01/05/2026
আমাদের কাছে প্রায়ই এমন অনেক পেশেন্ট আসেন, যারা বলেন—
“আমি তো বেশি কিছু খাই না, তেল-চর্বি এড়িয়ে চলি, বাইরের ফাস্ট ফুডও ওত খাই না, তারপরও আমার ওজন কেন বাড়ছে? কেন ফ্যাটি লিভার বা ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিস হলো?
হিস্ট্রি নিলে দেখা যায়,
অনেকেই কাজের ব্যস্ততার কারণে রাত ১১টা–১টার দিকে ডিনার করেন। আর সেই সময়টাতেই নেন দিনের সবচেয়ে ভারী খাবার টা। লেট নাইটে মন ভরে ফল খেয়ে থাকেন কারন ফল তো পুষ্টিকর সকালে খাওয়ার সময় হয় না তাই। রাতে দেরিতে ঘুমানো হয় । আবার কেউ কেউ ডায়েট কন্ট্রোল করার জন্য, সকালে শুধু গরম পানিতে লেবু দিয়ে খান এবং সকাল ও দুপুরের খাবার স্কিপ করেন। এই ভেবে যে— রাতে একবেলা খাচ্ছি, তাহলে হয়তো ওজন কমবে। কিন্তু বাস্তবে বিষয়টা এতটা সহজ না।
ওজন কমানো আসলে একটা জটিল মেটাবলিক প্রক্রিয়া, যেখানে শুধু কতটা খাচ্ছি তা নয়, বরং কখন খাচ্ছি, কি খাচ্ছি, কীভাবে জীবনযাপন করছি—এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ।
আমাদের শরীর একটি নির্দিষ্ট biological clock বা circadian rhythm অনুযায়ী কাজ করে। এই ছন্দ অনুযায়ী দিনের বিভিন্ন সময়ে আমাদের metabolism, hormone release এবং energy ব্যবহার পরিবর্তিত হয়। আমাদের শরীর একটি central clock দ্বারা নিয়ন্ত্রিত,যাকে বলা হয় SCN (Suprachiasmatic Nucleus)। এটি সূর্যের আলো থেকে সংকেত পেয়ে আমাদের পুরো শরীরের metabolism নিয়ন্ত্রণ করে। এই central clock আবার pancreas, liver ও adipose tissue-এর মতো organ-গুলোর peripheral clock-কে নিয়ন্ত্রণ করে, যেগুলো সরাসরি energy metabolism-এর সাথে যুক্ত।
যেমন সকালে আমাদের শরীরের insulin sensitivity বেশি থাকে, ফলে তখন খাওয়া খাবার সহজে শক্তি হিসেবে ব্যবহার হয়। কিন্তু রাতে এই ক্ষমতা কমে যায়, তাই একই খাবার রাতের বেলায় খেলে তা সহজে fat হিসেবে জমা হতে পারে।
একইভাবে cortisol সকালে বেশি থাকে, যা আমাদের সক্রিয় ও অ্যালার্ট রাখে এবং energy mobilization বাড়ায়। অন্যদিকে melatonin রাতে বাড়ে, যা শরীরকে বিশ্রামের জন্য প্রস্তুত করে এবং metabolism ধীর করে দেয়। এই স্বাভাবিক হরমোনাল ছন্দ যদি আমরা অনিয়মিত ঘুম, দেরিতে খাওয়া বা এলোমেলো রুটিনের মাধ্যমে নষ্ট করি, তাহলে শরীর তার স্বাভাবিক metabolic balance হারিয়ে ফেলে।
এই ধরনের circadian misalignment হলে শরীরে ধীরে ধীরে বেশ কিছু metabolic ও hormonal সমস্যা বাড়তে পারে।
🔸 Insulin Resistance বেড়ে যায়। এর ফলে শরীর ঠিকভাবে গ্লুকোজব্যবহার করতে পারে না, এবং ধীরে ধীরে Type 2 Diabetes হওয়ার ঝুঁকি বাড়ে। চর্বি জমা হয়।
🔸ওজন বৃদ্ধি ও চর্বি জমা বেশি হয়। বিশেষ করে abdominal fat বাড়ে। ফ্যাট অক্সিডেশন হলো শরীরের জমে থাকা চর্বি ভেঙে শক্তি তৈরি করার প্রক্রিয়া। রাতে দেরি করে খেলে শরীরে গ্লুকোজ সহজলভ্য থাকায় শরীর চর্বি পোড়ানোর প্রয়োজন অনুভব করে না। এছাড়া দেরিতে খাওয়া, হরমোন ও জিনের কার্যক্রমে এমন পরিবর্তন আনে, যা ফ্যাট অক্সিডেশন কমিয়ে সঞ্চয় বাড়ায়।
🔸 Metabolic Syndrome হওয়ার সম্ভাবনা থাকে—যেখানে একসাথে high blood sugar, high blood pressure, abdominal obesity ও abnormal lipid profile দেখা যায়।
🔸 হরমোনাল imbalance হয়। যেমন hunger hormone (ghrelin) বেড়ে যায় এবং satiety hormone (leptin) ঠিকভাবে কাজ করে না—ফলে বেশি ক্ষুধা লাগে এবং overeating হয়।
🔸ঘুমের সমস্যা তৈরি হয়, যা আবার মেটাবলিসম আরও খারাপ করে।
এভাবে দেহে একটা vicious cycle তৈরি হয়।
এছাড়াও দীর্ঘমেয়াদে—
• হৃৎরোগের ঝুঁকি বাড়তে পারে
• হজমজনিত সমস্যা হতে পারে
• এনার্জি লেভেল কমে যায়, ক্লান্তি বাড়ে
যখন আপনার বডি ক্লক আর লাইফস্টাইল একসাথে চলে না, তখন পুরো মেটাবলিক সিস্টেম ধীরে ধীরে ইমব্যালেন্স হয়ে যায়—আর সেখান থেকেই এই সমস্যাগুলো শুরু হয়। গবেষণায় দেখা গেছে, একই পরিমাণ ক্যালোরি খেলেও যদি তা ভুল সময়ে খাওয়া হয়, তাহলে weight gain, insulin resistance এমনকি metabolic syndrome-এর ঝুঁকি বাড়ে। অর্থাৎ, শুধু ডায়েট বদলানো দীর্ঘমেয়াদে কাজ করে না, যদি তা আমাদের বডি ক্লক -এর সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়।
সার্বিক সুস্থতার জন্য শরীরের চাহিদা অনুযায়ী খাবার বাছাই করার পাশাপাশি - সঠিক সময়ে সঠিক খাবার গ্রহণ, পর্যাপ্ত ঘুম ও circadian rhythm এর সাথে সামঞ্জস্যতা বজায় রেখে জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে।
Rawshan Binte Habib
Dietitian /Clinical Nutritionist
M.Sc & B.Sc in Food and Nutrition
(Govt. College of Applied Human Science, DU)
Intern Dietitian at BIHS General Hospital
PGT in CND at BIRDEM General Hospital
Fitness & Nutrition Training at Inspiron Fitness and Diet Consultancy Centre
Source:
1.Johnston J. D. (2014). Physiological links between circadian rhythms, metabolism and nutrition. Experimental physiology, 99(9), 1133–1137.
2. Reytor-González, C., Simancas-Racines, D., Román-Galeano, N. M., Annunziata, G., Galasso, M., Zambrano-Villacres, R., Verde, L., Muscogiuri, G., Frias-Toral, E., & Barrea, L. (2025). Chrononutrition and Energy Balance: How Meal Timing and Circadian Rhythms Shape Weight Regulation and Metabolic Health. Nutrients, 17(13), 2135.