22/02/2026
রোজায় প্রেসক্রিপশনে স্মার্টনেস -
রামাদান মুসলিমদের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস। তাই প্রতিটি ডাক্তারের উচিত এই মাসকে সামনে রেখে এমনভাবে প্রেসক্রিপশন করা যেনো রোগী তার ধর্ম পালন ঠিক রেখে আপনার প্রেসক্রিপশন থেকে সর্বোচ্চ উপকৃত হতে পারে।
সামান্য কিছু পরিবর্তন আনলে আপনার প্রেসক্রিপশন হয়ে উঠবে আরো স্মার্ট, কমপ্লায়েন্স বাড়বে আর বেশি, নিচে কিছু টিপস শেয়ার করছি, চাইলে আপনিও যুক্ত করতে পারেন -
১. রামাদানে প্রেসক্রিপশন এর ক্ষেত্রে কমন নিয়ম হচ্ছে
১+১+১ এটি দ্বারা আমরা বুঝাবো ইফতার এর সময়, রাতের খাবারের সময়, সেহেরির সময়। তাই আপনার প্রেসক্রিপশন লেখার পরপরই বাংলায় পাশে এগুলো লিখে দিতে পারেন বা রোগী কে বুঝিয়ে দিতে পারেন। সকল ওষুধের ক্ষেত্রেই এই নিয়ম ফলো করতে পারেন।
২. ব্যথার ওষুধ (NSAID) ২/৩ বেলার পরিবর্তে এক বেলা দিন। অন্যান্য ব্যথার ওষুধের পরিবর্তে Aceclofenac SR 200 mg ইউজ করুন।
Tab Flexi SR / Reservix SR
১+০+০ (ইফতার এর পর)
৩. PPI এর ক্ষেত্রে MUPS জাতীয় ট্যাবলেট ব্যবহার করতে পারেন, এগুলো একবার দিলেই 24 ঘণ্টা কাজ করে, পাশাপাশি যেহেতু ট্যাবলেট ফর্মে থাকে তাই জেলাটিন ক্যাপসুল কে এভয়েড করা যায়। যেহেতু প্রাণীজ জিলেটিন ক্যাপসুল গুলোতে হারাম উপাদান থাকার সম্ভাবনাই বেশি তাই যথাসম্ভব প্রাণীজ জেলাটিন ক্যাপসুল এর পরিবর্তে যদি কিছু থাকে সেটা ব্যবহার করাই ভালো।
এক্ষেত্রে Rabeprazole, pantoprazole ও ব্যবহার করতে পারেন, Rabeprazole,panto এর সাথে খাবার এর সম্পর্ক নেই, তাই ইফতার এর আগে খাওয়া necesary না পরেও যে কোনো সময়ই খাওয়া যাবে
৪. ইনসুলিন এর ডোজ গুলোর ক্ষেত্রেও সহজ নিয়ম, সকালের ডোজ ইফতার এ,দুপুরের ডোজ রাতে, রাতের ডোজ সেহেরী তে নিবে। ইনসুলিন এর রেজিমেন অনুযায়ী ডোজ এডজাস্ট করতে হবে। সেহেরির ডোজ এর ক্ষেত্রে ৭০-৮০% ডোজ কমাতে হবে। রাতে যদি কেউ না খায় রাতের শর্ট এক্টিং ইনসুলিন বাদ যাবে।
৫. Metformin রেগুলার ফরম এর পরিবর্তে XR form এ দিতে পারেন। তাহলে ২ বার dosing দিলেই হয়ে যাচ্ছে।
৬. যে কোনো কাটাছেঁড়ার ক্ষেত্রে flucloxacillin এর পরিবর্তে cefadroxil, cephradine ইত্যাদি ফার্স্ট জেনারেশন কিংবা 2nd generation cephalosporin ব্যবহার করতে পারেন এক্ষেত্রেও Gram positive coverage ভালো পাবেন।
এবং দুই বেলাতেই কাভার হয়ে যাচ্ছে।
যেমন,
Cap Adora 500
১+০+১ ..৭ দিন
এছাড়া RTI এর জন্যে macrolide গ্রুপ এর কিছু ব্যবহার করতে পারেন যেমন Azithromycin,
RTI+ UTI এর ক্ষেত্রে, levofloxacin ব্যবহার করতে পারেন,
এগুলোর সবগুলোই সিঙ্গেল ডোজ এ কাভার হচ্ছে।
৮. Itching এর জন্যে Alatrol/ Alcet তথা cetirizne, levocetirizne গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে দিনে একবেলা দিলেই হবে।
৯. যাঁরা ইনহেলার নিচ্ছে তাদের ক্ষেত্রে ইফতার এর পরে , সেহেরির একদম শেষ সময়ে Long acting inhaler গুলো দিতে পারেন,
যেমন Glycopyrronium + indacaterol (Oxima plus),
Beviprex (Glycopyrronium+ formeterol) ইত্যাদি। তাহলে দিনের বেলায় আশা করা যায় আর ইনহেলার প্রয়োজন হবেনা ইনশা আল্লাহ।
১০. বমির ওষুধ Emistat না দিয়ে Paloxi (Palonosetron) দিতে পারেন (সিঙ্গেল ডোজ)
১১. প্রেসার এর ওষুধ গুলোকে কম্বিনেশনে দিতে পারেন একবেলার জন্যে। যেমন Amlodipine, olmesartan আলাদা আলাদা বেলায় না দিয়ে, একসাথে দিতে পারেন,
যেমন Tab Olmedip 5/20, Tab Bizoran 5/40 ,
Losartan ,Hctz কে একসাথে করে দিতে পারেন,
Tab Osartil Plus এরকম করে।
১২. Pregabalin এর একাধিক ডোজ এর পরিবর্তে Tab Gabarol CR 82.5 অথবা, Tab Pegalin ER 82.5 এভাবে দিতে পারেন, তবে যদি আগে থেকে pregaba কম ডোজ এ পেয়ে থাকে তাহলে হুট করে ডোজ বাড়ানো যাবে না। 100mg করে পেয়ে থাকলে 82.5 extended form এ দিবেন।
এরকম SR form এর আরো কিছু ওষুধ আছে,
যেমন , Tramadol এর ক্ষেত্রে Tab Utramal Re**rd 50,
Clofenac এর ক্ষেত্রে Diclofen SR 100 ইত্যাদি আরো নাম আপনি খুঁজলেই পাবেন ইনশা আল্লাহ্।
কাজের সময় দেখবেন অনেক ড্রাগ এর নামই মনে পড়ছে না, তাই রেগুলার প্রেসক্রিপশন এ প্র্যাকটিস রাখুন।
চাইলে পোস্টটিকে সেভ করে রেখে দিতে পারেন।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন৷
আসসালামু আলাইকুম।