Dr SM Humayun Kabir PhD

Dr SM Humayun Kabir PhD Passionate about healing and dedicated to providing compassionate care.

With years of experience in health and fitness, I strive to make a positive impact on my patients' lives every day.

27/05/2026

কুরবানির সময় অতিরিক্ত রেড মিট খাওয়া ও অনিয়ন্ত্রিত জীবনযাপার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে।
সুস্থ থাকতে পরিমিত খাবার খান, পানি পান করুন এবং নিজের ও পরিবারের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন।

17/05/2026

এক ব্যাগ রক্ত শুধু জীবন বাঁচায় না, থ্যালাসেমিয়া রোগীদের মুখে ফিরিয়ে আনে হাসি।
সচেতন হোন, বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করুন।
আজকের সচেতনতাই আগামীর সুস্থ প্রজন্ম।

13/05/2026
*ঈদ যাত্রায় দুর্ঘটনা রোধ করুন* কিছু মানুষের চিন্তা থাকে যে সেহেরী খেয়ে গাড়ি বা মোটরসাইকেল চালিয়ে দূরবর্তী বাড়ির উদ্দ...
20/03/2026

*ঈদ যাত্রায় দুর্ঘটনা রোধ করুন*

কিছু মানুষের চিন্তা থাকে যে সেহেরী খেয়ে গাড়ি বা মোটরসাইকেল চালিয়ে দূরবর্তী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়া শুধুমাত্র যানজট এড়ানোর জন্য।।

*সেহরির পরে না ঘুমিয়ে গাড়ি চালালে কি হতে পারে??*

১। খাওয়ার পরে Digestion এর জন্যে মাথা থেকে রক্ত পেটে চলে যায় সুতরাং মাথায় রক্ত সাপ্লাই কম হওয়ার জন্য ঘুম ঘুম আসে।

২। আমাদের দেহ ঘড়ি অর্থাৎ আমরা সবাই প্রায় *সেহরির পরে ঘুমিয়ে* থাকি এখন হঠাৎ একদিন না ঘুমিয়ে ড্রাইভ করলে ওই সময়টাতে ঘুম আসবে তাই আমরা অবশ্যই সেহরির পরে ঘুমিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিব।

৩। যারা মোটরসাইকেলে বাড়ি যাবেন বা যারা গাড়ি চালাবেন তাঁরা যেন *পায়ে জুতা* পরেন। স্যান্ডেলে ব্রেক এক্সেলেটর ইত্যাদি কন্ট্রোল করাটা কঠিন হয়ে যায়।

৪। গাড়ির *গতি সীমিত* রাখুন *ওভার টেকিং ও রাস্তা ক্রসিং* এর সময় চারপাশে খেয়াল রাখুন।।

৫। এরপরও যদি গাড়ি চালানোর সময় ঘুম ঘুম আসে তাহলে গাড়ি মেইন রোড থেকে *সাইড রোডে নিয়ে একটু বিশ্রাম নিন।।* চোখে মুখে পানি দিন, একটু চা খেয়ে নিন, ওয়াশরুমে যান এরপর আবার গাড়ি চালানো শুরু করুন।।

৬। গাড়ি চালানোর সময় আপনার মোবাইল ফোনটি সম্পূর্ণরূপে বন্ধ রাখুন, যদি Vibration ও দিয়ে রাখেন তাহলেও ফোন আসলে Attention Divert হবে।।

৭। *journey এর কারণে রোজা ভাঙ্গা জায়েজ* আছে, সুতরাং কেউ যদি মনে করেন যে রোজা রেখে গাড়ি চালাতে কষ্ট হবে সে ক্ষেত্রে রোজা না রেখে সকাল পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে তারপর রওনা দিন এতে গাড়ির উপর ভালো কন্ট্রোল রাখতে পারবেন।

৮। তাড়াতাড়ি গিয়ে বাড়িতে ইফতারে যোগ দিব এই চিন্তা বাদ দিয়ে রাতের ডিনারে শরিক হব এই চিন্তা করলে গাড়ি চালানোর সময় মানসিক চাপ অনেকখানি কমে যাবে।।

৯। এছাড়াও গাড়ী বা মোটরসাইকেল চালালে *ভালো হেলমেট* এবং গাড়ির ক্ষেত্রে ড্রাইভার এবং সামনের যাত্রীর সিটবেল্ট বাঁধুন, *গিয়ার, ব্রেক, টায়ার* সহ যাবতীয় সবকিছু রওনা হওয়ার আগের দিনেই *চেক করে* নিতে হবে যাতে মধ্যবর্তী রাস্তায় কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়।।

সকলকে ধন্যবাদ।। সকলের ঈদ যাত্রা শুভ হোক।।

08/02/2026

🍌 আজকে চলুন কথা বলি আমাদের সবার পরিচিত একটি ফল—কলা নিয়ে।

আপনি জানেন কি?
🌍 সারা পৃথিবীতে সবচেয়ে বেশি খাওয়া ফল হলো কলা—যেটা আমরা অনেকেই জানি না!

স্বাদে সহজ, পুষ্টিতে ভরপুর আর সব বয়সের মানুষের প্রিয় এই ফলটি আমাদের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ।
আজকে আমরা কলার উপকারিতা, মজার তথ্য আর এর নানা দিক নিয়ে আরও অনেক কিছু জানব।

👉 সাথে থাকুন, জানুন কলা সম্পর্কে এমন কিছু তথ্য যা হয়তো আগে জানতেন না!

27/01/2026

ইদানিং নিপা ভাইরাস দ্বারা মানুষ মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।।

নিপা ভাইরাস মূলত ছড়ায় বাদুড়ের মাধ্যমে। খেজুরের রস অতি সুমিষ্ট হওয়ার কারণে বাদুড় তাতে মুখ দেয়, এবং সেই রস আমরা কাঁচা খাই ফলে তা আমাদের শরীরে প্রবেশ করে।।

আমরা আজকে আলোচনা করবো নিপা ভাইরাস নিয়ে, কিভাবে তা সংক্রমিত হয় এবং কিভাবে তা থেকে আমরা পরিত্রান পেতে পারি...!! বিস্তারিত ভিডিওতে..!!

03/01/2026

কোন কারণ ছাড়াই যদি আমাদের শরীর দুর্বল লাগে এবং আমরা যদি বুঝতে না পারি কি কারনে দুর্বলতা অনুভব হচ্ছে তাহলে বুঝে নিতে হবে আমাদের শরীরের কোন না কোন Parameter Under line cross হয়েছে..!!

সে ক্ষেত্রে মেইন কারণ গুলো কি হতে পারে এবং আমরা তার থেকে কিভাবে পরিত্রান পেতে পারি সে বিষয়ের উপর আমাদের আজকের আলোচনা..!! বিস্তারিত ভিডিওতে..!!

27/12/2025

বিশেষজ্ঞরা অধিক শর্করা থাকার কারণে আলু খেতে সংযত হওয়ার কথা বললেও মাটির নিচের ফসল হিসাবে এর বিকল্প হতে পারে কচু।।
যাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ভিটামিন সি, ফসফরাস সহ নানান পুষ্টিগুণ।।
আমরা আজকে আলোচনা করব কচুর উপকারিতা সহ নানান দিক, বিস্তারিত ভিডিওতে।।

17/12/2025

আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয় যে সকল ভিটামিন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে Vitamin D.

অন্যান্য ভিটামিন আমরা বেশিরভাগ ক্ষেত্রে খাবারের মাধ্যমে পেয়ে থাকলেও Vitamin D এর ক্ষেত্রে মূল উপাদান হচ্ছে সূর্যের আলো। আজকে আমাদের আলোচ্য বিষয় Vitamin D...!!

04/12/2025

Water Lily বা শাপলা। আমাদের খাদ্য তালিকার একটি অবহেলিত খাবার হলেও এর পুষ্টিগুণ প্রচুর। আমাদের দেশে অন্তত চার থেকে পাঁচ মাস এই শাপলা বিভিন্ন খালে বিলে পাওয়া যায়।

আমরা আজকে প্রকৃতির সান্নিধ্যে গিয়ে এর গুনাগুন সহ নানান দিক তুলে ধরবো। বিস্তারিত ভিডিওতে....!!

Address

Dhaka
1217

Telephone

+8801615007790

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr SM Humayun Kabir PhD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr SM Humayun Kabir PhD:

Shortcuts

Share

Category