27/09/2026
প্রবাসী ভাইটি পি এল আই ডি ( মেরুদণ্ডের ডিস্ক প্রলাপ্স) তে ভূগছিলেন। ব্যথার তীব্রতায় চিকিৎসার জন্য দেশে চলে আসেন। অপারেশন করে ডিস্ক বের করে নার্ভ রুট ফ্রি করা হয়। অপারেশন এর পর রোগী সম্পূর্ণ সুস্থ, কোমর এবং পায়ের জ্বালা ব্যথা উপশম হয় কিন্তু বিধি বাম!!! কিছু দিন পর তার সুপারফিশিয়াল সার্জিকাল সাইট ইনফেকশন হয়। আলহামদুলিল্লাহ সেটাও সে রিকাভার করেছে। আজ তার ফ্লাইট, ভাগ্যের চাকা ঘুরাতে আবার সে দেশ ছেড়ে যাচ্ছে।যাওয়ার আগে পঙ্গু হাসপাতাল, ঢাকাতে আমার সাথে দেখা করতে এসেছে। সবাই তার জন্য দোয়া করবেন।