13/07/2026
🐍 সাপের কামড়ে প্রাথমিক করণীয় (Snakebite First Aid)
✅ যা করবেন:-
#রোগীকে শান্ত রাখুন
@-ভয় বা আতঙ্ক কমানোর চেষ্টা করুন।
@-রোগীকে আশ্বস্ত করুন যে দ্রুত হাসপাতালে নেওয়া হলে অধিকাংশ ক্ষেত্রেই সফল চিকিৎসা সম্ভব।
#নড়াচড়া কমিয়ে দিন
@-রোগীকে হাঁটতে বা দৌড়াতে দেবেন না।
@-সম্ভব হলে স্ট্রেচার বা অন্যের সাহায্যে বহন করুন।
@-আক্রান্ত অঙ্গটি স্প্লিন্ট বা শক্ত বোর্ড দিয়ে স্থির রাখুন।
#আক্রান্ত অঙ্গের অবস্থান
@-কামড়ানো হাত বা পা হৃদপিণ্ডের সমতলে বা সামান্য নিচে রাখুন।
@-অপ্রয়োজনীয় নড়াচড়া এড়িয়ে চলুন।
#আঁটসাঁট জিনিস খুলে ফেলুন
@-আংটি, চুড়ি, ঘড়ি, জুতা বা টাইট পোশাক খুলে ফেলুন।
@-কারণ পরবর্তীতে ফোলা শুরু হতে পারে।
#দ্রুত হাসপাতালে নিন
@-যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে বা যেখানে অ্যান্টিভেনম (ASV) পাওয়া যায় সেখানে নিয়ে যান।
@-কামড়ের সময় ও স্থান মনে রাখুন এবং চিকিৎসককে জানান।
❌ যা করবেন না:-
@-ক্ষত কেটে বা চিরে বিষ বের করার চেষ্টা করবেন না।
@-মুখ দিয়ে বিষ চুষে বের করবেন না।
@-শক্ত করে টুর্নিকেট, সুতা বা রশি দিয়ে বাঁধবেন না।
@-ক্ষতের উপর বরফ, কাদা, তেল, ভেষজ বা কোনো রাসায়নিক লাগাবেন না।
@-রোগীকে দৌড়াতে, হাঁটতে বা অতিরিক্ত নড়াচড়া করতে দেবেন না।
@-অপ্রয়োজনীয় ওষুধ, অ্যালকোহল বা ঝাড়ফুঁকের উপর নির্ভর করবেন না।
@-সাপ ধরতে বা মারতে গিয়ে নিজের ঝুঁকি বাড়াবেন না।
🚨 হাসপাতালে পৌঁছানোর পর:-
@-রোগীর Airway, Breathing, Circulation (ABC) মূল্যায়ন করা হবে।
@-প্রয়োজনীয় রক্ত পরীক্ষা (যেমন 20-Minute Whole Blood Clotting Test – 20WBCT) করা হবে।
@-বিষক্রিয়ার লক্ষণ থাকলে অ্যান্টিভেনম (ASV) দেওয়া হবে।
@-প্রয়োজনে অক্সিজেন, শ্বাস-প্রশ্বাসের সহায়তা, তরল, রক্ত বা অন্যান্য সহায়ক চিকিৎসা দেওয়া হবে।
⚠️ মনে রাখবেন:-
সাপের কামড়ের একমাত্র নির্দিষ্ট চিকিৎসা হলো সঠিক সময়ে হাসপাতালে গিয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে অ্যান্টিভেনম (ASV) গ্রহণ (যখন প্রয়োজন হয়)।
#শান্ত থাকুন
#আক্রান্ত অঙ্গ স্থির রাখুন
#দ্রুত হাসপাতালে যান
এই তিনটি পদক্ষেপই সাপের কামড়ে জীবন বাঁচানোর মূল চাবিকাঠি।
ধন্যবাদ
ডা. ওয়াদুদ হোসেন