Ortho Care by Dr.Ibrahim

Website

Ortho Care by Dr.Ibrahim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ortho Care by Dr.Ibrahim, Surgeon, Dhaka.

MBBS(RMC),BCS(Health)
MS-Ortho Surgery (NITOR/Pongu Hospital)
AOA(Basic),AOA(Pediatric fracture Management)
Orthopedic,Trauma & Spine Specialist & Surgeon
FCPS P-II(Surgery),CCD(BIRDEM)

Minimal invasive surgery!না কেটে বিশেষ যন্ত্রের সাহায্যে(C-arm) অত্যাধুনিক অপারেশন!(ইনফেকশনের চান্স নাই,দ্বিতীয়বার অপারে...
19/09/2026

Minimal invasive surgery!
না কেটে বিশেষ যন্ত্রের সাহায্যে(C-arm) অত্যাধুনিক অপারেশন!(ইনফেকশনের চান্স নাই,দ্বিতীয়বার অপারেশন করে ইমপ্লান্ট খোলার প্রয়োজন নাই!)


েতনতা #সাবধানতা #বাইক_এক্সিডেন্ট

Finger tip injury!বাইকের চেইন পরিষ্কার করতে গিয়ে দূর্ঘটনা! েতনতা  #সাবধানতা
19/09/2026

Finger tip injury!
বাইকের চেইন পরিষ্কার করতে গিয়ে দূর্ঘটনা!

েতনতা #সাবধানতা

আমার সন্মানিত রোগীদের সহজে রোগ বোঝানোর প্রচেষ্টায়চেম্বারে এই মডেলগুলা নতুন সংযোজন করা হলো।প্রতিটি রোগীর হক রয়েছে তার রোগ...
18/09/2026

আমার সন্মানিত রোগীদের সহজে রোগ বোঝানোর প্রচেষ্টায়
চেম্বারে এই মডেলগুলা নতুন সংযোজন করা হলো।

প্রতিটি রোগীর হক রয়েছে তার রোগ সন্মন্ধে বিস্তারিত জানার ও বোঝার!🩻

সাপ্তাহিক চেম্বার...🥼
Labaid Diagnostics Pabna শফিক হাসপাতাল পাবনা
ডাঃইব্রাহিম ডায়াগনস্টিক সেন্টার,দাশুড়িয়া

03/09/2026

চেম্বারে কতো বিচিত্র অভিজ্ঞতাই না হয়!

আজকে আমার চেম্বারে সন্মানিত(দৃষ্টিহীন) এই রোগীটি এসেছেন তার সমস্যাগুলো ঔষধের কাভারে লিখে[ব্রেইল (Braille)পদ্ধতিতে] নিয়ে!
মাশ-আল্লাহ কি স্মার্ট রোগী আমার!💝
অনেক্ক্ষণ কথা বলে জানলাম তিনি এই পদ্ধতিতে কোরআন শিখেছেন ও রেগুলার তা পাঠ করেন এবং মানুষের মাঝে দারস্ দেন! মাশ-আল্লাহ! 💝👏

ফ্রীতে দেখে দিলাম ও বললাম আপনারা আল্লাহ চান তো অনেক সহজেই জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ কিন্তু আমরা যারা সুস্থ আছি কিন্তু বিভিন্ন অজুহাতে নিয়মিত কোরআন ও হাদিস পাঠ করি না তাদের কি আল্লাহ ক্ষমা করবেন?🥲 দোয়া করবেন আমাদের জন্য!🤲
আল্লাহুম্মাগফিরলি।।।🤲

বিঃদ্রঃ ব্রেইল (Braille) হলো অন্ধ বা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি বিশেষ লিখন ও পঠন পদ্ধতি, যেখানে কাগজের উপর উচু হয়ে থাকা বিন্দুর (Raised Dots) ওপর আঙুল বুলিয়ে পড়া হয়। ১৮২৯ সালে ফরাসি আবিষ্কারক লুইস ব্রেইল এই চমৎকার পদ্ধতিটি তৈরি করেন, যা বিশ্বজুড়ে কোটি কোটি দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জীবনে শিক্ষার আলো এনে দিয়েছে।

#চিকিৎসক_অনুভূতি
Labaid Diagnostics Pabna

কবিরাজের কেরামতি! আমাদের এলাকার অসহায় মানুষগুলা কিভাবে প্রতারিত হন তা প্রতি সপ্তাহে চেম্বারে দেখি আর আফসোস করি!কিন্তু প্...
30/08/2026

কবিরাজের কেরামতি!
আমাদের এলাকার অসহায় মানুষগুলা কিভাবে প্রতারিত হন তা প্রতি সপ্তাহে চেম্বারে দেখি আর আফসোস করি!কিন্তু প্রতিনিয়ত দেখতে দেখতে এখন আর খুব বেশি আক্ষেপ হয়না!!

দালালের ক্ষপড়ে পরে পাবনার বিখ্যাত(কুক্ষ্যাত!) গোবরগাড়ি কবিরাজের কাছে প্রায় ৩০/৪০ হাজার টাকা খরচ করে অপচিকিৎসা করে আজ পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি পঙ্গুত্বের পথে!

আগে যত সহজে অপারেশন করে এই হাড্ডি জোড়া লাগতো তা এখন অনেক কঠিন হয়ে গেছে এবং খরচও আগের তুলনায় এখন বেশি হবে!(অপারেশন এ জোড়া লাগার সম্ভাবনাও আগের তুলনায় কমে গিয়েছে)!

সবচেয়ে ডিভাস্টেটিং হচ্ছে টানা ২ মাসের টানা দিয়ে রাখার অপচিকিৎসায় বেচারার হাটু পুরাই স্টিফ/জমে গিয়েছে,এখন আর ভাজ হচ্ছে না!

এই ডিজিটাল যুগেও আমাদের এলাকার হাড্ডি ভাঙ্গার চিকিৎসা নিয়ে এতো কু-সংস্কার তা বলে বোঝানো যাবে না।
কোন ভাঙ্গা রোগীকে সঠিক গাইডলাইন দিয়ে চিকিৎসা করা সম্ভবপর হয় না,সবাই প্রথমে গোবরগাড়ি কবিরাজের কেরামতির আশ্রয় নিবে এরপর বিপদে পরে ডাক্তারদের পরামর্শ নিবে(ততক্ষণে রোগীর ১২টা বেজে গিয়েছে!)

আসুন নিজে সচেতন হই,অন্যকে সচেতন করি,অপচিকিৎসা না নিয়ে সু-চিকিৎসা গ্রহণ করি।
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেই,সুস্থ থাকি।

#কবিরাজের_কেরামতি #গোবড়্গাড়ি_কবিরাজ #অপচিকিৎসা েতনতা #হাড়_ভাঙ্গা

জীবন বাঁচানোর প্রতিটি মুহূর্তই এক একটি বড় দায়িত্ব। অপারেশন থিয়েটারের ভেতরে প্রতি সেকেন্ডের একাগ্রতা আর নিখুঁত কাজই ফিরি...
24/08/2026

জীবন বাঁচানোর প্রতিটি মুহূর্তই এক একটি বড় দায়িত্ব।
অপারেশন থিয়েটারের ভেতরে প্রতি সেকেন্ডের একাগ্রতা আর নিখুঁত কাজই ফিরিয়ে দেয় একটি হাসিমুখ।
মানবতার সেবায় এবং সুস্থতা ফিরিয়ে আনার এই লড়াই চলমান। আলহামদুলিল্লাহ 🥼🤲

fans

ঈদ মুবারাক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা! 🌙✨ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-আযহা আ...
27/05/2026

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা! 🌙✨

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-আযহা আপনার এবং আপনার পরিবারের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। ত্যাগের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সবাই সুস্থ ও নিরাপদ থাকুন।

ঈদ মোবারক! 🫂❤️

রিউমাটয়েড আর্থ্রাইটিসের নতুন চিকিৎসাঃ দিনে মাত্র এক মিনিট!ভাবুন তো, দিনে মাত্র এক মিনিট! কোনো ওষুধ নয়, কোনো স্টেরয়েড ...
03/02/2026

রিউমাটয়েড আর্থ্রাইটিসের নতুন চিকিৎসাঃ দিনে মাত্র এক মিনিট!

ভাবুন তো, দিনে মাত্র এক মিনিট! কোনো ওষুধ নয়, কোনো স্টেরয়েড নয়, শুধু স্নায়ুকে হালকা বৈদ্যুতিক উদ্দীপনা দিয়ে দীর্ঘস্থায়ী প্রদাহ নিয়ন্ত্রণ করা যাচ্ছে। অবিশ্বাস্য শোনালেও, এটি এখন বাস্তব।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের FDA vagus nerve stimulation (VNS)-কে রিউমাটয়েড আর্থ্রাইটিসের (RA) চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছে। এই পদ্ধতিতে ঘাড়ের ভেগাস নার্ভে একটি ছোট ডিভাইস প্রতিস্থাপন করা হয়, যা দিনে মাত্র প্রায় এক মিনিট বৈদ্যুতিক সংকেত পাঠায়।

এই ক্ষুদ্র উদ্দীপনাই সক্রিয় করে শরীরের একটি শক্তিশালী জৈবিক ব্যবস্থা—যাকে বলা হয় “inflammatory reflex”। এর মাধ্যমে স্নায়ুতন্ত্র সরাসরি রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সংকেত দেয়, ফলে TNF-এর মতো প্রদাহজনক সাইটোকাইন কমে যায়। অর্থাৎ, ইমিউন সিস্টেমকে দমন না করে বরং নিয়ন্ত্রণে আনা হয়।

এই ধারণার পথিকৃৎ হলেন নিউরোসার্জন ও গবেষক ডা. Kevin J. Tracey, যিনি দুই দশকেরও বেশি আগে দেখিয়েছিলেন যে ভেগাস নার্ভ ইমিউন সিস্টেমের ওপর সরাসরি প্রভাব ফেলে। আজ সেই মৌলিক গবেষণাই রূপ নিয়েছে বাস্তব চিকিৎসায়।

কার্ডিওলজিস্ট ও গবেষক ডা. Eric Topol একে “bioelectronic medicine”-এর একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। ভবিষ্যতের অনেক প্রদাহজনিত রোগের চিকিৎসা ওষুধ নয়, বরং স্নায়ু-নিয়ন্ত্রিত সংকেতের মাধ্যমে এভাবে করা হতে পারে।

সামনে হয়তো Crohn’s disease, lupus-এর মতো রোগেও এমন পদ্ধতির ব্যবহার দেখা যাবে। চিকিৎসা ধীরে ধীরে সরে যাচ্ছে কেমিক্যাল থেকে সার্কিটের দিকে।

দিনে এক মিনিট। কিন্তু প্রভাব আজীবনের হতে পারে।

©️Dr.Saifuddin ekram sir

সু-খবর,সু-খবর!জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন এর সুযোগ!বিস্তারিত কমেন্ট বক্সের লিংক!⤵️
07/12/2025

সু-খবর,সু-খবর!
জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন এর সুযোগ!
বিস্তারিত কমেন্ট বক্সের লিংক!⤵️

স্হান পরিবর্তন! সন্মানিত এলাকাবাসী,দাশুড়িয়া বাজারের জননী সুপার মার্কেট হতে ডাঃইব্রাহিম ডায়াগনস্টিক সেন্টার এখন থেকে গাফফ...
06/12/2025

স্হান পরিবর্তন!

সন্মানিত এলাকাবাসী,
দাশুড়িয়া বাজারের জননী সুপার মার্কেট হতে ডাঃইব্রাহিম ডায়াগনস্টিক সেন্টার এখন থেকে গাফফার প্লাজার ২য় তলার স্হান্তারিত করা হয়েছে।
তাই যারা চেম্বারে আসবেন,গাফফার প্লাজার ২য় তলায় চলে আসবেন ইনশাআল্লাহ।
উল্লেখ্য আমার চেম্বার শিডিউল আগের মতোই প্রতি শুক্রবার বিকেল ৪টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলমান থাকবে।

প্রতি শুক্রবার এর চেম্বার শিডিউল-
সকাল ৯ টা হতে ১১:৩০ টা- ল্যাবএইড ডায়াগনস্টিক,পাবনা
দুপুর ১২ টা হতে ৩:৩০ টা- শফিক হাসপাতাল,পাবনা
বিকেল ৪ টা হতে- সন্ধ্যা ৭টা- ডাঃইব্রাহিম ডায়াগনস্টিক সেন্টার,দাশুড়িয়া

বিঃদ্রঃ ডাঃ ইব্রাহিম ডায়াগনস্টিক এর মালিক আমি না!😅
শিশু বিশেষজ্ঞ ডা.ইব্রাহিম ভাইয়ের!😁

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ortho Care by Dr.Ibrahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share