CCRT Bangladesh

CCRT Bangladesh CCRT is a flagship organisation that coordinates the work for cancer care and research in Bangladesh.

"One Man, One Plant""Plant Today, Protect Tomorrow"এই প্রতিপাদ্যকে  সামনে রেখে Cancer Care and Research Trust Bangladesh...
02/08/2026

"One Man, One Plant"
"Plant Today, Protect Tomorrow"

এই প্রতিপাদ্যকে সামনে রেখে Cancer Care and Research Trust Bangladesh (CCRTB) Student Chapter, Islamic University-এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে ।

আজ ২ আগস্ট ২০২৬ (রবিবার) এই কর্মসূচীর আয়োজন করা হয়।

কর্মসূচিতে ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম, অধ্যাপক ড. মোঃ রকিবুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. মো: রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CCRTB Student Chapter, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ মেহেদী হাসান।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পুরাতন বিজ্ঞান ভবন থেকে অনুষদ ভবন পর্যন্ত সড়কের দুই পাশে শতাধিক রক্তকাঞ্চনের চারা রোপণ করা হয়। ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশে সবুজের বৈচিত্র্য সংরক্ষণই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য। আজ রোপণ করা ছোট ছোট চারাগুলোই একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়ে ক্যাম্পাসকে নির্মল বাতাস, সবুজের ছায়া ও মনোরম পরিবেশে সমৃদ্ধ করবে।

উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ মিন্নাতুল করিম বলেন, "একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, এটি একটি সুস্থ, নিরাপদ ও টেকসই ভবিষ্যতের প্রতীক। জলবায়ু পরিবর্তনের এই সময়ে পরিকল্পিত বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং এটি অন্যদেরও পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে।"

উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, "পরিকল্পিতভাবে সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও নান্দনিক ও পরিবেশবান্ধব করে তোলা সম্ভব। কয়েক বছরের মধ্যেই এই সড়কগুলো ফুলে-ফলে সুশোভিত হবে এবং শিক্ষার্থীদের জন্য মনোরম পরিবেশ সৃষ্টি করবে। আমি আশা করি, অন্যান্য ছাত্রসংগঠনও এ ধরনের ইতিবাচক উদ্যোগে এগিয়ে আসবে।"

সভাপতির বক্তব্যে মোঃ মেহেদী হাসান বলেন, "CCRTB IU student Chapter স্বাস্থ্যসেবা, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ সংরক্ষণে সমানভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের দীর্ঘমেয়াদি সবুজ ক্যাম্পাস গড়ার পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভবিষ্যতেও আমরা ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করব। পাশাপাশি মানবকল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও স্বেচ্ছাসেবামূলক কাজে আগ্রহী শিক্ষার্থীদের CCRTB Student Chapter-এর সঙ্গে যুক্ত হওয়ার আন্তরিক আহ্বান জানান ।"

এ কর্মসূচি কেবল একদিনের জন্য নয়; বরং একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্যবর্ধক ও পরিবেশবান্ধব বৃক্ষরোপণ এবং সেগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন ক্যাম্পাস গড়ে তোলাই লক্ষ্য।

CCRT BANGLADESH কেন্দ্রীয় টিমের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ CCRT BANGLADESH ইসলামি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট চ্যাপ্টারকে এতো সুন্দর একটি আয়োজনের জন্য।












28th July! World Hepatitis Day!“Hepatitis: Let’s Break It Down”Raise awareness. Get tested. Stay protected.
28/07/2026

28th July! World Hepatitis Day!

“Hepatitis: Let’s Break It Down”

Raise awareness. Get tested. Stay protected.








সূর্যের আলো জীবন দেয়, কিন্তু অতিরিক্ত UV রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন এবং ত্বকের...
27/07/2026

সূর্যের আলো জীবন দেয়, কিন্তু অতিরিক্ত UV রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন এবং ত্বকের যেকোনো অস্বাভাবিক পরিবর্তন দ্রুত পরীক্ষা করান।









এই পোস্টটি স্কিপ করার আগে একবার ভাবুন…আপনার বন্ধু তালিকায় হয়তো এমন একজন আছেন, যিনি অনেক দিন ধরে একটি ভালো সুযোগের অপেক...
25/07/2026

এই পোস্টটি স্কিপ করার আগে একবার ভাবুন…
আপনার বন্ধু তালিকায় হয়তো এমন একজন আছেন, যিনি অনেক দিন ধরে একটি ভালো সুযোগের অপেক্ষায় আছেন।
হয়তো তিনি যোগ্য।
হয়তো তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে।
হয়তো শুধু একটি সুযোগই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
সেই সুযোগটি হতে পারে CCRTB Bangladesh-এর National Programme Coordinator পদ।
যদি আপনি বা আপনার পরিচিত কেউ—
✅ Graduate বা Master’s Level Student হন
✅ Leadership ও Project Management-এ আগ্রহী হন
✅ Communication, Content Writing বা AI Tools ব্যবহারে দক্ষ বা আগ্রহী হন
তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না।
💰 Salary: BDT 20,000+ (অন্যান্য ভাতাসহ)
📅 আবেদনের আজই শেষ দিন : ২৫ জুলাই ২০২৬

📧 CV পাঠান: [email protected]
Subject: Application for National Programme Coordinator
অনেক সময় একটি শেয়ার শুধু একটি পোস্ট ছড়ায় না, একজন মানুষের ভবিষ্যতের দরজাও খুলে দেয়।
তাই পোস্টটি Share করুন এবং এমন একজনকে Mention করুন, যিনি এই সুযোগটির যোগ্য।
Hope Over Fear. Lead with Purpose. Make Real Impact.

বাংলাদেশ একটি উষ্ণ ও রৌদ্রপ্রধান দেশ। বছরের অধিকাংশ সময় সূর্যের UV Index তুলনামূলক বেশি থাকে। ফলে কৃষক, রিকশাচালক, নির্...
23/07/2026

বাংলাদেশ একটি উষ্ণ ও রৌদ্রপ্রধান দেশ। বছরের অধিকাংশ সময় সূর্যের UV Index তুলনামূলক বেশি থাকে। ফলে কৃষক, রিকশাচালক, নির্মাণশ্রমিক, ট্রাফিক পুলিশসহ যারা দীর্ঘ সময় বাইরে কাজ করেন, তারা UV রশ্মির ক্ষতিকর প্রভাবের বেশি ঝুঁকিতে থাকেন। তাই ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত ত্বকের পরিবর্তন পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।









ত্বকের ক্যান্সারের ধরন ও পর্যায় অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করা হয়। যেমনঃ•অস্ত্রোপচার (Surgery)•Mohs Surgery (নির্দিষ্ট ...
22/07/2026

ত্বকের ক্যান্সারের ধরন ও পর্যায় অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করা হয়। যেমনঃ

•অস্ত্রোপচার (Surgery)
•Mohs Surgery (নির্দিষ্ট কিছু ক্ষেত্রে)
•রেডিওথেরাপি
•কেমোথেরাপি
•ইমিউনোথেরাপি
•টার্গেটেড থেরাপি

প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অধিকাংশ ত্বকের ক্যান্সার সফলভাবে চিকিৎসা করা সম্ভব।









ত্বকের ক্যান্সার নির্ণয়ে প্রাথমিক কিছু করনীয়ঃ •শারীরিক পরীক্ষা•ডার্মোস্কোপি (Dermoscopy)•ত্বকের বায়োপসি•প্রয়োজনে ইমেজি...
21/07/2026

ত্বকের ক্যান্সার নির্ণয়ে প্রাথমিক কিছু করনীয়ঃ

•শারীরিক পরীক্ষা
•ডার্মোস্কোপি (Dermoscopy)
•ত্বকের বায়োপসি
•প্রয়োজনে ইমেজিং পরীক্ষা

সন্দেহজনক ত্বকের পরিবর্তনকে অবহেলা নয়—সময়মতো পরীক্ষা জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।









ত্বকের ক্যান্সারের সম্ভাব্য লক্ষণের পাশাপাশি  ABCDE নিয়মটাও মনে রাখতে পারেনঃ• A – Asymmetry: তিলের দুই পাশ সমান নয়।• B...
20/07/2026

ত্বকের ক্যান্সারের সম্ভাব্য লক্ষণের পাশাপাশি ABCDE নিয়মটাও মনে রাখতে পারেনঃ

• A – Asymmetry: তিলের দুই পাশ সমান নয়।
• B – Border: কিনারা অসমান বা খাঁজযুক্ত।
• C – Color: একাধিক বা অস্বাভাবিক রঙ।
• D – Diameter: সাধারণত ৬ মিমি-এর বেশি।
• E – Evolving: সময়ের সাথে আকার, রঙ বা অনুভূতিতে পরিবর্তন।

সচেতন হোন সুস্থ থাকুন!









ত্বকের ক্যান্সারের সম্ভাব্য লক্ষণনিচের যেকোনো পরিবর্তন লক্ষ্য করলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।নিজেকে সচেতন করু...
19/07/2026

ত্বকের ক্যান্সারের সম্ভাব্য লক্ষণ
নিচের যেকোনো পরিবর্তন লক্ষ্য করলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

নিজেকে সচেতন করুন, ত্বককে সুরক্ষিত রাখুন!









কেন UV রশ্মি বিপজ্জনক?অতিরিক্ত UV রশ্মির সংস্পর্শে—🔸 ত্বকের ক্যান্সার হতে পারে🔸 সানবার্ন হতে পারে🔸 ত্বকে বলিরেখা ও কালো ...
18/07/2026

কেন UV রশ্মি বিপজ্জনক?

অতিরিক্ত UV রশ্মির সংস্পর্শে—
🔸 ত্বকের ক্যান্সার হতে পারে
🔸 সানবার্ন হতে পারে
🔸 ত্বকে বলিরেখা ও কালো দাগ পড়ে
🔸 রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যেতে পারে
🔸 চোখে ছানি ও অন্যান্য সমস্যা হতে পারে









Address

Dhaka

Opening Hours

Monday 11:00 - 19:00
Tuesday 11:00 - 19:00
Wednesday 11:00 - 19:00
Thursday 11:00 - 19:00
Saturday 11:00 - 19:00
Sunday 11:00 - 19:00

Telephone

+8801726932272

Alerts

Be the first to know and let us send you an email when CCRT Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CCRT Bangladesh:

Shortcuts

Share