Physio Mahmuda's help desk

Physio Mahmuda's help desk Physiotherapy & Biofeedback therapist

কাংখিত লক্ষ্যে কি করে পৌঁছাবেন?নিজেকে সবকিছুতে উন্নত প্রমাণ করতে আমরা সবাই চাই। - পড়াশোনায় ভালো করতে চাই, - চাকরিতে পদোন...
07/08/2026

কাংখিত লক্ষ্যে কি করে পৌঁছাবেন?

নিজেকে সবকিছুতে উন্নত প্রমাণ করতে আমরা সবাই চাই।
- পড়াশোনায় ভালো করতে চাই,
- চাকরিতে পদোন্নতি চাই,
- ব্যবসার প্রসার চাই,
- নিজের অর্থনৈতিক সচ্ছলতা চাই
- নিজেকে সুন্দর দেখতে চাই,
- সংসারে শান্তি চাই,
- সন্তানদের মানুষের মতো মানুষ করতে চাই...
মনের মাঝে এমন হাজারো চাওয়ার বুদবুদ কাটে। কিন্তু এসবের জন্য কি করেন আপনি?

যে কাজে আপনি উন্নতি চাই, তার জন্য নিয়মিত কাজ করে যেতে হয়। রোজ ফুল গাছের যত্ন যেমন নিতে হয়, তবেই গাছ থাকে সুস্থ, আপনাকে উপহার দেয় ফুল। ঠিক তেমনি আপনার কাজে কিংবা সম্পর্কে ধারাবাহিকতা থাকবে হবে। তাহলেই পৌঁছে যাবেন কাংখিত লক্ষ্যে।

পাদটীকাঃ সাফল্য একদিনে আসে না। তার জন্য প্রতিদিন কাজ করতে হয়। একটু একটু করে কাজ করুন, সাফল্য ততই আপনার কাছে আসতে থাকবে।

© Mahmuda Akter Rozy

 #চেম্বার_কথন ১৭০ বছর বয়সী আদম আলীকে আমি যখন দেখি তখন তিনি একজনের সহায়তায় কোনরকমে বসতে পারেন। হঠাৎ করে চলৎশক্তি হারিয়ে ব...
06/08/2026

#চেম্বার_কথন ১

৭০ বছর বয়সী আদম আলীকে আমি যখন দেখি তখন তিনি একজনের সহায়তায় কোনরকমে বসতে পারেন। হঠাৎ করে চলৎশক্তি হারিয়ে বিছানায় পড়ে ছিলেন মাস ছয়েক।
রোগের প্রথমদিকে তিনি কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত হাল্কা ব্যাথা এবং ঝিনঝিন হচ্ছে এমনটা বোধ করতেন, আস্তে আস্তে দেখেন হাটার সময় পায়ে শক্তি কম পাচ্ছেন। এক সকালে ঘুম থেকে উঠে দেখেন কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত নাড়াতে পারেন না। কিন্তু কেউ ধরলে, চিমটি কাটলে সেটা টের পান।

কর্মক্ষম আদম আলীর হঠাৎ করে বিছানায় জীবন আটকে গেলে মানসিকভাবে তিনি ভেংগে পড়েন। পংগু জীবনের অসহায়ত্ব মেনে নিতে তিনি বড় কষ্ট পাচ্ছিলেন।

বিভিন্ন ডাক্তার, হোমিপ্যাথি, এমনকি কবিরাজিও করিয়েছেন এতদিন। ডাক্তার তাকে প্রথমেই ফিজিওথেরাপি নিতে বললেও তার অনীহার একমাত্র কারন হিসেবে উল্লেখ করেন, 'প্রতিদিন ফিজিওথেরাপি নিতে হবে। এত লম্বা সময় বাড়ী ছেড়ে ঢাকায় থাকবো কি করে? তাই ভেবেছি ঔষধ খেয়ে যদি ভাল হতে পারি...'।
অত:পর দিনদিন অবস্থা আরো খারাপ হলে শেষ আশ্রয়স্থল হিসেবে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে এসেছেন।

রোগ নির্ণয় করে দেখি lumber Spondylosis এবং muscle weakness এর জন্য তার এই সমস্যা হচ্ছে। শুরু করলাম চিকিৎসা এবং মোটিভেশন।

আমার অনেক রোগীদের মধ্যে তিনি অন্যতম এ কারনে, তিনি আমার প্রতিটি কথা শুনতেন। বিশেষ করে যে ব্যায়াম যতবার করতে বলতাম, ঠিক ততবারই করতেন। বেশিরভাগ রোগী দ্রুত সুস্থ হবার জন্য বেশি পরিমানে ব্যায়াম করে আরো অসুস্থ হয়ে পরেন। তিনি সেটা কখনওই করেননি।

দ্রুতই তিনি হতাশাকে দূরে ঠেলে ১৫ দিনের মধ্যে নিজে নিজে হাটা চলা করতে শুরু করেন। নিজের প্রাত্যহিক কাজকর্ম করতে পারেন।

বিদায় নেবার সময় তিনি আমার প্রশংসা করে যখন কান্না করে দেন। খানিকটা লজ্জা এবং অহংকার এসে আমাকে গ্রাস করে।

আদম আলীকে সুস্থ করে তোলা ছিল আমার কাজ। কত দ্রুত সুস্থ করতে পারি সেটা ছিল চ্যালেঞ্জ।
এক একজন সুস্থ রোগী মানে আমার এক একটি অর্জন।

সময়কাল: ২০১৬

Mahmuda Akter Rozy
Physiotherapy Consultant & Gerontologist
(Specialized in Biofeedback Therapy)
Uncle Physio Care


04/08/2026

"অনেকে ভাবেন ফিজিওথেরাপির ফল পেতে মাসের পর মাস সময় লাগে। অথচ সঠিক সময়ে এবং সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে থেরাপি শুরু করলে মাত্র কয়েক দিন বা সপ্তাহের মধ্যেই দৃশ্যমান উন্নতি লক্ষ্য করা যায়।"

03/08/2026

"অনেকে মনে করেন একবার ফিজিওথেরাপি শুরু করলে তা আজীবন চালিয়ে যেতে হয়। বিষয়টি মোটেও তেমন নয়; রোগের ধরন অনুযায়ী নির্দিষ্ট কোর্স শেষেই রোগী সুস্থ হয়ে ওঠেন।"

02/08/2026

"সাধারণত মানুষ ভাবেন ফিজিওথেরাপি শুধু কোমর বা হাঁটু ব্যথার জন্য। কিন্তু স্ট্রোক, প্যারালাইসিস, বুক ও ফুসফুসের সমস্যা কিংবা অপারেশনের পরবর্তী পুনর্বাসনেও এটি সমান জরুরি।"

01/08/2026

"অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা মেরুদণ্ডের স্নায়ুর ক্ষতি হলে ব্লাডারের সংকেত মস্তিষ্কে ঠিকমতো পৌঁছায় না, ফলে অনিচ্ছাকৃতভাবেই প্রস্রাব বের হয়ে যেতে পারে।"

31/07/2026

জানেন কি?

অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস আপনার শরীরের পেশিগুলোকে শক্ত ও সংকুচিত করে ফেলে, যা কোমর ব্যথার ঝুঁকি বাড়িয়ে দেয়।

30/07/2026

"স্ট্রোকের পর অনেকেরই হাত-পা শক্ত হয়ে বাঁকা হয়ে যায়; নিয়মিত ফিজিওথেরাপি ও স্ট্রেচিং ব্যায়াম পেশিগুলোকে নরম রাখে এবং বিকল হতে দেয় না।"

29/07/2026

"বয়স বৃদ্ধির সাথে সাথে ব্লাডারের পেশিগুলোর স্থিতিস্থাপকতা কমে যায়, যা প্রস্রাব ধরে রাখার ক্ষমতাকে কিছুটা দুর্বল করে তুলতে পারে।"

Address

Road 5
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801712694904

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physio Mahmuda's help desk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Physio Mahmuda's help desk:

Shortcuts

Share