Dr.ATM. Azharul Haque

Dr.ATM. Azharul Haque Child Specialist Doctor

রাত জেগে কি খেলা দেখা উচিত??
19/07/2026

রাত জেগে কি খেলা দেখা উচিত??

30/06/2026
30/06/2026

বাবার যেসব আচরণ শিশুরা সবচেয়ে বেশি অনুসরণ করে

শিশুরা আমাদের কথা যতটা শোনে, তার চেয়ে অনেক বেশি আমাদের আচরণ অনুকরণ করে। বিশেষ করে বাবার প্রতিদিনের ছোট ছোট অভ্যাস তাদের ব্যক্তিত্ব, মূল্যবোধ ও ভবিষ্যৎ আচরণে গভীর প্রভাব ফেলে।

বাবা হিসেবে আপনার সচেতন হওয়া খুবি জরুরি। দেখে নিন কোন বিষয়গুলো আপনার সন্তান আপনাকে দেখে খুব ভালোভাবে অনুসরণ করে।

১. মায়ের প্রতি সম্মান ও ব্যবহার ❤️

একজন বাবা যদি মায়ের সঙ্গে সম্মানজনক ভাষায় কথা বলেন, সহযোগিতা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাহলে শিশুও ভবিষ্যতে অন্যদের সম্মান করতে শেখে। আর তর উল্টোটা হলে ওই সংসারে সন্তানরা কখনোই মাকে সন্মান করে না।

২. রাগ নিয়ন্ত্রণ 😌

সমস্যা হলে বাবা চিৎকার করেন নাকি শান্তভাবে সমাধান করেন,শিশু সেটাই শেখে। বাবার রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকা খুব গুরুত্বপূর্ণ।

৩. সত্য বলা

ছোট মিথ্যাও শিশু লক্ষ্য করে। বাবা যদি সব পরিস্থিতিতে সততার পরিচয় দেন, শিশুর মধ্যেও সেই মূল্যবোধ গড়ে ওঠে। সে খুব গুরুত্ব দেয়।

৪. মানুষের প্রতি সহানুভূতি

গৃহকর্মী, দোকানদার, রিকশাচালক বা অসহায় মানুষের সঙ্গে বাবার আচরণ দেখে শিশুর মানবিকতা তৈরি হয়।

৫. দায়িত্বশীলতা

সময়মতো কথা রাখা, পরিবারের দায়িত্ব পালন করা এবং নিজের কাজ শেষ করা এসব অভ্যাস শিশুর মধ্যেও ছড়িয়ে পড়ে। সে বাবাকে দেখেই নানা বিষয়ের দ্বায়িত্ব নিতে শেখে।

৬. মোবাইল ব্যবহারের অভ্যাস

বাবা যদি সারাক্ষণ স্ক্রিনে ডুবে থাকেন, শিশুও সেটাকে স্বাভাবিক মনে করতে পারে। শিশুকে না করবেন আর আপনি সারাদিন ফোনে থাকবেন তাহলে লাভ হবেনা। শিশুকে মোবাইল থেকে দূরে রাখতে হলে, আগে নিজের দ্বায়িত্ব বাড়ান।

৭. বই পড়া ও শেখার আগ্রহ

যে বাবা নিজে পড়েন, নতুন কিছু শেখেন এবং কৌতূহলী থাকেন, তার সন্তানও শেখার প্রতি আগ্রহী হওয়ার সম্ভাবনা বেশি। তাই নিজের এই হাড়িয়ে যাওয়া অভ্যাসটা আবার ফিরিয়ে আনুন।

৮. ভুল স্বীকার করা

“আমি ভুল করেছি, দুঃখিত” এই একটি বাক্য শিশুকে বিনয় ও দায়িত্ব নেওয়ার শিক্ষা দেয়। এই বিষয়টা আমাদের দেশে মানতেই চায়না, এটা খুব ভুল। ভুল আমাদের হতেই পারে, তাই সন্তানকে বা তার সামনে ভুল স্বীকার করুন।

৯. ঘরের কাজে অংশ নেওয়া

রান্নাঘরে সাহায্য করা, ঘর গুছানো বা সন্তানের যত্নে অংশ নেওয়া দেখে শিশু বুঝতে শেখে যে পরিবার একটি দল, যেখানে সবাই একে অপরকে সাহায্য করে।

১০. সন্তানের সঙ্গে সময় কাটানো

খেলা, গল্প, বই পড়া বা শুধু মন দিয়ে শোনা এসব মুহূর্ত শিশুর আত্মবিশ্বাস ও মানসিক নিরাপত্তা বাড়ায়।

শিশুরা “আপনি যা বলেন” তার চেয়ে “আপনি যা করেন” তা-ই বেশি শেখে। আপনার প্রতিদিনের ছোট ছোট আচরণই আপনার সন্তানের আগামী দিনের চরিত্র গড়ে তুলছে। তাই সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার দামি খেলনা নয়, বরং একজন দায়িত্বশীল, সৎ, সহানুভূতিশীল এবং ভালো উদাহরণ হওয়া।

একজন বাবা হিসেবে আপনার এসব বিষয়জানা ও মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ❤️
ShebikAmit

Address

Mirpur/1
Dhaka
DHAKA-1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.ATM. Azharul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category