01/09/2026
“আত্মহত্যাকে না বলুন।”
“Su***de is not the solution.”
আত্মহত্যা প্রতিরোধ দিবস এলেই এই কথাগুলো যেন শিশু থেকে বৃদ্ধ—সবার মুখে মুখে ফিরে আসে।
আমার শুধু জানতে ইচ্ছা করে—এই কথাটা আসলে আমরা কাকে বলতে চাই?
যারা আত্মহত্যার attempt নেয়, তাদের?
যে মানুষটি আত্মহত্যার কথা ভাবছে, যে জীবনের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে—সেই মুহূর্তে কি শুধু “আত্মহত্যাকে না বলুন” শুনে থেমে যাওয়ার মতো মানসিক জায়গায় সে থাকে?
সে কি মজা করার জন্য এই পথ বেছে নেয়?
এটেম্পট নিয়ে ফিরে আসা কারও গল্প আপনারা শুনেছেন?
সেই মুহূর্তে তার মাথার ভেতর আসলে কী চলছিল?
নাকি তার মাথার ভেতর তখনও হাজারবার ঘুরতে থাকে—
“এটা ছাড়া আর কীভাবে আমি এই পরিস্থিতি সামলাতে পারি?”
“আর কোনো উপায় কি নেই?”
“কোথায় গেলে একটু শান্তি পাব?”
হয়তো অনেকবার সে উত্তর খুঁজেছে।
হয়তো অনেক পথ চেষ্টা করেছে।
হয়তো অনেক কিছু সহ্যও করেছে।
কিন্তু শেষ পর্যন্ত যখন আর কোনো পথ তার চোখে পড়ে না, তখন আত্মহত্যাকেই তার কাছে একমাত্র সমাধান বলে মনে হতে পারে।
তাহলে এখন প্রশ্ন হতে পারে—
আমরা কি হাত গুটিয়ে বসে থাকব? কিছুই বলব না?
অবশ্যই না।
বরং এই ডায়লগের ভেতরেই হয়তো আমাদের কাজটা লুকিয়ে আছে।
আমরা যখন বারবার বলছি—
“আত্মহত্যা কোনো সমাধান নয়,”
তখন আমাদের পরের প্রশ্ন হওয়া উচিত—
“তাহলে সমাধান কী?”
এই “সমাধান”গুলোকেই আমাদের বারবার দৃশ্যমান করতে হবে।
যাতে কেউ জীবনের কিনারায় পৌঁছে গেলে অন্তত অন্য কোনো সমাধান, অন্য কোনো আশ্রয়, অন্য কোনো পথ সেই মুহূর্তে আঁকড়ে ধরতে পারে।
তাদের জন্য অগণিত অপশন, উপায়, সম্পর্ক ও সম্ভাবনা আমাদের সামনে নিয়ে আসতে হবে—যাতে আত্মহত্যার পরিবর্তে অন্য একটি পথ বেছে নেওয়ার সুযোগ অন্তত তার সামনে থাকে।
যাতে সে বলতে পারে—
“এখনও একটা পথ আছে।”
“আমি একটু থামতে পারি।”
“আমি কারও কাছে যেতে পারি।”
“আমি সাহায্য চাইতে পারি।”
“আমি আবার শুরু করার চেষ্টা করতে পারি।”
এই ভাবনাকে সামনে রেখে Autonomy: Live the Life আয়োজন করছে—
IKIGAI: Purpose of Your Being
A 2-Hour Interactive Workshop
আমরা অনুসন্ধান করব—
আমার জীবনের উদ্দেশ্য কী?
আমার অস্তিত্বের অর্থ কী?
কোন কাজ আমাকে সত্যিকার অর্থে জীবনের সঙ্গে যুক্ত করে?
দিকভ্রান্ত হয়ে গেলে কোন জিনিসগুলো আমাকে আবার পথ খুঁজে পেতে সাহায্য করতে পারে?
কারণ জীবনের অর্থ খুঁজে পাওয়া মানে সব সমস্যার সমাধান পাওয়া নয়।
বরং কখনও কখনও এর অর্থ হলো—
সমস্যার মধ্যেও বেঁচে থাকার আরও কিছু কারণ, আরও কিছু পথ এবং আরও কিছু সম্ভাবনা দেখতে শেখা।
আর সেই অনুসন্ধান করতে গিয়ে আমরা আরও গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব—
আমার নিজের সঙ্গে আমার সম্পর্ক কেমন?
আমি নিজেকে কীভাবে দেখি, বুঝি এবং গ্রহণ করি?
আমার চারপাশের মানুষ, সমাজ এবং এই পৃথিবীর সঙ্গে আমার সম্পর্ক কেমন?
কোন মানুষ, কোন জায়গা, কোন কাজ, কোন মূল্যবোধ আমাকে জীবনের সঙ্গে যুক্ত করে রাখে?
কারণ অনেক সময় জীবনের অর্থ শুধু কোনো একটি “purpose”-এর মধ্যে থাকে না।
কখনও তা থাকে একটি সম্পর্কে।
কখনও একজন মানুষের মধ্যে।
কখনও কোনো কাজের মধ্যে।
কখনও কোনো স্বপ্নে।
কখনও বা শুধু এই অনুভূতিতে—
“এই পৃথিবীতে আমার এখনও কিছু করার আছে।”
এই কর্মশালাটি তাদের জন্য—
🌱 যারা নিজের জীবনের গভীর অর্থ ও উদ্দেশ্য খুঁজছেন
🌱 যারা নিজের পেশা ও কাজের সঙ্গে আরও meaningful connection তৈরি করতে চান
🌱 যারা জীবনের দিকনির্দেশনা নিয়ে ভাবছেন
🌱 এবং Psychology/Mental Health professionals, যারা অন্য মানুষকে তাদের পথ খুঁজে পেতে সহায়তা করেন
একটি কথাকে শুধু বারবার বলার বদলে—চলুন, তার বিকল্পটাও খুঁজে দেখি।
কারণ কখনও কখনও একজন মানুষকে বাঁচিয়ে রাখতে বড় কোনো উত্তর প্রয়োজন হয় না।
প্রয়োজন হতে পারে শুধু—আরেকটি পথ দেখতে পাওয়া।
Autonomy: Live the Life
IKIGAI: Purpose of Your Being
📅 Date: 10 September, Thursday
⏰ Time: 8:00 PM – 10:00 PM
💳 Registration Fee: BDT 450
🎓 Students: BDT 250
🔗 Click here to register: https://forms.gle/vd7yzn5mXZNFBf6u5
For more details, contact 01873-441833 (WhatsApp)