21/05/2026
বিছানায় এপাশ-ওপাশ করলেই কি চারপাশ বনবন করে ঘোরে? 🛌🔄
অনেকেরই সকালে ঘুম থেকে ওঠার সময়, বিছানায় ডানে বা বামে কাৎ হওয়ার সময় কিংবা হঠাৎ ঘাড় ঘোরালে তীব্র মাথা ঘোরার সমস্যা হয়। মনে হয় যেন সবকিছু চোখের সামনে চক্কর দিচ্ছে, সাথে বমি বমি ভাবও হতে পারে।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় BPPV (Benign Paroxysmal Positional Vertigo) বা পজিশনাল ভার্টিগো। আমাদের কানের ভেতরের ব্যালেন্স সিস্টেমের সূক্ষ্ম ক্রিস্টাল বা পাথর কণা স্থানচ্যুত হয়ে নির্দিষ্ট নালীতে চলে গেলে এই তীব্র মাথা ঘোরার অনুভূতি হয়।
সুসংবাদ হলো—এর জন্য আজীবন ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই! ❌💊
ভুল ওষুধ খেয়ে লিভার বা কিডনির ক্ষতি না করে, আধুনিক ও সঠিক চিকিৎসার মাধ্যমে এর স্থায়ী সমাধান সম্ভব।
Vertigo & Balance Center-এ আমরা কীভাবে চিকিৎসা করি?
✅ সঠিক রোগ নির্ণয়: অত্যাধুনিক VNG ও vHIT প্রযুক্তির মাধ্যমে আমরা নিশ্চিত করি ক্রিস্টালটি কোন কানের, কোন নালীতে স্থানচ্যুত হয়েছে।
✅ ওষুধ ছাড়া স্থায়ী সমাধান: কোনো প্রকার সাইড-ইফেক্ট ছাড়া, মাত্র ১ থেকে ২ সেশনের বিশেষ ক্যানালিথ রিপজিশনিং ম্যানুভার (Canalith Repositioning Maneuver) এবং VRT থেরাপির মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব।
বছরের পর বছর মাথা ঘোরার কষ্ট সহ্য না করে আজই সঠিক রোগ নির্ণয় করুন এবং ওষুধের বাইরে স্থায়ী সমাধান পান।
📞 সিরিয়াল এবং জরুরি যোগাযোগের জন্য আজই কল করুন: ০১৯১৫-৮৮৬৬৫৫
📍 আমাদের ঠিকানা: ৬৮-৬৯ কনসেপ্ট টাওয়ার, ৩য় তলা, রুম ৩৩৭, গ্রীন রোড, ঢাকা ১২০৫।