Rhythm Blood Centre

Rhythm Blood Centre Voluntary Blood Donation Centre

29/08/2026

ঢাকার কোনো মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হলে আশেপাশে থাকা আত্মীয়-স্বজন, বন্ধু বা পরিচিতদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা তুলনামূলকভাবে সহজ। কিন্তু দূর-দূরান্ত থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসা রোগীদের জন্য এক ব্যাগ রক্ত সংগ্রহ করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে। আর প্রয়োজনটা যদি হয় রাত ১২টা বা ১টার পর, তখন পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। যখন পরিচিতজন বা অন্য কোনো উৎস থেকে রক্ত পাওয়া কঠিন হয়ে যায়, তখন তাদের জন্য রিদম ব্লাড সেন্টার হতে পারে জরুরি রক্তের একটি নির্ভরযোগ্য উৎস।

এই বাস্তবতাকে সামনে রেখেই মোস্তফা জামিল ভাই রিদম ব্লাড সেন্টার-এ নিয়মিত রক্তদান করে যাচ্ছেন। মানুষের এই কঠিন সময়ে রক্তের প্রয়োজন যেন কিছুটা হলেও সহজে পূরণ করা যায় এই বিশ্বাস ও মানবিক দায়বদ্ধতাই তাঁর নিয়মিত রক্তদানের অন্যতম অনুপ্রেরণা।



#স্বেচ্ছায়_রক্তদান


🩺 ফ্রি মেডিকেল ক্যাম্প!!স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সেবার লক্ষ্যে International Standard University-এর আয়োজনে এবং...
22/08/2026

🩺 ফ্রি মেডিকেল ক্যাম্প!!

স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সেবার লক্ষ্যে International Standard University-এর আয়োজনে এবং রিদম ব্লাড সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি।

এই আয়োজনে থাকছে—
❤️ হৃদরোগ সচেতনতামূলক সেমিনার ও হাতে-কলমে CPR শিক্ষা
🩺 ফ্রি মেডিকেল ক্যাম্প
🩸 বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
🤝 স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

🩸 রক্তদাতাদের জন্য বিশেষ সুবিধা:
রক্তদানকারী প্রত্যেক ব্যক্তি পাবেন ৫টি মারাত্মক রোগের পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে—
▪️ হেপাটাইটিস বি
▪️ হেপাটাইটিস সি
▪️ ম্যালেরিয়া
▪️ সিফিলিস
▪️ এইচ.আই.ভি.

এছাড়াও প্রত্যেক রক্তদাতা পাবেন রক্তদাতা সার্টিফিকেট ও পরীক্ষার রিপোর্ট।

International Standard University-এর সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট সবাইকে এই মানবিক আয়োজনে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

📍 স্থান: International Standard University
সিভিল ইঞ্জিনিয়ারিং ভবন, ৬৯, মহাখালী C/A (বীর উত্তম এ. কে. খন্দকার সড়ক), ঢাকা-১২১২।

📅 তারিখ: ২৪ আগস্ট, ২০২৬ (সোমবার)
⏰ সময়: সকাল ৯টা থেকে বিকাল ৫টা

সার্বিক সহযোগিতায়:
রিদম বাংলাদেশ ট্রাস্ট

আসুন, নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হই, জরুরি মুহূর্তে জীবন বাঁচানোর দক্ষতা অর্জন করি এবং রক্তদানের মতো মহৎ কাজে অংশ নিয়ে মানবতার পাশে দাঁড়াই। ❤️🩸

নিজে আসুন, অন্যদেরও অংশগ্রহণের সুযোগ করে দিন।







22/08/2026

একজন নতুন রক্তদাতা রিদম ব্লাড সেন্টারে প্রথমবারের মতো রক্তদানের অভিজ্ঞতা জানালেন। 🩸

16/08/2026

জুলাইয়ের উত্তাল ও সংকটময় সময়ে আহত মানুষের পাশে দাঁড়িয়ে জরুরি রক্তসেবা নিশ্চিত করার মানবিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে Rhythm Blood Centre অর্জন করেছে “NDF 36 July Award 2026” — “Excellence in Humanitarian Blood Service” ক্যাটাগরিতে। 🏆❤️

NDF 36 July Celebration 2026-এ পুরস্কার গ্রহণের পাশাপাশি Rhythm Bangladesh Trust-এর পক্ষ থেকে স্থাপন করা হয় বিশেষ প্রদর্শনী স্টল। সেখানে জুলাইয়ের রক্তসেবা কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদাতাদের ভূমিকা এবং নিরাপদ রক্তদানের বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি আগ্রহী স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহের ব্যবস্থাও ছিল।

এই সম্মান Rhythm-এর প্রতিটি রক্তদাতা, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীর, যারা জুলাইয়ের সেই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানবতার প্রয়োজনে মানুষের পাশে থাকার এই পথচলা আগামীতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। ❤️

16/08/2026

জরুরি প্রয়োজনের সময় রক্ত পাওয়া সবসময় সহজ হয় না। বিশেষ করে ঈদ কিংবা বিভিন্ন উৎসবের সময় ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে যায়। অসংখ্য মানুষ পরিবারের সঙ্গে সময় কাটাতে শহরের বাইরে চলে যান। ফলে হঠাৎ কোনো রোগীর রক্তের প্রয়োজন হলে, একজন উপযুক্ত রক্তদাতা খুঁজে পাওয়া এবং তাকে দূর থেকে ঢাকায় নিয়ে আসা অনেক কঠিন হয়ে পড়ে।

একজন মানুষের জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্তে কয়েক ঘণ্টার দেরিও তার জন্য হয়ে উঠতে পারে দুর্বিষহ। এমন সময়ে একজন রক্তদাতাকে ফোন করে দূর থেকে আসতে বলা কিংবা একের পর এক আত্মীয়-স্বজনকে ফোন করে রক্তের জন্য অনুরোধ করা রোগীর পরিবারের জন্য আরও কঠিন হয়ে পড়ে।

তাই জরুরি কলের অপেক্ষায় না থেকে, আসুন আমরা স্বেচ্ছায় মানুষের জন্য রক্তদানে অভ্যস্ত হই। 🩸

প্রতিদিন অনেকেই রক্তদান করতে রিদম ব্লাড সেন্টারে আসেন। কেউ আসেন একা, আবার কেউ সঙ্গে করে নিয়ে আসেন বন্ধু বা সহকর্মীদের। এ...
16/08/2026

প্রতিদিন অনেকেই রক্তদান করতে রিদম ব্লাড সেন্টারে আসেন। কেউ আসেন একা, আবার কেউ সঙ্গে করে নিয়ে আসেন বন্ধু বা সহকর্মীদের। এদের মধ্যে কারও হয়তো রিদমে প্রথমবার রক্তদান, আবার কারও আগে থেকেই নিয়মিত রক্তদানের অভ্যাস।

তবে সবার উদ্দেশ্য একটাই থাকে, তা হলো কোনো একজন অচেনা মানুষের উপকারে তার পাশে দাঁড়ানো। ❤️

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল ও সংকটময় সময়ে আহত মানুষের পাশে দাঁড়িয়ে জরুরি রক্তসেবা নিশ্চিত করতে অসামান্য ভূমিক...
11/08/2026

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল ও সংকটময় সময়ে আহত মানুষের পাশে দাঁড়িয়ে জরুরি রক্তসেবা নিশ্চিত করতে অসামান্য ভূমিকা রাখে Rhythm Blood Centre। স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠিত করা, প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা এবং আহতদের জন্য রক্ত, প্লাটিলেট ও প্লাজমা প্রাপ্তি নিশ্চিত করতে Rhythm-এর টিম, রক্তদাতা ও স্বেচ্ছাসেবকেরা জুলাই এর সেই কঠিন সময়ে নিরলসভাবে কাজ করে যান।

জুলাইয়ের সেই মানবিক কার্যক্রম ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ National Doctors’ Forum (NDF) আয়োজিত NDF 36 July Celebration 2026-এ Rhythm Blood Centre-কে প্রদান করা হয় “NDF 36 July Award 2026”, “Excellence in Humanitarian Blood Service” ক্যাটাগরিতে।

এই সম্মান শুধু Rhythm-এর জন্য নয়; জুলাইয়ের সেই সময়ে যারা রক্ত দিয়েছেন, স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং জীবন রক্ষার এই মানবিক কার্যক্রমে যুক্ত ছিলেন এটি তাঁদের প্রত্যেকের অবদানের স্বীকৃতি।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে Rhythm Blood Centre একটি স্টল স্থাপন করে, যেখানে জুলাইয়ের গণঅভ্যুত্থানে Rhythm-এর কার্যক্রম ও ভূমিকা তুলে ধরার পাশাপাশি নিরাপদ ও স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়। পাশাপাশি স্টলে স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহী মানুষের কাছ থেকে রক্ত সংগ্রহেরও ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা Dr. Shafiqur Rahmanসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিরা।

জুলাই আমাদের শিখিয়েছে সংকটের সময়ে মানবতার পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। সেই দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পাওয়া এই সম্মান Rhythm-এর পথচলায় নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।

মানবতার প্রয়োজনে Rhythm আগামীতেও মানুষের পাশে থাকবে, ইনশাআল্লাহ। ❤️

04/08/2026

যে দান একজন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে, তার চেয়ে মূল্যবান দান আর কী হতে পারে? 🩸

02/08/2026

সকল ধরনের উপকার, যা থেকে মানুষ উপকৃত হয়, সেটা একটি সাদাকাহ। আর রক্তদান একটি গুরুত্বপূর্ণ সাদাকাহ। ❤

রিদম বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে আজ রিসালাত ফাউন্ডেশন বাংলাদেশে সফলভাবে সম্পন্ন হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তের গ্র...
25/07/2026

রিদম বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে আজ রিসালাত ফাউন্ডেশন বাংলাদেশে সফলভাবে সম্পন্ন হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয়, BLS (Basic Life Support) প্রশিক্ষণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

আজকের এই আয়োজনে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং প্রাথমিক জীবনরক্ষাকারী BLS (Basic Life Support) প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সংশ্লিষ্ট অনেকেই স্বেচ্ছায় রক্তদান করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, জীবনরক্ষাকারী দক্ষতা ছড়িয়ে দেওয়া এবং স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে রিদম বাংলাদেশ ট্রাস্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Address

234/D, Khairunnesa Mansion (2nd Floor), Katabon Mor, New Elephant Road
Dhaka
1205

Telephone

+8801854808765

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rhythm Blood Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rhythm Blood Centre:

Shortcuts

Share

Category