Dr. Tanha's Little Tales

Dr. Tanha's Little Tales Discover beauty in every creation🦋

31/05/2026
28/05/2026

রান্না করতে মন চায়? করবেন।
মন চায় না? করবেন না।
মাংস কাটতে মন চায়? কাটবেন।
কাজকর্ম না করে সেজেগুজে বসে-শুয়ে থাকতে মন চায়? থাকবেন।
ঝাকানাকা, চিকমিকি জামা পরতে মন চায়? পরবেন।
সিম্পল, সুতি জামাকাপড় পরতে মন চায়? পরবেন।
রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঘুরতে মন চায়? ঘুরবেন।
গ্রামে যেয়ে ধানের ক্ষেত, ব্রিজের উপর বসে থাকতে মন চায়? থাকবেন।
বাসায় শুয়ে ঘুমিয়ে থাকতে মন চায়? ঘুমাবেন।

আর যদি সুযোগের অভাবে নিজের ইচ্ছামতো জিনিসপত্র করতে না পারেন, তাহলে যেন ভবিষ্যতে করতে পারেন সেই প্ল্যান করবেন, সেই জিনিস নিয়ে ভাববেন। মানুষজনকে নিজের খুশিমত জিনিস করতে দেখলে নিজের চরকায় তেল দিবেন। তেল দিতে মন চায় না? দিবেন না। চরকার দিকে তাকিয়ে থাকবেন, ঘরের কোণায় রেখে দিবেন। কিন্তু অন্যের চরকা নিয়ে তার কি করা উচিত সেটা নিয়ে আপনি দয়া করে ভাববেন না, উপদেশ তো একদম ই দিবেন না।

নিজেকে নিজের মত রাখবেন, অন্যেরে অন্যের মতোন থাকতে দিবেন।

বাংলাদেশে অধিকাংশ মা-বাবাই “সঠিক parenting” জানে না  , যেখানে একজন মা পারে তার সন্তানকে আত্মবিশ্বাসে ভরিয়ে দিতে আবার তার...
28/05/2026

বাংলাদেশে অধিকাংশ মা-বাবাই “সঠিক parenting” জানে না , যেখানে একজন মা পারে তার সন্তানকে আত্মবিশ্বাসে ভরিয়ে দিতে আবার তার একটা কথাই শিশুর ভেতর ভয়, insecurity আর inferiorities এর জন্ম দেয়

“তোকে দিয়ে কিছু হবে না”,
“তুই কিছুই পারিস না”
“তোর এসব করে লাভ নাই "
"তুই আমাদের খাওয়াবি না "
"দেখ অন্যের বাচ্চা কতো ভালো"

এসব অনেক কথাই বলা হয় ,কথা গুলো ছোট হলেও এর ভার অনেক শিশুর মন ভেঙে দেয়

বাচ্চারা perfect parent চায় না, তারা safe parent চায়।
যে parent-এর কাছে এসে মন খুলে কাঁদতে পারে, হাসতে পারে, ভুল করতে পারে।

ছোট ছোট প্রশংসা শিশুকে উড়তে শেখায়,
আর একটা অবহেলা বা কঠিন কথা অনেক সময় তাকে ভিতর থেকে ভেঙেও দিতে পারে

মা-বাবা ক্লান্ত হতে পারেন, বিরক্তও হতে পারেন। তবুও প্রতিদিন একটু সময়, একটু আদর, আর একটু ধৈর্যই বাচ্চার পুরো পৃথিবী বদলে দিতে পারে।

ডা.তানহা আলম 🌿

25/05/2026

আপনি কি জানেন, লাইলাতুল কদর এবং আরাফার দিনের মধ্যে পার্থক্য কী?

লাইলাতুল কদরে:
সব কিছু নেমে আসে।
কুরআন নাযিল হয়েছিল।
ফেরেশতারা অবতরণ করেন।
তাকদীর নির্ধারিত হয়।
আসমান থেকে রহমত বর্ষিত হয়।

কিন্তু আরাফার দিন সম্পূর্ণ ভিন্ন এক দিন।
কারণ সেখানে ফেরেশতারা নেমে আসেন না…
বরং মানুষ আল্লাহর দিকে ধাবিত হয়।
এটি যেন কিয়ামতের দিনের এক ঝলক
লক্ষ লক্ষ মানুষ সাদা সাধারণ পোশাকে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আল্লাহর রহমত ভিক্ষা করছে।

লাইলাতুল কদরের ক্ষেত্রে, আল্লাহ নির্দিষ্ট রাতটি গোপন রেখেছেন।
তিনি চান, তুমি সেটিকে খুঁজে ফিরো—
রমজানের শেষ দশ রাতের ইবাদত, ক্ষুধা ও সাধনার মাঝে।
এটি সেই ব্যক্তিকে পুরস্কৃত করে, যে খোঁজ চালিয়ে যায়।

আর আরাফার দিনের ব্যাপারে, আল্লাহ সবাইকে সুনির্দিষ্ট দিন জানিয়ে দিয়েছেন।
তিনি ক্লান্ত, ভাঙা হৃদয়ের এবং ভারাক্রান্ত মানুষদের আহ্বান করেছেন
একই সময়ে উপস্থিত হতে, উন্মুক্ত রহমতের দরজায়।

আরেকটি পার্থক্য আছে, যা অনেকেই খেয়াল করেন না।

লাইলাতুল কদর জড়িত ওহীর সূচনার সাথে
“ইকরা” (পড়ো)।

আর আরাফাহ জড়িত দ্বীনের পূর্ণতার সাথে—
“আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম…” — (সূরা মায়িদাহ ৫:৩)

একটি দিন ইসলামের আলোর সূচনা করেছিল।
অন্যটি সেটিকে পূর্ণতা দিয়েছে।

একটি রাত তোমার তাকদীর বদলে দিতে পারে।
আর একটি দিন তোমার গুনাহ মাফ করে, তোমাকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করতে পারে।

সবচেয়ে বড় রহমত হলো
আল্লাহ এই দুটি মহিমান্বিত সময় এই উম্মাহকে দান করেছেন।

হে আল্লাহ, আমাদের প্রত্যেককে যেন এই দিনগুলো প্রত্যক্ষ করার এবং সেগুলোর পূর্ণ উপকার লাভ করার তাওফীক দান করেন। আমীন।সংগৃহীত

- সংগৃহীত

28/04/2026

নিজে বিপদে পড়লে আল্লাহর পরিক্ষা, আরেকজন বিপদে পড়লে পাপের ফল? মানুষের লজিক!🙏

মন খারাপের দিনে আমরা আসলে সমাধান খুঁজি না; আমরা খুঁজি একটা নির্ভরতা—একটা শান্ত উপস্থিতিআমরা চাই কেউ আমাদের একটু নরমভাবে ...
20/04/2026

মন খারাপের দিনে আমরা আসলে সমাধান খুঁজি না; আমরা খুঁজি একটা নির্ভরতা—একটা শান্ত উপস্থিতি

আমরা চাই কেউ আমাদের একটু নরমভাবে ধরে রাখুক—কথায়, আচরণে, কিংবা শুধু নীরব উপস্থিতিতে।🖤

15/04/26❤️‍🩹
16/04/2026

15/04/26❤️‍🩹

জীবনের এমন অবস্থা যে নিজের দুঃখগুলো নিয়ে কান্না করার মতোও সময় নেই 🙂💔
13/04/2026

জীবনের এমন অবস্থা যে নিজের দুঃখগুলো নিয়ে কান্না করার মতোও সময় নেই 🙂💔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tanha's Little Tales posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share