Naznin S. Moushumi- Clinical Dietician & Nutritionist

  • Home
  • Naznin S. Moushumi- Clinical Dietician & Nutritionist

Naznin S. Moushumi- Clinical Dietician & Nutritionist Naznin S.

Moushumi
Senior Dietician & HOD, Pro-Active Hospital
Ex Dietician: Evercare Hospital Dhaka
Online: Message inbox for appointment
Offline: Al-Araf Islami Hospital, Shonirakhra
Visiting Hours: 5:00 PM–7:00 PM (Monday & Wednesday)

29/08/2026

PCOS ও Metabolic Health: একটি Evidence-Based Perspective

PCOS-কে সাধারণত শুধু একটি reproductive issue হিসেবে দেখা হয় — কিন্তু বাস্তবে এর শিকড় অনেক গভীরে, metabolic health পর্যন্ত বিস্তৃত। Insulin resistance, hormonal imbalance এবং দৈনন্দিন খাদ্যাভ্যাসের মধ্যে যে সম্পর্ক, তা নিয়ে সঠিক ধারণা রাখা diagnosis-এর মতোই গুরুত্বপূর্ণ।

এই দৃষ্টিভঙ্গি থেকেই CNLR আয়োজন করছে:

From PCOS to PMOS: Dietary Approach for Hormonal Balance

: Humayara Najnine Tamanna
Nutritionist & Diet Consultant, Ibne Sina Diagnostic Center
Ex-Clinical Dietitian, Evercare Hospital Dhaka & BIRDEM General Hospital

সেমিনারে আলোচনা হবে —
🔹 PCOS-এ dietary management কেন central, শুধু supportive নয়
🔹 Insulin resistance ও খাদ্যাভ্যাসের প্রকৃত সম্পর্ক
🔹 কোন খাবার, কীভাবে ও কেন — practical meal planning
🔹 প্রচলিত dietary myths বনাম evidence-based facts
🔹 Live Q&A — সরাসরি প্রশ্ন করার সুযোগ

📅 তারিখ: ১০ সেপ্টেম্বর, ২০২৬
🕗 সময়: রাত ৮টা
💻 প্ল্যাটফর্ম: Zoom

রেজিস্ট্রেশন ফি 100 taka
(CNLR সদস্যদের জন্য ফ্রী )

আসন সীমিত। অংশ নিতে আগ্রহী হলে কমেন্টে লিখুন "Interested" — আমরা registration details পাঠিয়ে দেব।

CNLR — From Academic Roots to Professional Heights

27/08/2026

Malutrition বোঝার জন্য সবসময় ওজন-উচ্চতার যন্ত্র লাগে না — একটি সাধারণ MUAC (Mid-Upper Arm Circumference) টেপই দিতে পারে দ্রুত, নির্ভরযোগ্য একটা ধারণা।

🔹 MUAC Tape কী?
এটি একটি রঙিন, non-stretchable measuring tape যা upper arm-এর mid-point-এ circumference মাপ — কনুই ও কাঁধের মাঝামাঝি জায়গায়। মাপের ফলাফল সরাসরি রঙে দেখানো থাকে (green/yellow/red), তাই দ্রুত screening সম্ভব, ল্যাব বা জটিল হিসাব ছাড়াই।

👶 Child MUAC Tape (6 মাস–5 বছর)
🟢 Green (≥12.5 cm): Normal nutritional status
🟡 Yellow (11.5–12.4 cm): Moderate Acute Malnutrition (MAM) — সতর্কতা প্রয়োজন
🔴 Red (

কিছু একটা আসছে...গত কয়েক মাসে অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করেছেন — "ম্যাডাম, ওজন কমাতে চাই, কিন্তু একা একা পারছি না। কেউ যদি...
12/08/2026

কিছু একটা আসছে...
গত কয়েক মাসে অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করেছেন — "ম্যাডাম, ওজন কমাতে চাই, কিন্তু একা একা পারছি না। কেউ যদি সাথে থাকতো..."
আপনাদের এই কথাগুলো শুনেছি। 💭
তাই খুব শীঘ্রই আসছে এমন কিছু, যেখানে আপনি একা থাকবেন না — একটা সঠিক গাইডলাইন, নিয়মিত ফলো-আপ, আর একই লক্ষ্যের মানুষদের একটা কমিউনিটি থাকবে আপনার পাশে।
এটা শুধু আরেকটা ডায়েট চার্ট না। এটা একটা যুদ্ধ, একসাথে লড়ার।
কে কে সিরিয়াস আপনার ওজন কমানোর জার্নি এবার সত্যিই শুরু করতে? 👇
কমেন্টে লিখুন Interested or 🙋‍♀️"
বিস্তারিত আসছে শীঘ্রই....

⛔একটি কেস, অনেকগুলো সংকেততাঁর বয়স ২৯। বাহ্যিকভাবে দেখলে বোঝার উপায় নেই যে শরীর ভেতর থেকে কতটা struggle করছে।তিনবার সিজ...
12/08/2026

⛔একটি কেস, অনেকগুলো সংকেত

তাঁর বয়স ২৯। বাহ্যিকভাবে দেখলে বোঝার উপায় নেই যে শরীর ভেতর থেকে কতটা struggle করছে।

তিনবার সিজারিয়ান ডেলিভারির পর থেকেই শরীর যেন একটু একটু করে signal দিতে শুরু করেছিল — কিন্তু কেউ সেই signal গুলো একসাথে জোড়া লাগায়নি। মাসিক চক্র নিয়মিত থাকলেও রক্তপাতের পরিমাণ ছিল অস্বাভাবিকভাবে কম। সাথে যুক্ত হয়েছিল তীব্র চুল পড়া, অতিরিক্ত তৃষ্ণা, পেশিতে খিঁচুনি, ঘুমের মানের অবনতি, এবং পেটে হজমজনিত সমস্যা—টয়লেটে অনিয়ম। খাদ্যতালিকা বিশ্লেষণে দেখা গেল প্রোটিনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম, আর পায়ের নখের রঙ পরিবর্তন ও ভঙ্গুরতাও স্পষ্ট হয়ে উঠছিল।

আপনার কাছে হয়তো মনে হবে — এগুলো তো আলাদা আলাদা ছোট সমস্যা। চুল পড়ে সবারই, ঘুম ভালো না হওয়াও তো এখন খুব common। কিন্তু শরীর কখনো একটা উপসর্গ দিয়ে কথা বলে না — অনেকগুলো ছোট ছোট সংকেত মিলিয়ে একটা গল্প বলে।

কম blood flow আর hair fall একসাথে দেখা দিলে Iron বা Thyroid-এর ইঙ্গিত হতে পারে। Muscle cramp হতে পারে Vitamin D বা Magnesium ঘাটতির লক্ষণ। অতিরিক্ত পিপাসা লাগা blood sugar-এর দিকে ইঙ্গিত করতে পারে। আর digestive problem-এর সাথে নখের পরিবর্তন মিলিয়ে দেখলে বোঝা যায়, এটা দীর্ঘদিনের একটা nutritional deficiency-র প্রতিফলন — যার গোড়ায় প্রায়ই থাকে low protein intake, কারণ শরীরের রিকভারি, হরমোন তৈরি, চুলের গঠন — সবকিছুরই ভিত্তি প্রোটিন।

এই কেসে পরবর্তী ফলোআপের আগে advise করা হয়েছিল — HbA1c, Vitamin D, Iron profile, Magnesium, এবং TSH টেস্ট।

এই কেসটা যা বলে দেয়:
ওজন বা বাহ্যিক appearance কখনো স্বাস্থ্যের পুরো গল্প বলে না। আপনার শরীর যদি ছোট ছোট signal দিতে থাকে — চুল পড়া, ঘুমের সমস্যা, ক্লান্তি, খিঁচুনি, হজমের গণ্ডগোল — সেগুলোকে আলাদা আলাদা করে "সাধারণ ব্যাপার" ভেবে উড়িয়ে দেবেন না। একসাথে দেখলে এগুলোই হয়তো আপনাকে বলে দিচ্ছে শরীরের ভেতরে ঠিক কী ঘাটতি হচ্ছে।

নিজের শরীরের কথা শুনুন। প্রয়োজনে সঠিক টেস্ট আর একজন dietitian-এর মাধ্যমে সেই কথাগুলোর মানে খুঁজে বের করুন — কারণ diet শুধু "কী খাচ্ছেন" তা নয়, বরং শরীর "কী বলছে" সেটা বোঝার একটা পথ।
Naznin S. Moushumi- Clinical Dietician & Nutritionist
Centre for Nutrition Learning & Research - CNLR
Diet & Wellness Care

🍗 মুরগির চামড়া: রাখবেন নাকি ফেলবেন? সম্পূর্ণ তথ্য এক পোস্টেআমাদের প্রতিদিনের একটা কমন প্রশ্ন — "মুরগি খাওয়া যাবে, শুধু...
09/08/2026

🍗 মুরগির চামড়া: রাখবেন নাকি ফেলবেন? সম্পূর্ণ তথ্য এক পোস্টে

আমাদের প্রতিদিনের একটা কমন প্রশ্ন — "মুরগি খাওয়া যাবে, শুধু চামড়া বাদ দিতে হবে তো?" চলুন আজ পুরো বিষয়টা তথ্যসহ বুঝি।

📊 চামড়ায় কী কী থাকে? (USDA data, প্রতি ১০০ গ্রাম roasted chicken skin)

🔸 ক্যালরি: 454
🔸 মোট ফ্যাট: 40.68g
🔸 Saturated Fat: 11.42g
🔸 Monounsaturated Fat: 17.03g
🔸 Cholesterol: 83mg
🔸 প্রোটিন: মাত্র 20.36g

তুলনায়, চামড়াবিহীন breast (১০০ গ্রাম):
✅ ক্যালরি: 165
✅ প্রোটিন: 31g
✅ ফ্যাট: মাত্র ৩-৪ গ্রাম

👉 অর্থাৎ চামড়া রাখলে ক্যালরি প্রায় তিনগুণ বেড়ে যায়, অথচ প্রোটিনের কোনো উল্লেখযোগ্য লাভ হয় না।

🧬 চামড়া কি একদমই খারাপ?

না, পুরোপুরি তা না। চামড়ায় থাকে Type II Collagen এবং Glycine, যা জয়েন্ট হেলথ ও ত্বকের ইলাস্টিসিটির জন্য উপকারী। এছাড়া এর ফ্যাটের একটা বড় অংশ আসলে Monounsaturated Fat — যেটার প্রোফাইল অলিভ অয়েলের কাছাকাছি।

এমনকি American Journal of Clinical Nutrition-এ প্রকাশিত একটা মেটা-অ্যানালাইসিস বলছে, সাধারণ জনগোষ্ঠীর ক্ষেত্রে saturated fat intake সরাসরি cardiovascular risk বাড়ায় না, এবং চামড়া অন্যান্য মাংসের তুলনায় cholesterol-এ উল্লেখযোগ্যভাবে বেশি না।

⚖️ তাহলে কেন চামড়া বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়?

✔️ স্বাভাবিক, সুস্থ ব্যক্তি — যাদের lipid profile normal, তাদের জন্য মাঝেমধ্যে moderation-এ চামড়াসহ খাওয়া বড় কোনো সমস্যা না।

⚠️ নিচের গ্রুপের জন্য চামড়া বাদ দেওয়া জরুরি:
🔺 Cardiovascular disease / dyslipidemia (elevated LDL)
🔺 Obesity বা weight management-এ থাকা ব্যক্তি
🔺 Renal diet-এ থাকা রোগী
🔺 Hypertension-এর সাথে associated risk থাকা ব্যক্তি

এই গ্রুপগুলোর জন্য চামড়া বাদ দেওয়াটা শুধু "নিয়ম" না — এটা saturated fat আর calorie density কমানোর targeted clinical strategy, যেখানে প্রোটিন অক্ষত থাকে।

♻️মুরগির চামড়া "শত্রু" না — কিন্তু quantity আর ব্যক্তির risk profile অনুযায়ী এটা একটা conscious, informed choice হওয়া উচিত। Evidence-based nutrition মানেই ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত — একই খাবার, ভিন্ন মানুষের জন্য ভিন্ন উত্তর।

📚 তথ্যসূত্র: USDA FoodData Central | National Chicken Council | American Journal of Clinical Nutrition

আজকে দুইজন পেশেন্টের কথা শেয়ার করছি, যাদের বয়সের ব্যবধান অনেক, কিন্তু গল্পটা যেন একই সুতোয় গাঁথা। 👴 প্রথম গল্প —বয়স ...
29/07/2026

আজকে দুইজন পেশেন্টের কথা শেয়ার করছি, যাদের বয়সের ব্যবধান অনেক, কিন্তু গল্পটা যেন একই সুতোয় গাঁথা।

👴 প্রথম গল্প —
বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই। সারাজীবন কাটিয়েছেন ব্যবসার পিছনে ছুটে ছুটে। একটার পর একটা কাজ, মিটিং, দায়িত্ব — সময়ের চাকায় নিজেকে এতটাই জড়িয়ে ফেলেছিলেন যে, নিজের প্লেটের দিকে তাকানোর ফুরসতটাই পাননি। খাওয়ার সময়টা কখনো ঠিক ছিল না, বাইরের খাবারই হয়ে উঠেছিল রোজকার সঙ্গী।
আজ তার শরীর আর স্বাভাবিক কোনো খাবারই নিতে পারে না।
কথার মাঝে তিনি আফসোস করে বলছিলেন —"আমার ক্লায়েন্টরা অফিসে আসলে আমি তাদের জন্য কাচ্চি অর্ডার করি… কিন্তু আমি খেতে পারি না।"

🧒 দ্বিতীয় গল্প —
বয়স মাত্র পনেরো। এই বয়সে যেখানে শরীর গড়ে ওঠার কথা রঙিন, পুষ্টিকর খাবারে, সেখানে ওর দিন শুরু হতো এক কাপ দুধ চা আর বনরুটি দিয়ে। বাসার সবাই, আত্মীয়-স্বজন থেকে শুরু করে — ভালোবেসেই এই "প্রিয়" খাবারটা ওর হাতে তুলে দিতেন বারবার। সাথে যোগ হয়েছিল ফাস্টফুড, ভাজাপোড়া — ছোট থেকেই জিভ অভ্যস্ত হয়ে গিয়েছিল মুখরোচক স্বাদে।

আজ যখন পেটের সমস্যায় সাধারণ নরম ভাতটাও সহ্য হয় না, তখন ছোট্ট মানুষটা কেঁদে ফেলে। শরীর যা চায়, জিভ তা মানতে নারাজ। আর মা-বাবার কষ্টটা যেন দ্বিগুণ — সন্তান খেতে পারছে না দেখে, তাদেরও গলা দিয়ে খাবার নামে না। 🥺

💭 দুটো গল্প, একটাই কথা বলে —
আমরা প্রতিদিন যা খাই, সেটাই একদিন আমাদের শরীরের ভাষা হয়ে দাঁড়ায়। ব্যস্ততার মাঝে নিজেকে ভুলে যাওয়া হোক, বা ভালোবেসে বাচ্চাকে অভ্যস্ত করে ফেলা হোক মুখরোচক খাবারে — দুটোই একসময় শরীরকে থামিয়ে দেয়।

🟢তাই ছোট্ট কিছু কথা মনে রাখা যাক —

✅খাবার সময়মতো খাওয়া
✅প্রিয় মানুষদের ভালোবাসা প্রকাশের ভাষা যেন অস্বাস্থ্যকর খাবার না হয়

✅ছোট থেকেই একটা শিশু কে ঘরের তৈরি খাবারের সাথে পরিচিত করে তোলা যায়, সেই অভ্যাসই তাকে সারাজীবন সুস্থ রাখবে।

শরীর কখনো হঠাৎ করে থেমে যায় না, সে বারবার সংকেত দেয়। শুধু আমরা কতটা সেই সংকেত শুনি, সেটাই আসল কথা। 💚

আপনার শরীরের ভাষা বোঝার চেষ্টা করুন, আজই।

Naznin S. Moushumi- Clinical Dietician & Nutritionist
Centre for Nutrition Learning & Research - CNLR

Hand dynamometer - বয়স্কদের মাংসপেশীর শক্তি মাপার সহজ যন্ত্রআমরা প্রায়ই ওজন আর BMI নিয়ে কথা বলি, কিন্তু একজন মানুষ কত...
18/07/2026

Hand dynamometer - বয়স্কদের মাংসপেশীর শক্তি মাপার সহজ যন্ত্র

আমরা প্রায়ই ওজন আর BMI নিয়ে কথা বলি, কিন্তু একজন মানুষ কতটা "সুস্থ" — সেটা বোঝার আরেকটা গুরুত্বপূর্ণ মাপকাঠি হলো গ্রিপ স্ট্রেংথ বা হাতের মুঠির শক্তি।

কেন গুরুত্বপূর্ণ? - বয়স বাড়ার সাথে সাথে বা পুষ্টিহীনতার কারণে শরীরের মাংসপেশী ক্ষয় হতে থাকে — একে বলে সারকোপেনিয়া (Sarcopenia)। এটা বোঝা যায় খুব সহজ একটা টেস্ট দিয়ে — হ্যান্ড ডায়নামোমিটার দিয়ে গ্রিপ স্ট্রেংথ মেপে।

⚙️ কীভাবে মাপা হয়?
রোগী বসা অবস্থায়, কনুই ৯০ ডিগ্রি ভাঁজ করে, হাতের মুঠি দিয়ে যন্ত্রটা যতটা জোরে সম্ভব চাপতে হয়। দুই হাতের ৩টা করে ট্রায়াল নিয়ে সর্বোচ্চ মানটা রেকর্ড করা হয়।

সতর্কতার মাত্রা (Asian Working Group অনুযায়ী):
পুরুষ: ২৮ কেজি-র নিচে
নারী: ১৮ কেজি-র নিচে
এর নিচে হলে বুঝতে হবে মাংসপেশীর শক্তি কমে যাচ্ছে — পুষ্টি ও শারীরিক কার্যক্ষমতার দিকে মনোযোগ দেওয়া দরকার।

কাদের জন্য গুরুত্বপূর্ণ?
✔️ বয়স্ক ব্যক্তি
✔️ দীর্ঘমেয়াদি অসুস্থ রোগী
✔️ যারা ওজন কমছে অথচ খাবার ঠিকমতো খাচ্ছেন না
✔️ হাসপাতালে ভর্তি রোগী যাদের রিকভারি ট্র্যাক করা দরকার

এই ছোট্ট টেস্টটা ম্যালনিউট্রিশন স্ক্রিনিং-এর একটা গুরুত্বপূর্ণ অংশ — সহজ, সস্তা, আর নির্ভরযোগ্য।

CNLR -এ আমরা এই ধরনের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করি — পুষ্টি মূল্যায়নকে শুধু ওজন-উচ্চতার মধ্যে সীমাবদ্ধ না রেখে, সামগ্রিকভাবে দেখার চেষ্টা করি।

Naznin S. Moushumi
Naznin S. Moushumi- Clinical Dietician & Nutritionist

#বাংলাদেশ

28/06/2026

🧩 Exclusive Research-Based Workshop

Autism & Nutrition

Learn directly from Published Research Experience

Autism Spectrum Disorder (ASD) requires more than basic knowledge—
👉 Strategic Nutrition can play a powerful supportive role

🎓 Unlocking Nutrition Strategies for Autism Care

• Evidence-based Insights
• Advanced Nutrition Approach
• Practical Diet Planning

👩‍⚕️ Naznin S. Moushumi
Founder & Academic Director, CNLR

📅 3 July 2026
⏰ 8:00 PM
💻 Zoom Session

💰 Investment
Student – 310৳
Professional – 510৳
CNLR Member – 0 taka

⚠ Limited Seats | Selective Access

📩 Register: comment “AUTISM”

20/06/2026

যেসব পরিচিত খাবার রক্তে শর্করা দ্রুত বাড়িয়ে দিতে পারে 🍚🍌

আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই, তার মধ্যে অনেকগুলোই দেখতে সাধারণ মনে হলেও Blood Glucose (রক্তে শর্করা)-র উপর এদের প্রভাব অনেক সময় অনেকেই বুঝতে পারেন না। একটি খাবার কতটা প্রসেসড, তাতে Fiber কতটা আছে, এবং সেটা কোন খাবারের সাথে একসাথে খাওয়া হচ্ছে— এই তিনটি বিষয় মিলিয়েই নির্ধারণ হয় খাবারটি গ্লুকোজ লেভেলে কতটা দ্রুত প্রভাব ফেলবে।

নিচে এমন কিছু পরিচিত খাবারের কথা বলা হলো, যেগুলো Glycemic Response-এ অপ্রত্যাশিতভাবে দ্রুত প্রভাব ফেলতে পারে।

১. সাদা ভাত (White Rice) আমাদের প্রতিদিনের প্রধান খাবার সাদা ভাত খুব দ্রুত হজম হয়, ফলে গ্লুকোজ দ্রুত বেড়ে যায়। বিশেষ করে যখন এটি কোনো Protein, Fiber বা Healthy Fat ছাড়া একা খাওয়া হয়, তখন এই স্পাইক আরও বেশি হতে পারে। ভাতের সাথে সবজি, ডাল বা মাছ-মাংস রাখলে এই প্রভাব অনেকটাই কমে আসে।

২. বেশি পাকা কলা (Overripe Sugar-এ রূপান্তরিত হতে থাকে। তাই বেশি পাকা কলায় চিনির পরিমাণ বেশি থাকে এবং এটি কাঁচা বা হালকা পাকা কলার তুলনায় গ্লুকোজ রেসপন্স বাড়িয়ে দিতে পারে।

৩. ফ্লেভার্ড ইয়োগার্ট (Flavored Yogurt) স্বাস্থ্যকর মনে হলেও বাজারের অনেক ফ্লেভার্ড ইয়োগার্টে Added Sugar বা ফ্রুট কনসেনট্রেট মেশানো থাকে, যা প্লেইন ইয়োগার্টের তুলনায় রক্তে শর্করা অনেক বেশি বাড়িয়ে দিতে পারে।

৪. ইনস্ট্যান্ট ওটমিল (Instant Oatmeal) সব ওটস সমান নয়। ইনস্ট্যান্ট ওটমিল আগে থেকেই বেশি প্রসেসড হওয়ায় খুব দ্রুত হজম হয়ে যায়, যেখানে কম প্রসেসড ওটস (যেমন রোল্ড ওটস) ধীরে হজম হয়ে গ্লুকোজ লেভেল বেশি স্থিতিশীল রাখে।

৫. ফলের জুস (Fruit Juice) জুস বানানোর সময় ফল থেকে Fiber আলাদা হয়ে যায়, কিন্তু চিনি কনসেনট্রেটেড থেকে যায়। এই কারণে গোটা ফল খাওয়ার বদলে জুস খেলে ব্লাড সুগার অনেক বেশি দ্রুত বেড়ে যেতে পারে।

৬. রিফাইন্ড কার্বোহাইড্রেট (Bagel, প্রসেসড ব্রেড) বেগেল বা সাধারণ সাদা পাউরুটির মতো রিফাইন্ড কার্বোহাইড্রেট হজমের সময় খুব তাড়াতাড়ি গ্লুকোজে ভেঙে যায়, ফলে এগুলো খাওয়ার পর সুগার লেভেল দ্রুত ওঠানামা করতে পারে।

৭. "হেলদি" নামের স্ন্যাক বার (Snack Bars) "হেলদি" লেবেল লাগানো অনেক স্ন্যাক বারেও আসলে Added Sugar ও রিফাইন্ড ইনগ্রেডিয়েন্ট মেশানো থাকে, যা প্যাকেটের গায়ের প্রচারণার সাথে মিলে না এবং ব্লাড সুগার ব্যালেন্সে প্রভাব ফেলতে পারে।

কেন এটা জানা গুরুত্বপূর্ণ? কোনো খাবার কীভাবে গ্লুকোজ রেসপন্সে প্রভাব ফেলে, তা বুঝলে আমরা দীর্ঘমেয়াদী Metabolic Health-এর জন্য আরও ভালো খাদ্যাভ্যাস বেছে নিতে পারি। প্রতিদিনের ছোট ছোট খাদ্য সিদ্ধান্তই একসময় আমাদের সামগ্রিক স্বাস্থ্যের ভবিষ্যৎ গড়ে দেয়।

তাই খাবার বাছাইয়ের সময় শুধু "কী খাচ্ছি" তা নয়, বরং "কীভাবে" এবং "কী সাথে" খাচ্ছি— এই বিষয়গুলোও মাথায় রাখা জরুরি। 🌿

Naznin S. Moushumi- Clinical Dietician & Nutritionist

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Naznin S. Moushumi- Clinical Dietician & Nutritionist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your practice to be the top-listed Clinic?

Share