Dr. Syeda Mukti Islam

Dr. Syeda Mukti Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Syeda Mukti Islam, Surgeon, Dhaka.

Leaning by sharing
Alhamdulillah for Everything

MBBS (RMC)
BCS (Health)
FCPS Part 1(General Surgery)
MS Phase A (Colorectal Surgery)
Bangladesh Medical University

ফ্রি হেলথ ক্যাম্প, কান্দিরপাড়া,লাকসাম,কুমিল্লা
31/05/2026

ফ্রি হেলথ ক্যাম্প, কান্দিরপাড়া,লাকসাম,কুমিল্লা

28/05/2026

Eid Mubarak Everyone!

20/05/2026

আসসালামু আলাইকুম
আমাদের বিভিন্ন ক্ষেত্রে Antibiotics র ব্যবহার হয়ে থাকে।তবে কিডনি রোগীদের ক্ষেত্রে usually drug
dose reduction করতে হয়।তবে করতে হয়না এমন ৪টি Antibiotics হচ্ছে :

Metronidazole
Linezolid
Azithromycin
Doxycycline

খুবই সামান্য কথা কিন্তু বড় দামি।এগুলো শিখেছি আমার রাজশাহী মেডিকেল কলেজের শ্রদ্ধেয় Nephrologist Sir দের থেকে ইন্টার্নশিপে।আসলে ওয়ার্ডে স্যারদের রাউন্ড এত কাযর্করি যা এখন ও মিস করি।

ধন্যবাদ

হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬বাংলাদেশে শিশুদের হাম (Measles) ও রুবেলা থেকে সুরক্ষিত রাখতে দেশব্যাপী হাম–রুবেলা টিকা...
20/04/2026

হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬

বাংলাদেশে শিশুদের হাম (Measles) ও রুবেলা থেকে সুরক্ষিত রাখতে দেশব্যাপী হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ শুরু হয়েছে।

📅 সময়কাল: ২০ এপ্রিল ২০২৬ – ১০ মে ২০২৬

✅ কারা অন্তর্ভুক্ত হবে
১। ৬ মাসের বেশি বয়সী শিশু
২।সর্বোচ্চ ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়স পর্যন্ত সকল শিশু

📍 কোথায় টিকা দেওয়া হবে
১।নিকটস্থ EPI টিকাকেন্দ্র

📝 কীভাবে টিকা নিবেন

👉 Vaxepi.gov.bd এ রেজিস্ট্রেশন করে টিকা কার্ড ডাউনলোড করতে পারবেন।
👉 সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে টিকা কার্ড নিয়ে টিকা নিতে পারবেন

❌ কারা টিকা নিতে পারবে না
১। ক্যাম্পেইনের শেষ তারিখ (১০ মে) অনুযায়ী বয়স ৬ মাস পূর্ণ না হলে
২।বয়স ৪ বছর ১১ মাস ২৯ দিনের বেশি হলে
৩। অসুস্থ থাকলে (পরবর্তীতে সুস্থ হলে ১০ মে এর নিতে পারবে)
৪।পূর্বের টিকা নেওয়ার ২৮ দিন পূর্ণ না হলে

হাম ও রুবেলা ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এই রোগ ও এর জটিলতার হাত থেকে বাঁচার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে সঠিক সময়ে শিশুকে হাম রুবেলা টিকা দিয়ে সুরক্ষিত করা।

14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩❤️

05/04/2026

হাম বা Measles টিকা দেয়া শুরু হবে আগামিকাল মানে ৫ তারিখ থেকে।

হাম বা মিজেলস ভ্যাকসিন নিয়ে প্রশ্নের উত্তর ,এর মধ্যে সবচেয়ে বেশি কমন প্রশ্ন ও উত্তরগুলো

১) কবে থেকে শুরু হবে ক্যাম্পেইন?

-আগামী ৫ এপ্রিল রোববার থেকে ।

২) ভ্যাকসিন কোন শিশুরা পাবে?

-আগে টিকা দেয়া, না দেয়া বা এক ডোজ দেয়া ৬ মাস থেকে ১০ বছর বয়সের সব শিশু এই টিকার আওতায় আসবে।

৩) বাচ্চার বয়স ৫ মাস .. দিন টিকা পাবে?

-ছয় মাস পূর্ণ না হলে পাবে না। অপেক্ষা করুন। শিশুর যত্ম নিন পুষ্টিকর খাবার দিন।

৪) বাচ্চার বয়স ১৫ মাসের উর্ধ্বে (১৬-২৪.মাস থেকে ১০ বছর ) টিকা পাবে?

-এই প্রশ্ন করা হচ্ছে কারণ বাবা-মা কনফিউজড। দেখুন একটি টিকা দিলে ৯৫% এবং ২টি ডোজ দেয়ার পর ৯৭% ইম্যুনিটি ডেভেলপড হয়!
আমার মতামত টিকা দিন বুস্টার হিসাবে কাজে আসবে। ক্ষতির তো সম্ভবনা নেই ( immunocompromised হলে ভিন্ন কথা)।

৫) MR এর এক ডোজের পর MMR দিয়েছি এখন কি করবো? বয়স ১৫ মাসের উর্ধ্বে?

-টিকা দিন।

৬) দুই ডোজ ইপিআই দেয়ার যারা টিকা দেয়া লাগবে কেন?

-আপনি আসলে বাচ্চাকে টিকা দিতে চাচ্ছেন না। আপনার বাচ্চার Measles IgG titre করুন এবং সিদ্ধান্তে নিন।

৭) বাচ্চা ৯ মাসের ইপিআই ডোজ পেয়েছে. ... দিন আগে মানে ২৮ দিন এখনো (টিকা দেওয়ার দিন পর্যন্ত) হয় নি কি করবো?

ইপিআই ফলো করুন।

৮) ইপিআই এর প্রথম ডোজ দেয়া হয়েছে এবং সেকেন্ড ডোজ দেয়ার ডেট দিয়েছে ( ২৮ দিনের মধ্যে) কি করবো?

এক্ষেত্রে আপনি ক্যাম্পেইন এর টিকা দিন। ইপিআই দিতে চাইলে ক্যাম্পেইনের টিকা দেয়ার পর কমপক্ষে ২৮ দিন পর দিবেন। না দিলেও সমস্যা নেই!

৯) ভ্যাকসিন এতো তাড়াতাড়ি কোথা থেকে আসছে কার্যকরী হবে তো?

সরকার গাভী জ্বি গরু নয় GAVI থেকে ধার নিচ্ছে। পরে কিনে ধার শোধ করবে। কাজেই কার্যকর নয় এমন তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করবেন না।

১০) বাচ্চার‌ একটিভ ইনফেকশন জ্বর ঠান্ডা কাশি আছে টিকা দিবো কি?

এ মুহূর্তে না। আগে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ডাঃ আফরোজা আকবর সুইটি
সহযোগী অধ্যাপক
ভাইরোলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ।

02/04/2026



আগে জেনে নিই-
Animal bite /Scratch কে ৩ টা ক্যাটেগরিতে ভাগ করা হয়-

Category -1
শুধু rabid Animal এর টাচ লাগলো, No swelling or no bleeding :
করনীয় - কেবল জায়গাটা সাবান /Antiseptic দিয়ে ধুয়ে নিন, আর কিছু করার দরকার নাই-

Category -2
বিড়াল কিংবা কুকুর আঁচড় দিলো কিংবা কামড় দিলো, জায়গা টা ফুলে গেলো, কিন্ত কোনো ব্লিডিং হয়নাই-
এই ক্ষেত্রে হিস্ট্রি নেন-- বিড়াল /কুকুর গৃহপালিত কিনা?
রিসেন্ট ২-৩ মাসে তাদের মধ্যে কোনো aggressive আচরণ দেখেছেন কিনা, drooling of saliva or পায়ে সমস্যা আছে কিনা? যদি গৃহপালিত হয়, আর বিড়াল/কুকুর সুস্থ হয়, তাহলে কিছুই করা লাগবেনা, antiseptic দিয়ে ওয়াশ করে ফেলুন- কিন্ত যদি কুকুর /বিড়ালের পরিস্থিতি জানেন না,
তাহলে সেইক্ষেত্রে ভ্যাক্সিন লাগবে- তবে কোনো Immunoglobulin লাগবেনা--

No bleeding মানে No Immunoglobulin

Category -3
বিড়াল /কুকুরের আঁচড়ে ফুলে গেলো, কিংবা কোথাও skin break হলো, মানে কোথাও রক্ত বের হওয়ার উপক্রম হলো,
তাহলে এইটাকে ক্যাটাগরি -৩ তে রাখা হবে-
Bleeding or bleeding mark = Category -3
এই ক্ষেত্রে ভ্যাক্সিন + immunoglobulin ২ টাই লাগবে-
(Immunoglobulin one single dose)

র‍্যাবিস ভ্যাক্সিনের সর্বশেষ আপডেট-
আগে ১ মাসে ৫ টা ডোজ দেওয়া হতো-
এখন WHO I/M দিলে ৪ টা ডোজ দিতে বলেছে-
আর intra dermal দিলে ৩ টা ডোজ- তবে প্রতি ডোজে ২ হাতেই দিতে হবে-- সেইক্ষেত্রে ডোজ ৩ টা হলেও দুই হাতে দেওয়ার কারণে ৬ বার ইঞ্জেকশন পুশ করা লাগতেছে, তাই এইটা সাধারণত কম দেওয়া হয়, ( I/D dose : 0.1 ml করে দুই সাইটে প্রতি ডোজ)

আর I/M ৪ টা ডোজ ৪ বার ইনজেকশন পুশ করা লাগে, তাই এখনো পর্যন্ত first choice I/M

Update Vaccine Dose:
Day:0
Day-3
Day-7
Day-14

ডেল্টয়েড পেশিতে দেওয়া হবে I/M
কামড়/কিংবা আঁচড়ের পর যত দ্রুত সম্ভব দিয়ে দিবে-
কামড়ের প্রথম ২৪ ঘন্টায় দিলে ম্যাক্সিমাম কার্যকরিতা দেখায়, ২৪ ঘন্টায় দেওয়া না গেলে অবশ্যই ৭২ ঘন্টার মধ্যে দিয়ে দিবেন--

Inj- Rabix VC 1 ml
Day -0 যেদিন প্রথম ডোজ দেওয়া হয় সেদিন কে বুঝায়

এবার আসি -immunoglobulin এর ডোজে
immunoglobulin 40 IU/kg dose এ দেওয়া হয়-
একটা ভায়ালে 5 ml এর মধ্যে 1000 IU থাকে
1 ml =200 IU

প্রতি ৫ কেজির জন্য 1 ml
তার মানে ২৫ কেজি ওজন হলে একটা ভায়াল দিলেই হবে,

৪০ কেজি হলে একটা ভায়াল পুরোপুরি, আরেকটা ভায়াল থেকে 3 ml নিয়ে দিতে হবে-

৫০ কেজি হলে ২ টা ভায়াল, এইভাবে হিসাব করে দিবেন-

কিভাবে দিবেন?
Rabis vaccine 1 ampule এ মাত্র 1 ml থাকে, অর্থাৎ ভ্যাক্সিন পরিমানে কম থাকে, তাই deltoid এ সহজে দিয়ে দেওয়া যায়,

কিন্ত immunoglobulin এক ampule এ 5 ml থাকে, ৭০ কেজি ওজন হলে প্রায় 3 টা ampule লাগবে, যেখানে প্রায় 15 ml, এই 15 ml কিভাবে দিবেন?

প্রথমে Wound টা ভালোভাবে antiseptic দিয়ে wash করে নিবেন, তারপর 15 ml থেকে যতবেশি সম্ভব হয়, wound border e intradermally or S/C দিয়ে দিবেন যতটুকু দেওয়া যায়-
আর বাকি টা Deltoid এ দিবেন--কিংবা Glut eal region এ দিবেন-

অনেকে শুধু একটা immunoglobulin ampule দিয়ে দেয়
এইটা ভুল, সর্বোচ্চ 25 kg পর্যন্ত একটা ampule. (প্রতি 5 kg তে 1 ml or 0.2 ml/Kg)

এই চিকিৎসার সাথে সাথে পেশেন্ট কে antibiotics দিয়ে দিবেন-

moxaclav 625 mg TDS for 7 days..
Pain থাকলে এনালজেসিক-

Re-Exposure:
ভ্যাক্সিন পাওয়ার ৩ মাসের মধ্যে কামড় দিলে আবার ভ্যাক্সিন নেওয়া লাগবেনা- ৩ মাস পরে হলে দুইটা Booster dose নিবে,
Day-0, Day-3

অতীতে একবার immunoglobulin পেয়ে থাকলে ভবিষ্যতে কখনো immunoglobulin লাগবেনা, শুধু ভ্যাক্সিন দুই ডোজ দিলেই হবে,

আর অতীতে immunoglobulin না পেয়ে থাকলে ভ্যাক্সিন ডোজ কমপ্লিট কিনা, মানে previous exposure এ ৪ টা ভ্যাক্সিন নিয়েছে কিনা জিজ্ঞাসা করবে, যদি ভ্যাক্সিন ডোজ কমপ্লিট থাকে, তাহলে এখন শুধু ২ টা ভ্যাক্সিন দিলেই হবে, category -3 wound হলে+ অতীতে ভ্যাক্সিন ডোজ ইনকমপ্লিট থাকলে immunoglobulin + ৪ টা ভ্যাক্সিন ডোজ লাগবে-

সাথে TT দেওয়া লাগবে কিনা, এইটা ডিপেন্ড করবে wound category এর উপর, তবে tetanus prone wound হলে As per TT vax গাইড লাইন একটা টিটেনাস ভ্যাক্সিন ও দিবে-
যদি সর্বশেষ টিটিনাস ভ্যাক্সিন এর মেয়াদ ১০ বছরের বেশি হয়-

#প্রেগন্যান্সিতে র‍্যাবিস ভ্যাক্সিন সেফ- দেওয়া যাবে,
একই প্রটোকলে, immunoglobulin লাগলে সেটাও দেওয়া যাবে-

Dr Ismail Azhari

21/03/2026

Eid Mubarak Everyone ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Syeda Mukti Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category