড়িয়ে যাই, তখন আমাদের মন বারবার একটি প্রশ্নের -এর মধ্যে আটকে থাকে—
“আমার জীবনের এই পরিনতির জন্য কে দায়ী?”
তারপর শুরু হয় blame, resentment, justification এবং endless mental replay, যেটার শুরু আছে, শেষ নাই ।
“ও এমন না করলে…”
“ও আমাকে এভাবে treat না করলে…”
“আমার সঙ্গে এমনটা কেন হলো?”
“সবসময় আমার সাথেই কেন এমন হয়?”
এগুলো কিছু সময়ের জন্য emotional relief দিতে পারে হয়তো, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের মন কে এমন একটি অবস্থায় নিয়ে চলে যায় যেখানে নিজের জীবনের control অন্য মানুষের হাতে দিয়ে রাখা হয়, এবং সচেতন ভাবে আমরা সেটা বুঝতেও পারি না!
Psychologically, accountability আমাদের Agency ফিরিয়ে দেয়। Agency বলতে বোঝায়, নিজের সিদ্ধান্ত ও আচরণের ওপর প্রভাব রাখার সক্ষমতা টা!
কারণ আপনি যখন বলেন—
“আমি ওকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমি কীভাবে respond করব সেটা আমার হাতে।”
তখন না “Victimhood” থেকে “Agency” -তে একটি গুরুত্বপূর্ণ shift ঘটে।
এই শিফট টা আপনার মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়তো একটা Loop এর মধ্যে আপনি আটকে থাকবেন,
“ কেন এমন হলো ➡️ ও কেন এমন করলো ➡️ আমার সাথেই কেন হলো এটা”
আর এই সাইকেল এতটাই Chronic হয়ে যায় কখনো কখনও, আমরা বুঝি একটা লুপে আটকা পড়ে আছি, কিন্তু বের হওয়ার সাহস করতে পারি না! লুপটাই একটা কমফোর্ট জোন হয়ে যায় । আর problem এর শুরু এখানেই ।
যে বিষয়টি আমরা জানি না বা বুঝতে চাই না তা হলো-
Responsibility ≠ blame.
আপনার সঙ্গে কেউ প্রতারণা করলে তার প্রতারণার দায় আপনার নয়।
কেউ abuse করলে abuse-এর দায় আপনার নয়।
কেউ আপনাকে manipulate করলে manipulation-এর দায় আপনার নয়।
কিন্তু সেই experience-এর পরে আপনি নিজের healing-এর জন্য কী করবেন—সেটুকু আপনার responsibility।
আপনি কি একই pattern বারবার choose করবেন?
আপনি কি এবার একটা boundary তৈরি করবেন?
আপনি কি সাহায্য চাইবেন?
আপনি কি নিজের ভুল থেকে শিখবেন?
এখানেই accountability আপনাকে powerless অবস্থান থেকে বের করে আনে। Learned Helplessness থেকে নিজের প্রতি দায়বদ্ধ হতে শেখায়।
“এই ঘটনার পর আমার কোন অংশটুকুর দায়িত্ব আমি নিজে নিতে পারি?”
হয়তো সেই প্রশ্নের উত্তরই আপনার মানসিক প্রশান্তির দিকে প্রথম পদক্ষেপ।
কিন্তু কীভাবে accountability বাড়ানো যায়? জাস্ট ৩ টা বেসিক স্টেপস!
১. “কে দোষী?” থেকে “আমার ভূমিকা কী ছিল?”-তে প্রশ্ন বদলান
কোনো সমস্যা হলে আমাদের মন স্বাভাবিকভাবেই blame খুঁজতে চায়।
“ও এটা করল কেন?”
“ও আমাকে এমন ভাবে treat করল কেন?”
“ওর জন্যই সব নষ্ট হয়েছে।”
কিন্তু প্রতিবার blame-এর দিকে না গিয়ে নিজেকে জিজ্ঞেস করুন—
“এই পরিস্থিতিতে আমার control-এর মধ্যে কী ছিল?”
হয়তো আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন।
হয়তো প্রয়োজনের চেয়ে বেশি tolerate করেছেন।
হয়তো নিজের boundary পরিষ্কার করেননি।
হয়তো নিজের emotion-এর বশে এমন কিছু বলেছেন, যা পরে regret করেছেন।
নিজের অংশটুকু দেখা মানে অন্যের wrongdoing-কে excuse করা নয়।
অন্যের দায় তার, আমার দায় আমার।
এই distinction accountability-এর ভিত্তি। পরিষ্কার?
২. নিজের ভুলকে Character-এর সমস্যা না বানিয়ে Behaviour হিসেবে দেখুন
অনেক মানুষ accountability নিতে পারেন না, কারণ তারা মনে করেন—
“আমি ভুল করেছি” = “আমি খারাপ মানুষ।”
এখান থেকেই defensiveness শুরু হয়।
তাই—
“আমি selfish” বলার পরিবর্তে বলুন,
“এই situation-এ আমি selfishly behave করেছি।”
“আমি terrible partner” নই,
“আমার communication এখানে healthy ছিল না।”
“আমি useless” নই,
“আমি এখানে একটা ভুল decision নিয়েছি।”
এতে shame কমে এবং learning বাড়ে।
Psychologically, guilt অনেক সময় behaviour correction-এর দিকে নিয়ে যেতে পারে; কিন্তু toxic shame মানুষকে আত্মরক্ষামূলক ও avoidant করে তুলতে পারে।
তাই accountability-এর সঙ্গে self-compassion রাখাটাও জরুরী ।
নিজেকে excuse করবেন না—
কিন্তু নিজেকে destroy ও করবেন না।
৩. ভুল স্বীকার করার পর একটি “next action” ঠিক করুন
শুধু—
“হ্যাঁ, আমার ভুল হয়েছে”
বলা accountability-এর শেষ নয়।
তারপর প্রশ্ন করুন—
“এখন আমি কী differently করব যেটা আগে করতাম না?”
Boundary তৈরি করব?
ক্ষমা চাইব?
কোনো ক্ষতি repair করব?
কোনো unhealthy pattern stop করব?
প্রয়োজনে professional help নেব?
পরেরবার decision নেওয়ার আগে আরও সময় নেব?
কারণ accountability তখনই meaningful হয়, যখন insight → action-এ যায়।
নিজের ভুলকে শুধু regret হিসেবে রেখে দিলে সেটা guilt তৈরি করে।কিন্তু ভুল থেকে নতুন behaviour তৈরি করতে পারলে সেটাই growth।
So?
আপনি কতটা Accountable ? জানান কমেন্ট করে ।