04/10/2026
Stretching
Calf stretching (ক্যালফ স্ট্রেচিং) হলো পায়ের পেছনের নিচের অংশের বা হাঁটুর নিচের পেশির (যা ক্যালফ মাসল বা গ্যাস্ট্রোকনেমিয়াস ও সোলেয়াস নামে পরিচিত) নমনীয়তা বাড়ানোর একধরনের ব্যায়াম।
#ক্যালফ স্ট্রেচিং কেন প্রয়োজন?
★ নমনীয়তা বৃদ্ধিঃ
গোড়ালি ও পায়ের পেশির শক্তভাব দূর করে।
★ব্যথা কমানোঃ
হাঁটা বা দৌড়ানোর সময় পায়ে টান লাগা বা ব্যথা হওয়া কমায়।
★রক্ত চলাচলঃ
পেশিতে রক্তপ্রবাহ সচল রাখতে সাহায্য করে।
#কীভাবে করবেন (সহজ দেওয়াল স্ট্রেচ বা ওয়াল স্ট্রেচ আরো বেশ কিছু টেকনিকে করা যায়):
★অবস্থানঃ
দুটি হাত একটি দেওয়ালের ওপর রাখুন। যে পায়ে স্ট্রেচ করবেন, সে পা পেছনে রাখুন।
★ভঙ্গিঃ
পেছনের পায়ের হাঁটু সোজা রাখুন এবং গোড়ালি মাটিতে শক্ত করে চেপে রাখুন।
★ঝুঁকে পড়াঃ
সামনের হাঁটু ধীরে ধীরে ভাঁজ করুন এবং দেওয়ালের দিকে ঝুঁকুন যতক্ষণ না পেছনের পায়ের পেশিতে টান অনুভব করেন।
★সময়ঃ
এই অবস্থাটি ৩০ সেকেন্ড ধরে রাখুন। প্রতি পায়ে ২ থেকে ৩ বার এটি করুন।
Nexus Physio Solutions
অ্যাপয়েন্টমেন্ট এর জন্য যোগাযোগ করুনঃ
01401-545474
ঠিকানাঃ ১৯ গ্রীন রোড়, এ.কে কমপ্লেক্স (Lift-5),ধানমন্ডি ঢাকা, সেন্ট্রাল হসপিটাল এর বিপরীত পাশে।