27/05/2026
এই ঈদে কিভাবে #ত্বকেরযত্ন নিবেন?
#কোরবানিঈদের (Eid-ul-Adha) সময়টাতে আমাদের সবারই ব্যস্ততা অনেক বেড়ে যায়। একদিকে মাংস কাটাছেঁড়া ও রান্নাবান্নার ক্লান্তি, অন্যদিকে গরম, চুলার তাপ, আর মশলার তেল-কালি—সব মিলিয়ে ত্বকের বারোটা বাজার উপক্রম হয়।
এই ব্যস্ততার মধ্যেও যেভাবে খুব সহজে আপনি আপনার ত্বকের যত্ন নিতে পারেন, তার একটি সহজ গাইডলাইন নিচে দেওয়া হলো:
**ঈদের আগের ও সকালের প্রস্তুতি:
#সানস্ক্রিন ও #ময়েশ্চারাইজার: সকালে রান্নাবান্না বা মাংসের কাজে হাত দেওয়ার আগেই মুখ ভালো করে ধুয়ে একটি হালকা ময়েশ্চারাইজার এবং অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নিন। চুলার তাপও কিন্তু রোদের মতোই ত্বকের ক্ষতি করে।
**ভারী মেকআপ এড়িয়ে চলুন। কারণ ঘাম এবং চুলার তাপে মেকআপ গলে লোমকূপ (pores) বন্ধ হয়ে যেতে পারে, যা থেকে পরে ব্রণ পিম্পল হতে পারে।
**বারবার হাত ধোয়া: মাংসের রক্ত, চর্বি বা মশলা মাখানো হাত দিয়ে ভুলেও মুখে হাত দেবেন না। এতে ত্বকে ইনফেকশন বা অ্যালার্জি হতে পারে।
**হাইড্রেটেড থাকুন: রান্নাঘরে বা কাজের ফাঁকে ফাঁকে লেবুর শরবত, ডাবের পানি বা সাধারণ পানি পান করুন। ভেতর থেকে হাইড্রেশন ঠিক থাকলে ত্বক এমনিতেই সতেজ দেখাবে।
**দুপুরের ক্লান্তি দূর করতে ঝটপট স্কিনকেয়ার:
দুপুরের দিকে সব কাজ শেষ করে যখন একটু অবসর পাবেন, তখন ত্বকের ক্লান্তি দূর করতে এই স্টেপগুলো ফলো করতে পারেন:
-ডাবল ক্লিনজিং (Double Cleansing):
প্রথমে একটি অয়েল-বেসড ক্লিনজার /মাইসেলার ওয়াটার দিয়ে মুখের তেল ও মশলার কালি দূর করুন। এরপর আপনার রেগুলার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।
**নাইট ক্রিম বা সিরাম: রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে আপনার পছন্দের নাইট ক্রিম, অ্যালোভেরা জেল বা একটু ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমান।
**একটি জরুরি টিপস:অতিরিক্ত তৈলাক্ত ও মশলাদার খাবার ত্বকে ব্রণের সমস্যা বাড়াতে পারে। তাই মাংসের পাশাপাশি শসা, লেবু এবং পর্যাপ্ত সালাদ খাবেন, যা ত্বকের ডিটক্সিফিকেশনে সাহায্য করবে।
আপনার ঈদ আনন্দময় ও সুস্থ কাটুক!
Dr. Laila Sultana
MBBS, BCS, MD (Dermatology)
Skin,Hair,Nail,Allergy,Vitiligo and STD specialist,Mugda Medical College Hospital, Dhaka.
Consultant: Islami Bank Hospital, Mugda, Dhaka.
(Saturday,Monday,Wednesday)
01771571518
Chamber 2 :Raiyan Hospital, Shreenagar, Munshiganj (Every Friday).
01708315030
#চর্মরোগবিশেষজ্ঞ