Nisikto Live

Nisikto Live Nisikto Live একজন নির্বোধ স্ববিরোধী মানুষের পেজ! জরুরী সতর্কীকরণ! Welcome to the Life of Nisikto Live!
(395)

Nisikto Live একজন অভদ্র, নির্বোধ, গাধা, বাচাল, অহংকারী, খিটখিটে, কুৎসিত, রগচটা, বান্দর, শুয়োর, মিথ্যাবাদী, নোংরা, প্রতারক, লোভী, বহুরূপী, ভণ্ড, দলকানা, বস্তুবাদী, পশ্চাৎফুটো, সুবিধাবাদী, খয়রাতি, হকার, ব্যক্তিত্বহীন, অগভীর ও জ্ঞান পাপী মানুষের পেজ! আপনার সকল সরল ধারণাকে ফেলে দিয়ে অপমানিত হবার শখ না থাকলে পেজটি থেকে দূরে থাকুন, তবে বহুবিধ বিচিত্র বোধে আক্রান্ত হতে চাইলে নিষিক্তের জগতে স্বাগতম!

23/08/2026

🇧🇩দেশটা কার🇧🇩

এতদিন দেখছি বহুত
কে কোন মাপের,
শেখের বেটিই কইতে পারে
দেশটা তার বাপের;✊

বাকি যারা ভক্ত আছে
শুভংকরের ফাঁকি,
অর্ধেক তার সুবিধাবাদী
বাদবাকি সব পাকি;

বিম্পি জাশি নাপার দল
আম বামের আড়াল,
মুখে থাকে দেশের বুলি
আসলে সব চাঁড়াল;

ধর্ম ফর্মো জিন্দা-ও-বাদ
ইনকিলাবের বুলি,
গাড়লগুলোর মাথায় আছে
মিথ্যা মোহের ঠুলি;

তাই...
শোন-রে সব দেশদ্রোহী
আর পাবিনা মাফ-এর,
শেখের বেটিই কইতে পারে
দেশটা তার বাপের!♥️

তথাস্তু
20/08/2026

তথাস্তু

কিছু কইলাম না!
19/08/2026

কিছু কইলাম না!

উল্টোযাত্রা…৭৭.১: ‘মুত্তালিব’ তার ভাতিজা ‘শায়বা’-কে দত্তক না নিলে,       ‘ইসলাম’ জন্মিত না…!২: ‘রামলোচন’ এতিম ‘দ্বারকানা...
19/08/2026

উল্টোযাত্রা…৭৭.

১: ‘মুত্তালিব’ তার ভাতিজা ‘শায়বা’-কে দত্তক না নিলে,
‘ইসলাম’ জন্মিত না…!

২: ‘রামলোচন’ এতিম ‘দ্বারকানাথ’-কে দত্তক না নিলে,
‘রবীন্দ্রনাথ’ জন্মিত না!

৩: ‘শেখ মুজিব’ ‘পূর্ব পাকিস্থান’-কে দত্তক না নিলে,
‘বাংলাদেশ’ জন্মিত না...!

তৃতীয় ক্ষেত্রে ভয় কেবল একটাই, যখন ইহা নাতির হাতে পৌছিবে, তখন ইহা আদতে ‘বাংলাদেশ’ থাকিবে তো?
*
*
*
*
*
*
*
*
*
*
*
{নিষিক্তের প্যাচাল}

💥সুস্বাগত💥আবার আসছে এই দিনপূর্ব পাকিস্তান বেছে নিন!
17/08/2026

💥সুস্বাগত💥

আবার আসছে এই দিন
পূর্ব পাকিস্তান বেছে নিন!

♥️নেতা ও পিতা♥️নেতা;আপনি নবী নন, কবি নন,দেওয়ালে টাঙ্গানো ছবি নন;আমি বড় নই, ঝড়ও নই,শুকনো ধানের খড়ও নই;আপনি মানুষ, আপনি দে...
14/08/2026

♥️নেতা ও পিতা♥️

নেতা;
আপনি নবী নন, কবি নন,
দেওয়ালে টাঙ্গানো ছবি নন;

আমি বড় নই, ঝড়ও নই,
শুকনো ধানের খড়ও নই;

আপনি মানুষ, আপনি দেশ,
জন্ম দিলেন বাংলাদেশ;

আমি বৈধ আজ, জারজ নই,
আপনার দেওয়া বাংলাদেশে
জোড় গলায় কই;

আমার বাপের নাম,
আব্দুল মান্নান;
পিতার নাম,
শেখ মুজিবুর রহমান!

☢️ ভয় পাচ্ছিস?  এনসিপির বন্ধুরা এতদিন রাজনৈতিক জ্ঞান দিতো; বলতো, জানো বন্ধু আরব বসন্তের কেউ কখনো ফিরে আসেনি; এভাবে ক্ষমত...
14/08/2026

☢️ ভয় পাচ্ছিস?

এনসিপির বন্ধুরা এতদিন রাজনৈতিক জ্ঞান দিতো; বলতো, জানো বন্ধু আরব বসন্তের কেউ কখনো ফিরে আসেনি; এভাবে ক্ষমতা ছাড়লে আর ফিরে আসা যায় না! (সাথে কুটি কুটি চাপা শব্দের হাসি); কিন্তু তারা মাজারে হামলা কইরা কাওয়ালি গাইতে গাইতে ভুইলা গেলো, মেসোপোটেমিয়া সভ্যতার মানুষ, রাজনীতি, ক্ষমতার ভরকেন্দ্র, সমাজকাঠামো কোনোটাই সিন্ধু সভ্যতার সাথে মেলে না! ওদের হলো খনিজ সম্পদ, সব মানুষ মেরে ফেললেও মাটির নিচে খুড়ে সেই সম্পদ উত্তোলন করতে পারলেই লাভ। ওদের মাটি, ওদের খনিজ সম্পদের সাথে ওদের প্রাণ জোড়া নাই; মানুষ দরকার না, ওখানের মাটি দরকার!

এদিকে আমরা বাংলা মায়ের সন্তান; আমরা এই উর্বর মাটির সন্তান; এই মাটি থেকে ক্রিম খাইতে হইলে, আগে আমাকে ভালো রাইখা এরপর জোচ্চুরি কইরা ক্রিম খাইতে হবে! এই মাটি আমাদের মা, এই মাটির এই উর্বরতা আমাদের আয়ু , এই মাটির ফসল আমাদের জীবিকা; এই মাটি আমাদের তাজমহল; তুমি যত বড়ই ব্রিটিশ হও আর আমেরিকা হও তুলে নিয়ে যেতে পারবে না!

কাজী নজরুল লিখেছেন -
❝ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি, আমার দেশের মাটি❞
❝তীর্থ করে ধন্য হতে আসে কতো জাতি।❞
❝বিশ্বে সবার ঘুম ভাঙালো এই দেশেরই জীয়ন কাঠি❞

কি এবার কিছু বুঝা যায়?

@অর্নব বৈরাগী

🤣সহমত🤣বিম্পি সম্ভবত তার শেষ রাষ্ট্রক্ষমতা ভোগ করছে!
13/08/2026

🤣সহমত🤣

বিম্পি সম্ভবত তার
শেষ রাষ্ট্রক্ষমতা ভোগ করছে!

🤣ঘটনা🤣গ্যাস, বিদ্যুৎ আর ইলিশ'ও কিপাইপলাইন দিয়ে পাশের দেশে পাচার হয়ে যাচ্ছে?
11/08/2026

🤣ঘটনা🤣

গ্যাস, বিদ্যুৎ আর ইলিশ'ও কি
পাইপলাইন দিয়ে পাশের দেশে
পাচার হয়ে যাচ্ছে?

সুমাইয়া বেড়াতে এসেছিলেন নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে, তার মায়ের কাছে। ২০২৪ সালের জুলাই আন্দোলন তখন তুঙ্গে। সিদ্ধিরগঞ্জের আক...
09/08/2026

সুমাইয়া বেড়াতে এসেছিলেন নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে, তার মায়ের কাছে। ২০২৪ সালের জুলাই আন্দোলন তখন তুঙ্গে। সিদ্ধিরগঞ্জের আকাশে হেলিকপ্টার চক্কর দিচ্ছে। মানুষ খুব কৌতুহলী হয়ে সেই হেলিকপ্টার দেখতে ছাদে ভিড় করেছে। আরও অনেকের মত, সুমাইয়া বারান্দায় দাঁড়িয়ে হেলিকপ্টার দেখছে। তার আড়াই বছর বয়সী মেয়েটা তখন ঘুমে।

হুট করে কি জানি হল। মাথা চক্কর দেওয়ার মত করে উঠে সুমাইয়া ফ্লোরে পড়ে গেল। পড়ার সময় করে ওঠা চিৎকারের শব্দ শুনে তার মা এসে দেখে, রক্তে ভেসে গেছে সেই বারান্দা। সরাসরি মাথায় গুলি লেগেছে। এক মুহুর্তেই প্রাণ বেরিয়ে গেছে।

লোকজন জানালো, গুলি এসেছে হেলিকপ্টার থেকে। ব্যস, এইটুকুই। কোনো সুরতহাল, ময়নাতদন্ত কিছুই করা হয়নি। সুমাইয়াকে দাফন করা হয়েছে। একটা জীবন শেষ হলো, পেছনে আড়াই বছরের শিশু সন্তানের জীবন পড়ে রইল অনিশ্চিতভাবে।

এবার ছবিটা দেখুন ভাল করে। সুমাইয়া দাঁড়িয়ে থাকা বারান্দার গ্রিলের ছবি এটি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ৩০ জুলাই এটি প্রকাশ করেছে।

সুমাইয়া দাঁড়িয়ে ছিল ছয়তলার বারান্দায়। আশেপাশে এরকম বাড়ির সংখ্যা আরও আছে। পুলিশ নিচ থেকে গুলি করলে সেটা এসে লাগতো গ্রিলের নিচের দিকে। হেলিকপ্টারে চড়ে উপর থেকে কেউ গুলি করলে সেটা লাগতো গ্রিলের উপরের দিকটায়, বা একপাশে!

কিন্তু একদম সোজা এসে, গুলিটা গ্রিলে লাগল কি করে? হেলিকপ্টার কি বাড়ির ছয় তলার বারান্দা বরাবার নেমে এসে গুলি করেছে? না। তাহলে আরেকটা সম্ভাবনা হতে পারে, দূর থেকে স্নাইপার তাক করে গুলি করা হতে পারে। তার মানে অন্য কোনো বাসা থেকে সেই গুলিটা করা হয়েছে?

তাহলে কে করেছে? পুলিশ? লীগের কোনো নেতা? ভারতীয় বাহিনী? র‌্যাব? হেলিকপ্টার থেকে কেউ? নাকি অন্য কেউ? এটা জানতে হলে তদন্ত করতে হবে।

পুলিশি তদন্তের একটা সিস্টেম আছে। কোথাও হত্যাকাণ্ড ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল সুরক্ষা, আলামত বা প্রমাণ সংগ্রহ, সুরতহাল তৈরি এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এরপর মামলা নথিভুক্ত করে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ, ফরেনসিক পরীক্ষা এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করা হয়।

সুমাইয়ার ক্ষেত্রে এসবের কিছুই হয়নি। জুলাই-আগস্টে যে এত মানুষ মারা গেল, তাদের কারও মরদেহ ময়নাতদন্তের দরকার মনে করেনি কেউ।

কেনো সেটা করা হলো না, এই প্রশ্নটা কি করা যাবে? নাকি কোনো ট্যাগ খেতে হবে? এই যে আমি, এই হত্যাকান্ডের যে বিচার চাই, এখন সেটা পাবো কি করে?

অথচ সুমাইয়া হত্যার তদন্ত করলে জানা যেত, কোন ধরনের রাইফেল থেকে গুলি করা হয়েছে, এই গুলি সাধারণত কারা ব্যবহার করে। ওখান থেকেই জানা যেত, এই হত্যাকান্ডের সাথে সরকারি বাহিনী জড়িত কিনা!

ঠিক এভাবে প্রতিটা হত্যাকান্ডেরই হদিস খুঁজে পাওয়া সম্ভব, যেটি ন্যায় বিচারের জন্য অপরিহার্য। যে পুলিশ গুলি করেছে, আপনি তো তারই বিচার করবেন, নাকি? তাহলে তার বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ লাগবে না? অবশ্য যদি মনে করেন যে, গড়ে ধরে ১০০ জনের ফাঁ/সি দিয়ে দেবো, তাহলে ভিন্ন কথা।

৫ আগস্টের পর থেকে জুলাই পন্থী যত মানুষ ’মেটিুকিউলাস ডিজাইন’, ’আমাদের লক্ষ্য ছিল হাসিনা’, ’জুলাই মূলত ডিপ স্টেটের কারসাজি’, ’আমেরিকান এম্বাসির হাসিনা খেদাও মুভমেন্ট’ বলে এসেছেন, আপনাদের প্রত্যেকটা এসব প্রশ্নকে উস্কে দিয়েছে। মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে। সেসব প্রশ্ন উদ্রেকের সুযোগ করে দিয়েছে অন্তবর্তীকালীন সরকার।

প্রশ্ন হলো, যে সরকারে খোদ আন্দোলনের শীর্ষ নেতা ছিলেন, তারা কেনো এই সামান্য কাজটুকু করলেন না? তারা জানেন না যে, ময়নাতদন্ত ছাড়া কারও বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা যায় না?

ঠিক এই কথাটাই দিল্লীতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয়েছে। বলা হয়েছে, তারা নিজেরা হত্যাকান্ড করে যে দায়মুক্তি পেতে পারে, তাহলে আমরা কেনো ক্ষমা চাইবো? এই প্রশ্ন করার সুযোগ তৈরি করে দিয়েছে খোদ জুলাইপন্থীরা।

ফরহাদ মজহারের বক্তব্যের সূত্র ধরে যে এই প্রশ্নগুলো আরও বড় করে সামনে এসেছে, সেটিই আমি গতকাল বলার চেষ্টা করেছি। সামনের দিনে আরও আসতে থাকবে। এর মধ্য দিয়ে জুলাই প্রশ্নবিদ্ধতো হবেই; বরং অক্ষরে অক্ষরে পুরনো বন্দোবস্ত ফিরে আসবে।

আফসোস এই, মাঝখানে পড়ে বহু নিরীহ মানুষকে প্রাণ দিতে হল।

@রাজু নূরূল (Raju Norul)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nisikto Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nisikto Live:

Shortcuts

Share