22/07/2026
#কিডনির_স্টোন: সব স্টোনেই কি অপারেশন লাগে?
👉অনেকেই জানেন না, ৫–৮ মিমি আকারের অনেক কিডনি বা ইউরেটারের (কিডনি নালি) স্টোন সঠিক রোগী নির্বাচন করে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী Medical Expulsive Therapy (MET), পর্যাপ্ত পানি পান, নির্ধারিত ওষুধ এবং কিছু নিয়ম মেনে চললে স্বাভাবিকভাবেই বের হয়ে যেতে পারে। তাই স্টোন ধরা পড়লেই ভয় পাওয়ার বা তড়িঘড়ি অপারেশনের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই।
🌟বাংলাদেশে কিডনি স্টোনের সাধারণ কারণগুলো:🌟
• কম পানি পান ও ডিহাইড্রেশন
• অতিরিক্ত লবণ গ্রহণ
• বেশি প্রাণিজ প্রোটিন ও অক্সালেটসমৃদ্ধ খাবার অতিরিক্ত খাওয়া
• স্থূলতা ও অনিয়মিত জীবনযাপন
• বারবার প্রস্রাবের সংক্রমণ
• পারিবারিকভাবে স্টোন হওয়ার প্রবণতা
#প্রতিকার:
✅ প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন (এমনভাবে, যাতে প্রস্রাব হালকা বা স্বচ্ছ থাকে)।
✅ লবণ কম খান।
✅ সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম করুন।
✅ প্রস্রাব চেপে রাখবেন না।
✅ স্টোনের লক্ষণ দেখা দিলে বা ব্যথা হলে দ্রুত কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
#মনে_রাখবেন: সব স্টোন এক রকম নয়। স্টোনের আকার, অবস্থান, কিডনির অবস্থা ও রোগীর উপসর্গ বিবেচনা করে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই নিজে নিজে ওষুধ না খেয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন।