Doctor Tompas Care

Doctor Tompas Care Your health is our top priority. Our service
•Telemedicine
•Patient care home services
Book Now
WhatsApp and contact number
+880 1798815718

19/07/2026

জীবনে আসলে প্রফেশনাল
অথবা নিয়মিত যে কাজগুলো করেন ,
সেটা ছাড়াও আসলে নিজেদের শখের ব্যাপারগুলো আমাদের মধ্যে কাজ করে এবং নিজেদের এই সবগুলো যদি আমরা সপ্তাহে অন্তত এক থেকে দুই দিনও প্র্যাকটিস করি ।
তাহলে এটা যে শুধু আমাদের মন পরিষ্কার রাখে ,সুন্দর রাখে ,সুস্থ রাখে ,সেটা না সেই সাথে আসলে শরীর মন এবং ব্রেইন এই তিনটার মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করে।

যেমন বাংলা গানে আমার কিছুটা দক্ষতা থাকলেও ,ভোকাল ইংরেজি গানে আমার দক্ষতা আমি তৈরি করার চেষ্টা করছি ।
আশা করছি হয়তো বা একটা সময় ঠিক হয়ে যাবে ,তো আসলে আমি বলবো যে আপনাদের সবারই যে শখগুলো আছে সেলাই করা ,ছবি আঁকা ,গান গাওয়ার ,নাচ করা এটা আসলে কোন কিছু চিন্তা করবেন না।
কি সমস্যা চলছে ??কোথায় কি ঝামেলা চলছে ??অথবা নিজের মনের মধ্যে কি ধরনের কি একটা ওভার থিংকিং চলছে ??অথবা কোন ধরনের কোন ঝামেলায় আছেন??
কিনা এ ধরনের কোন কিছু চিন্তা করবেন না সপ্তাহের মধ্যে একদিন নিজের শখটা পূরণ করার চেষ্টা করবেন।

#নিজেরশখ
#নিজেরজন্যসময়
#নিজেরজন্যভালোবাসা
#নিজেকে
#ভালোবাসা




01/07/2026

৩৫–৪৫-এর পর, বিশেষ করে পেরিমেনোপজ (মেনোপজের আগের সময়) এ শরীরে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরনসহ নানা হরমোনে পরিবর্তন শুরু হয়।
এর ফলে ওজন বাড়া, বিশেষ করে তলপেট, থাই ও হিপে ফ্যাট জমা, ঘুমের সমস্যা, মুড সুইং, ক্লান্তি—এসব দেখা দিতে পারে।




তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো: “পরে কিছু করার থাকবে না” — এটা ঠিক নয়।
যেকোনো পর্যায়েই জীবনযাপন বদলালে উপকার পাওয়া যায়।

এই সময় যেসব ব্যায়াম সবচেয়ে কার্যকর:
১. স্ট্রেন্থ ট্রেনিং (সপ্তাহে ৩–৪ দিন)
Strength training
স্কোয়াট
লাঞ্জ
গ্লুট ব্রিজ
ডাম্বেল/বডিওয়েট এক্সারসাইজ
→ এগুলো মাংসপেশি ধরে রাখতে সাহায্য করে এবং মেটাবলিজম বাড়ায়।

২. কোর এক্সারসাইজ (প্রতিদিন ১০–১৫ মিনিট)
Plank
প্ল্যাঙ্ক
ডেড বাগ
লেগ রেইজ
→ তলপেটের শক্তি বাড়ায় এবং ভঙ্গি ঠিক রাখে।

৩. কার্ডিও (সপ্তাহে ৪–৫ দিন)
Brisk walking
Cycling
দ্রুত হাঁটা
সাইক্লিং
নাচ
→ ক্যালোরি বার্ন ও হার্টের স্বাস্থ্য ভালো রাখে।

৪. ফ্লেক্সিবিলিটি ও স্ট্রেস ম্যানেজমেন্ট
Yoga
→ হরমোনাল স্ট্রেস কমাতে ও ঘুম ভালো করতে সাহায্য করে।
সাথে মনে রাখবেন:
প্রোটিন বেশি খান
চিনি ও অতিরিক্ত প্রসেসড খাবার কমান
পর্যাপ্ত ঘুমান
ভিটামিন D, ক্যালসিয়াম ও আয়রনের দিকে নজর রাখুন
Ladies Gym, Go Step Fitness









16/06/2026

একজন নারী জীবনের অনেকটা পথ চলতে চলতে কখন যেন নিজের পরিচয়টাই ভুলে যান। ছোটবেলা থেকে পরিবার, তারপর সংসার, স্বামীর পরিবার, সন্তান—সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের যত্ন নেওয়ার কথা আর মনে থাকে না।
একটা সময় এসে নিজের প্রতি ভালোবাসা, মমতা আর গুরুত্ব দেওয়াটাই হারিয়ে যায়। আর তখনই ধীরে ধীরে ক্লান্তি, মানসিক চাপ, অনিদ্রা, ডিপ্রেশন আর নানা শারীরিক সমস্যাগুলো জীবনের অংশ হয়ে ওঠে।
কিন্তু মনে রাখুন—নিজেকে হারিয়ে ফেলা কোনো সমাধান নয়।
বিশেষ করে ৩০-এর পর থেকে নিয়মিত শরীরচর্চা শুরু করা শুধু শরীরকে সুস্থ রাখে না, নিজের আত্মবিশ্বাস, মানসিক শক্তি আর আত্মভালোবাসাকেও ফিরিয়ে আনে।
আপনি যখন নিজের শরীরকে ভালোবাসবেন, যত্ন নেবেন—তখনই নিজেকেও নতুন করে খুঁজে পাবেন।
কারণ একজন সুস্থ, শক্তিশালী আর সুখী নারীই পারে তার চারপাশকে সুন্দর রাখতে।
নিজের জন্য সময় দিন, কারণ আপনিও গুরুত্বপূর্ণ।” 💙

#ব্যায়ামের
#এক্সারসাইজের
100059223446219:2048:Ladies Gym, Go Step Fitness Part 9

31/05/2026

থ্যালাসেমিয়া রোগী অথবা থ্যালাসেমিয়া জিন বহন করছেন যে সব রোগীরা ,তারা আসলে তাদের শরীরে যদি আয়রনের পরিমাণ বেড়ে যায় ,
তাহলে তারা লাল মাংস অথবা আয়রন জনিত খাবার দাবার খাবে কিনা ?
সে বিষয়ে কিছু কথা-

29/05/2026

সবাইকে ,আমার কাছে দূরে যারা আছেন ,
সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক ।
নিশ্চয়ই সবার ঈদ খুব ভালো কেটেছে।
এখন এত গরম ,এখন কোরবানি ঈদের পরে, কোরবানির মাংস কিভাবে আসলে রান্না করা উচিত এবং কিভাবে মাংসটা রান্না করলে এবং খেলে শরীরটা ভালো থাকবে,
সেজন্যই আসলে আমার কিছু কথা।

25/04/2026

গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা হচ্ছে ,আসলে আমরা শরীরটাকে ভালো রাখার জন্য খাওয়া দাওয়া করি, আমরা অনেক ধরনের অনেক কাজ করি,
কিন্তু আসলে শরীর আমাদের মন এবং ব্রেইন এই তিনটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে ,এবং এই যোগাযোগটা মেইনটেইন করার জন্য কন্ট্রোল করার জন্য শারীরিক ব্যায়াম অথবা ফিজিক্যাল ওয়ার্ক আউট করাটা খুব গুরুত্বপূর্ণ।
Ladies Gym, Go Step Fitness

03/04/2026

Address

Shegunbagicha
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor Tompas Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share