Fertility and Pregnancy Care By Dr. Shanta

Fertility and  Pregnancy Care By Dr. Shanta Senior Consultant, Fertility Services at BRB Hospital, Panthapath. For serial, hotline no 10647.
(1)

আলহামদুলিল্লাহ, প্রথমবার ভ্রুণ টান্সফারেই পজিটিভ।বন্ধ্যত্বের উন্নত চিকিৎসা ও আইভিএফ আমাদের দেশেই সম্ভব।( ছবি ও পোস্ট অনু...
10/07/2026

আলহামদুলিল্লাহ, প্রথমবার ভ্রুণ টান্সফারেই পজিটিভ।

বন্ধ্যত্বের উন্নত চিকিৎসা ও আইভিএফ আমাদের দেশেই সম্ভব।
( ছবি ও পোস্ট অনুমতিক্রমে)

বিআরবি আইভিএফ সেন্টার
বিআরবি হাসপাতাল
পান্থপথ, ঢাকা।
সিরিয়াল: ১০৬৪৭

09/07/2026

সন্তান নেওয়ার আধুনিক চিকিৎসা কি ইসলামে গ্রহণযোগ্য?

# BRB IVF Center, BRB Hospital, Panthapath, Dhaka.
# For Serial call at 10647 ( Friday, 8 am, New patient)

07/07/2026

দীর্ঘদিন ধরে আমরা ইনফার্টিলিটির রোগী দেখছি সাথে বেশ কিছু রিকারেন্ট মিসক্যারেজ ম্যানেজ করেছি, আলহামদুলিল্লাহ। এসব রোগী ম্যানেজ করতে গিয়ে আমাদের কিছু অবজারভেশন আপনাদের সাথে শেয়ার করি:

# এসব রোগীরা অনেক স্ট্রেসে থাকেন। এটা কমাতে হবে। বেশী স্ট্রেস ওভুলেশন হওয়া, সহবাসের ইচ্ছে কমিয়ে দেয়। ওজন বাড়ায়, মানসিক অবসাদ তৈরী করে। সর্বোপরি, কোয়ালিটি অফ লাইফ নষ্ট করে।

# এসব রোগীরা প্রচুর অনলাইনে থাকে, অনেকগুলো এ ধরনের গ্রুপে যুক্ত থাকে। আপনারা বিশ্বাস করেন, আপনি সোশাল মিডিয়ায় যা স্ক্রল করবেন, আপনার সামনে সে ধরনের টপিক সামনে আসবে বারবার। সুতরাং, আপনি না বুঝেই একটি চক্রের মাঝে ঢুকে পড়ছেন।

# এ ধরনের রোগীরা প্রচুর ডাক্তার পরিবর্তন করেন। এটা মোটেও ঠিক না। কারণ, এতে চিকিৎসায় গ্যাপ পরে যায়, সময় নষ্ট হয়। বরং যিনি আপনাদের কথা মনোযোগ দিয়ে শুনবেন, আপনার সমস্যা ফোকাস করে সেভাবে চিকিৎসা দিবেন, বুঝিয়ে বলবেন এবং এই বিষয়ে জানেন, তার কাছে একটা লম্বা সময় ধাপে ধাপে চিকিৎসা এগিয়ে নিয়ে যান।

# স্বামী-স্ত্রী প্রতিদিন এক সময়ে ঘুমাতে যান, সকালে হাঁটতে যান, সূর্যের আলো গায়ে লাগান, দেখবেন দিন শুরু হবে পজিটিভিটি দিয়ে।

# কোয়ালিটি মেনে অনেক রোগী দেখা কঠিন। আমাদের টিমে ২ জন স্পেশালিষ্ট ও বেশ কয়েকজন মেডিকেল অফিসার আছেন, আমার সামনে সবকিছু গুছিয়ে দেওয়া থাকে, তবুও রোগীকে একবার বুঝিয়ে বলতেও আমাদের সময় লাগে। রোগীদের কথা খুব মনোযোগ দিয়ে শুনি বলেই, আমরা রোগীর বিশদ হিস্ট্রি অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারি।

# আমরা বলবো, সোশাল মিডিয়ায় বেশী সময় না কাটিয়ে স্পিরিচুয়াল, সত্যিকারের সোশাল একটিভিটি ও পারিবারিক বন্ধন মজবুত করার জন্য আমাদের বেশী ফোকাস করা উচিত।

# জীবনের মান ভাল রাখার জন্য, ওজন ও খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, ধুমপান-মদ্যপান ও অতিরিক্ত কফি খাওয়া বন্ধ করতে হবে।

# আর, সর্বোপরি, শান্তা ম্যাডামের কাছে আসলেই সমস্যার সমাধান হয়ে যাবে, এরকম মিথ বিশ্বাস করে কেউ আসবেন না প্লিজ। আমরা এখনো অনেক কিছু শিখছি, পুরো টিম আসলে একসাথে সামনে আগাচ্ছি। আমরা চাই, আপনাদের কে সর্বোচ্চ সার্ভিসটা দিতে। আমরা কেউ সুপার হিউম্যান না, প্রোগ্রাম সেট করা কোন সফটওয়্যার না। আমরা সবাই সাধারণ মানুষ ও প্রতিনিয়ত নিজেদেরকে শানিত করার চেষ্টায় একদল চিকিৎসক।

# আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, কোয়ালিটি অফ লাইফ উন্নত করুন ও ধারাবাহিক ভাবে চিকিৎসা এগিয়ে নিয়ে যান। সফল হবেন ইনশাআল্লাহ।

শুভ সকাল....

04/07/2026

এটা ঠিক লম্বা সময়ের ইনফার্টিলিটি সেরকম বলা যাবেনা। বিয়ের পর পার হয়েছে ৯ বছর কিন্তু নিজেরা সেভাবে প্রেগন্যান্সির প্ল্যান করেননি। আমাদের কাছে যখন আসেন, তখন ফিমেল পার্টনারের বয়স ৩৪, ডিম্বাণুর রিজার্ভ কম, AMH 0.9, জরায়ুতে টিউমার ( ফাইব্রয়েড আছে)।

আমরা HSG টেস্ট করিয়ে আইইউআই ( IUI) করার সিদ্ধান্ত দেই শুরুতেই, পারলে IVF/ICSI . ওনারা আইইউআই করার সিদ্ধান্ত নেন। স্বামীর পেশাগত ব্যস্ততা এত এত বেশি যে এবং ওনার পেশার কারণে এত বেশি দেশের বাইরে যাতায়াত করেন যে, আমরা শিডিউল মেলাতে বড্ড হিমশিম খেয়েছিলাম। যাই হোক, কোনবারেই আমরা সফল হলামনা ( বহু কষ্টে মোট ৩ বার আইইউআই করেছিলাম)।

এরপর আইভিএফ এর প্রস্তুতি। এর মাঝেই ন্যাচারাল প্রেগন্যান্সি হল আলহামদুলিল্লাহ। বাচ্চার হার্টবিট আসলো, আবারো আলহামদুলিল্লাহ। তারপর শুরু হল যুদ্ধ। মায়ের ব্লিডিং শুরু হল। একবার এত বেশি ব্লিডিং হয়েছিল যে, আমরা ভেবেছিলাম এবার বোধহয় মিসক্যারেজ হয়ে যাবে। কারণ ছিল Low Lying Placentae. সব কিছু ম্যানেজ হবার পর ২১ সপ্তাহের আল্ট্রাসনোগ্রামে দেখা গেল, জরায়ুমুখ ছোট হয়ে আসছে ( Short Cervix). দেওয়া হল সারভাইকেল সারক্লেজ। এরপর আর সেরকম জটিলতা হয়নি।

৩৪ সপ্তাহে হঠাৎ পানি ভেঙে যায়, জরুরী সিজারিয়ান অপারেশন ও সাথে ফাইব্রয়েড ও অপারেশন করলাম। বহু কাঙ্খিত দুষ্টু ছেলে আসে পৃথিবীতে। ৭ দিন নবজাতক আইসিইউ তে থাকার পর মা ও বাবা সন্তান সহ বাড়ি ফিরেন।

এই দুষ্টু বাচ্চার জন্য মা মোট ৫ বার গর্ভাবস্থায় হাসপাতালে ভর্তি হন। শেষমেষ এই ভীষণ দুষ্টু বাবুটার দাদা তো ঘোষণাই দিলেন, " নাতি হোক নাতনি হোক, ডাক্তারই বানাবেন ওকে। কারণ, সে হাসপাতাল ছেড়ে বাসায় যেতে চায়না।"

আলহামদুলিল্লাহ, এখন মা ও সন্তান সুস্থ আছে। মায়ের ভীষণ রকম প্যানিক এটাক হত, সেটাও কমে গেছে সন্তান কে কোলে পেয়ে ❤️❤️❤️।

আমরা সবসময় চেষ্টা করি আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। আমার দক্ষ টিম আন্তরিকতার সাথে আপনাদের পাশে আছে।

ডা: শাহীনা বেগম শান্তা
সিনিয়র কনসালটেন্ট
বিআরবি আইভিএফ সেন্টার
সিরিয়াল: ১০৬৪৭ ( শুক্রবার, সকাল ৮ টা)
চেম্বার সময়: শনিবার, সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৯ টা হতে বিকেল ৪ টা।

আজকে এন্ডোমেট্রিওসিস নিয়ে লাইভে আলোচনা। সবাই জানুন, সবাই সচেতন হোন ও এন্ডোমেট্রিওসিস দীর্ঘ মেয়াদি ও তীব্র কষ্ট হতে আমাদে...
03/07/2026

আজকে এন্ডোমেট্রিওসিস নিয়ে লাইভে আলোচনা। সবাই জানুন, সবাই সচেতন হোন ও এন্ডোমেট্রিওসিস দীর্ঘ মেয়াদি ও তীব্র কষ্ট হতে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা মুক্তি পাক।

সকল এন্ডোমেট্রিওসিস এ আক্রান্ত মেয়েেরা যেন একটি সুস্থ সন্তানের মা হতে পারেন, আমাদের প্রচেষ্টা সবসময় থাকবে।

02/07/2026

টেস্টটিউব বেবি কী? টেস্টটিউব বেবি কীভাবে হয়? টেস্টটিউব বেবি সম্পর্কে যেসব তথ্য সবার জানা উচিত

30/06/2026

আসসালামু আলাইকুম।
আগামীকাল ১ জুলাই, ২০২৬ হতে শান্তা ম্যামের নতুন ও পুরাতন ভিজিটের পরিবর্তন হয়েছে।

পুরাতন রোগী ১ মাস বা তার চেয়ে দেরী করে ফলোআপে আসলে নতুন রোগীর ভিজিট হিসেবেই গন্য হবে ( আগে ও একই নিয়ম ছিল হাসপাতাল হতে)।

ফলিকুলোমেট্রি আগের চার্জেই থাকছে।

( এটা হাসপাতাল কর্তৃপক্ষ হতেই পূনর্বিন্যাস করা হয়েছে)

24/06/2026

PCOS-এর নতুন নাম PMOS? কেন এই পরিবর্তন? PCOS থেকে PMOS

# BRB IVF Center, BRB Hospital, Panthapath, Dhaka.
# For Serial call at 10647 ( Friday, 8 am, New patient. Friday 10 am, old patient)

22/06/2026

অতিরিক্ত মোবাইল ইন্টারনেটের ব্যবহার কি বন্ধ্যাত্বের কারণ হতে পারে?

বর্তমানে মোবাইল ফোন ও ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু অতিরিক্ত মোবাইল ব্যবহার কি সন্তান ধারণের ক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলে?

# BRB IVF Center, BRB Hospital, Panthapath, Dhaka.
# For Serial call at 10647 ( Friday, 8 am, New patient. Friday 10 am, old patient)

20/06/2026

গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে PRP চিকিৎসা কতটা কার্যকর?

বন্ধ্যাত্ব চিকিৎসায় বর্তমানে PRP (Platelet Rich Plasma) একটি আলোচিত বিষয়। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই পদ্ধতি গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

# BRB IVF Center, BRB Hospital, Panthapath, Dhaka.
# For Serial call at 10647 ( Friday, 8 am, New patient. Friday 10 am, old patient)

Address

BRB HospitalS Ltd
Dhaka
1215

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fertility and Pregnancy Care By Dr. Shanta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Fertility and Pregnancy Care By Dr. Shanta:

Shortcuts

Share