Mindwizz

Mindwizz A nonprofit dedicated to providing mental health education and support for local and marginalized communities.

At Mindwizz, we integrate cutting-edge technologies, evidence-based tools, and humanistic values to make mental health care accessible for All.

একসময় তারা দুজনেই দড়িটা শক্ত করে ধরে ছিল।তারপর ছোট ছোট অভিমান, না বলা কথা, ভুল বোঝাবুঝি—দড়িটায় ধীরে ধীরে টান পড়তে শুরু ক...
19/08/2026

একসময় তারা দুজনেই দড়িটা শক্ত করে ধরে ছিল।

তারপর ছোট ছোট অভিমান, না বলা কথা, ভুল বোঝাবুঝি—
দড়িটায় ধীরে ধীরে টান পড়তে শুরু করল।

কেউ একজন বলল,
তুমি তো আগের মতো নেই।

অন্যজন চুপ করে রইল।

কথা কমতে কমতে একসময়
দুজনেই ভাবতে শুরু করল
হয়তো আর কিছুই ঠিক করার নেই।

কিন্তু সম্পর্ক সবসময় ভেঙে যায় না।

কখনো কখনো শুধু দুজন মানুষের
মাঝখানে জমে থাকা কথাগুলো
একটু যত্ন করে খুলে বলতে হয়।

কারণ ছিঁড়ে যাওয়ার আগেই
দড়িটায় একটা গিঁট দেওয়া যায়।

সম্পর্কে সমস্যা হওয়া স্বাভাবিক।
সমস্যা নিয়ে একসাথে কাজ করাটাই গুরুত্বপূর্ণ।

MindWizz

18/08/2026

আপনার সন্তান কি হঠাৎ চুপচাপ হয়ে গেছে?
রাগ করছে বেশি? পড়াশোনায় মন নেই? ঘুম ভালো হচ্ছে না?

অনেক সময় শিশুরা তাদের মানসিক চাপ বা অনুভূতি কথা দিয়ে প্রকাশ করতে পারে না।
তখনই প্রয়োজন পড়ে চাইল্ড কাউন্সেলিং এর।

Mindwizz-এ আমরা শিশু ও কিশোর-কিশোরীদের জন্য বিশেষায়িত কাউন্সেলিং দিয়ে থাকি।
আবেগীয়, সামাজিক বা বিকাশগতত সমস্যা নিয়ে কাজ করি।

পাশাপাশি অভিভাবকদেরও গাইড করি যাতে বাড়িতে সহায়ক পরিবেশ তৈরি হয়।
আপনার সন্তানের মানসিক সুস্থতা আমাদের অগ্রাধিকার।

কল করুন: +8801325-167451

Mindwizz – Education. Support. Empowerment.

#চাইল্ডকাউন্সেলিং #শিশুরমানসিকস্বাস্থ্য #প্যারেন্টিং #মানসিকস্বাস্থ্য

আপনার বিবাহিত জীবনে কোনটা সবচেয়ে বেশি মানসিক চাপ তৈরি করে?A. যোগাযোগের অভাবB. ভুল বোঝাবুঝিC. দায়িত্ব ও প্রত্যাশার চাপকমে...
17/08/2026

আপনার বিবাহিত জীবনে কোনটা সবচেয়ে বেশি মানসিক চাপ তৈরি করে?

A. যোগাযোগের অভাব
B. ভুল বোঝাবুঝি
C. দায়িত্ব ও প্রত্যাশার চাপ

কমেন্টে জানান।

আর যদি মনে হয় একা সামলানো কঠিন হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।

কল: +8801325-167451
ওয়েবসাইট: www.mindwizz.org
Mindwizz আপনার পাশে আছে।

#রিলেশনশিপ #মানসিকস্বাস্থ্য

কখনো কখনো সেই নীরবতা মানেঅনেক কথা বলা হয়নি,অনেক কষ্ট চাপা পড়েছে,অনেক দূরত্ব তৈরি হয়েছে।যে সম্পর্কে কথা বলা বন্ধ হয়ে যায়,...
16/08/2026

কখনো কখনো সেই নীরবতা মানে
অনেক কথা বলা হয়নি,
অনেক কষ্ট চাপা পড়েছে,
অনেক দূরত্ব তৈরি হয়েছে।

যে সম্পর্কে কথা বলা বন্ধ হয়ে যায়,
সেখানে শান্তি নয়
ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে।
তোমার সম্পর্কে কি এমন নীরবতা আছে?

যেটা শান্তি মনে হচ্ছে, কিন্তু আসলে অনেক কিছু চাপা পড়ে আছে?
কথা বলুন।
শুনুন।

বুঝতে চেষ্টা করুন।
কারণ সম্পর্ক বাঁচে যোগাযোগে,
নীরবতায় নয়।

Mindwizz Couple Counseling

রাতের বেলা ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়ার পর, মাথাটা হঠাৎ কেন এত কথা বলা শুরু করে বলুন তো?বাইরে সবাই ভাবে আমি তো ভালোই আছি, চ...
16/08/2026

রাতের বেলা ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়ার পর, মাথাটা হঠাৎ কেন এত কথা বলা শুরু করে বলুন তো?

বাইরে সবাই ভাবে আমি তো ভালোই আছি, চমৎকার গুছিয়ে চলছি। কিন্তু নিজের মনের ভেতরের মানুষটা মাঝরাতে কানে কানে বলতে থাকে

তুমি কিন্তু পরবে না..

সবাই তোমার চেয়ে অনেক ভালো করছে, তুমি কোথায় পিছিয়ে আছ খেয়াল করেছ?

তুমি যথেষ্ট করছ না, আরও করা উচিত ছিল...

এক সময় খেয়াল করলাম, অন্য কেউ আমাকে এত ছোট করেনি, যতটা আমি প্রতিদিন নিজের মনের ভেতর নিজেকে ছোট করেছি। দিনে দিনে এই নেতিবাচক চিন্তাগুলোকেই নিজের আসল পরিচয় ভেবে বসেছিলাম।

একদিন থামলাম। নিজেকে জিজ্ঞেস করলাম, নিজের সেরা বন্ধুকে কি আমি কোনোদিন এভাবে খোঁচা দিয়ে কথা বলতাম? কোনোদিন বলতাম 'তুই পারবি না'?

তাহলে নিজের সাথে কেন এই অবিচার?

কথা বলার ধরণটা একটু বদলালাম।

'আমি পারব না' না বলে বলা শুরু করলাম , অন্তত একবার চেষ্টা করে তো দেখি!

'আমার দ্বারা কিছু হবে না' এর বদলে বললাম "ভুল হলেও ক্ষতি নেই, শেখা তো হবে।"

বিশ্বাস করুন, পৃথিবীর সবচেয়ে বড় স্বস্তি হচ্ছে নিজের সবচেয়ে বড় শত্রু না হয়ে, নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হওয়া।

আপনি আজ সারাদিনে নিজের সাথে কেমন কথা বললেন? একবার ভেবে দেখেছেন?

15/08/2026

হতাশা কখনো তোমাকে সাকসেস এনে দিতে পারবে না। সাকসেস পেতে হলে হতাশা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া লাগবে।

কিন্তু বলা যতটা সহজ কিন্তু করা ততটাই কঠিন। অনেকের প্রফেশনাল সাপোর্ট প্রয়োজন হয় এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য।

নিয়মিত আমাদের সাপোর্ট নিয়ে অনেকে এখন লাইফের ভালো সময় কাটাচ্ছেন।

তোমার যদি প্রফেশনাল কাউন্সেলিং প্রয়োজন হয় আমাদের সেশন বুক করতে পারো। লাইফ এর দৃষ্টি ভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। আবার নতুন করে বাঁচতে মন চাবে।

Appointment বুক করুন :
+880 1325-167451

জীবনে হতাশা কখনো অনুভব করেছো?হতাশা কি শুধু আপনার সাথেই হয়?অনেক মানুষ একই যুদ্ধ লড়ছে।কিন্তু কিছু মানুষ হতাশা থেকে বেরিয়ে ...
14/08/2026

জীবনে হতাশা কখনো অনুভব করেছো?
হতাশা কি শুধু আপনার সাথেই হয়?

অনেক মানুষ একই যুদ্ধ লড়ছে।
কিন্তু কিছু মানুষ হতাশা থেকে বেরিয়ে আসে, আর কিছু মানুষ আটকে থাকে।

পার্থক্যটা শুধু ৫টা ছোট্ট অভ্যাসে।
ইতিবাচক চিন্তা গড়ে তোলো
মানসিক শান্তি অর্জন করো
নিজেকে সময় দাও
নিয়মিত ব্যায়াম করো
ভালো সম্পর্ক গড়ে তোলো

এগুলো শুধু কথা না, জীবন বদলে দেওয়ার অস্ত্র।
আপনার জীবন থেকে হতাশা দূর করতে প্রস্তুত?

হতাশা থেকে একবারে বের হওয়ার জন্য প্রফেশানল সাপোর্ট নিতে পারেন।
Appointment বুক করুন :
+880 1325-167451

ফোকাস ধরে রাখা কেন এত কঠিন মনে হয়?মনে আছে ছোটবেলায় কোনো বই পড়তে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে পারতাম? এখন এক পেজ পড়তে গ...
11/08/2026

ফোকাস ধরে রাখা কেন এত কঠিন মনে হয়?

মনে আছে ছোটবেলায় কোনো বই পড়তে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে পারতাম? এখন এক পেজ পড়তে গেলেই মোবাইল চেক করতে ইচ্ছা করে। নোটিফিকেশন, চিন্তা, কাজের চাপ সব মিলে মন যেন হাজার জায়গায় ছুটে বেড়ায়।

আপনি একা নন। প্রায় সবাই আজকাল ফোকাস হারিয়ে ফেলছেন।
কিন্তু ফোকাস আসলে একটি স্কিল। প্র্যাকটিস করলে ধরে রাখা যায়। কিছু সহজ উপায়:

• একটা কাজ একসময়
মাল্টিটাস্কিং ফোকাস নষ্ট করে। একটা কাজ শেষ না করে অন্যটায় যাবেন না।

• ফোনকে দূরে রাখুন
পড়া বা কাজের সময় মোবাইল অন্য ঘরে বা অন্তত অন্য টেবিলে রাখুন। “ডু নট ডিস্টার্ব” মোড চালু করুন।

• ২৫ মিনিটের নিয়ম (Pomodoro)
২৫ মিনিট পুরো মনোযোগ দিয়ে কাজ করুন, তারপর ৫ মিনিট বিরতি। ছোট ছোট সেশনে মন বেশি স্থায়ী হয়।

• শুরুতেই পরিবেশ গুছান
টেবিল পরিষ্কার, অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ, হেডফোন লাগিয়ে নিন। পরিবেশই অনেকটা ফোকাস এনে দেয়।

• নিজের সাথে ছোট চুক্তি করুন
“আমি এখন শুধু এই একটা কাজ শেষ করব”এভাবে নিজেকে বলুন। ছোট প্রতিশ্রুতি রাখা সহজ।

ফোকাস একদিনে ফিরে আসে না। কিন্তু প্রতিদিন একটু একটু চেষ্টা করলে মন আস্তে আস্তে শান্ত ও স্থির হয়।

আজ থেকেই একটা ছোট পরিবর্তন শুরু করুন। কোন উপায়টা আপনার কাজে লাগে? কমেন্টে জানান।

কল করুন: +8801325-167451
ভিজিট করুন: www.mindwizz.org
#ফোকাস #মনোযোগ #প্রোডাক্টিভিটি #মানসিক_স্বাস্থ্য

09/08/2026

Relationship এ ঢোকার পরে আমাদের যা হয়

07/08/2026

কেন আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করি..

Address

House 8/14 (Top Floor), Block C, Lalmatia, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Mindwizz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mindwizz:

Shortcuts

Share