Dr Nazmul Husain

Dr Nazmul Husain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Nazmul Husain, Doctor, 190/1, Baro Moghbazar( Wireless Railgate), Dhaka.

18/09/2026

জরুরি নোটিশ

আগামী ১৯ সেপ্টেম্বর রোজ শনিবার থেকে ২৫ সেপ্টেম্বর রোজ শুক্রবার পর্যন্ত নিজের প্রয়োজনীয় কাজে দেশের বাহিরে অবস্থান করার কারণে চেম্বার বন্ধ থাকবে।
রোগীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখিত।

ওজন কমানোর ইনজেকশন (যেমন Semaglutide/Ozempic) অনেকেই ডাক্তারের পরামর্শে নিচ্ছেন।এগুলো GLP-1 receptor agonist, ক্ষুধা ও c...
19/08/2026

ওজন কমানোর ইনজেকশন (যেমন Semaglutide/Ozempic) অনেকেই ডাক্তারের পরামর্শে নিচ্ছেন।

এগুলো GLP-1 receptor agonist, ক্ষুধা ও calorie intake কমায়, gastric emptying এর সময় বাড়িয়ে দেয় এবং খাবারের পর দ্রুত পেট ভরা অনুভূতি তৈরি করে। ফলে নিয়মিত ব্যবহারে ওজন কমতে সাহায্য করে।

তবে সবার জন্য এই ইনজেকশন উপযুক্ত নয়।

~
যেসব ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় / Contraindicated

১) Medullary Thyroid Carcinoma (MTC) / MEN2-এর history

যাদের নিজের বা First-Degree Relative-এর মধ্যে Medullary Thyroid Carcinoma অথবা Multiple Endocrine Neoplasia syndrome type 2 (MEN2)-এর history আছে, তাদের semaglutide ব্যবহার করা উচিত নয়।

২) Pregnancy
Pregnancy-তে semaglutide ব্যবহার করা উচিত নয়। Pregnancy পরিকল্পনা থাকলে সাধারণত কমপক্ষে ২ মাস আগে ওষুধটি বন্ধ করার পরামর্শ দেওয়া হয়।

৩) Breastfeeding
Breastfeeding-এর সময় weight-loss-এর উদ্দেশ্যে semaglutide ব্যবহার recommended নয়, কারণ এ বিষয়ে পর্যাপ্ত safety data নেই।

~

যেসব ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন

১) Severe Gastroparesis

GLP-1 receptor agonist gastric emptying এর সময় বাড়িয়ে দেয়। তাই আগে থেকেই severe gastroparesis থাকলে nausea, vomiting, early satiety, bloating, reflux বা constipation-এর সমস্যা আরও বাড়তে পারে।

বিশেষ করে diabetes রোগীদের মধ্যে diabetic gastroparesis তুলনামূলক বেশি দেখা যায়।

২) Pancreatitis-এর history

আগে pancreatitis হয়ে থাকলে semaglutide শুরু করার আগে Risk-Benefit বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এটি সাধারণভাবে absolute contraindication নয়।

৩) Gallbladder disease
Gallstone বা cholecystitis-এর history থাকলে সতর্ক থাকতে হবে। Treatment চলাকালীন right upper abdominal pain, persistent vomiting বা fever হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।

৪) Advanced Kidney Disease
Kidney disease নিজে semaglutide-এর absolute contraindication নয়। তবে vomiting/diarrhoea-এর কারণে dehydration ডেভলপ করলে acute kidney injury হতে পারে। তাই advanced CKD রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন।

~
ওজন কমানোর ইনজেকশন সবার জন্য নিরাপদ নয়। রোগীর medical history, current medication, diabetes/CKD status, gallbladder ও gastrointestinal condition বিবেচনা করে চিকিৎসকের পরামর্শে শুরু করা উচিত।

সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে মেঝেতে প্রথম পা ফেলতেই কি গোড়ালিতে সুঁই ফোটার মতো তীব্র ব্যথা হচ্ছে? ব্যথার চোটে কিছুক্ষণ...
12/08/2026

সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে মেঝেতে প্রথম পা ফেলতেই কি গোড়ালিতে সুঁই ফোটার মতো তীব্র ব্যথা হচ্ছে? ব্যথার চোটে কিছুক্ষণ খুঁড়িয়ে হাঁটতে হয়, এরপর আস্তে আস্তে ব্যথা কিছুটা কমে আসে? অনেকেই এই যন্ত্রণাদায়ক ব্যথা থেকে মুক্তি পেতে মাসের পর মাস ফার্মেসি থেকে ব্যথানাশক ঔষধ (Painkiller) কিনে খাচ্ছেন। কিন্তু ঔষধের প্রভাব কাটলেই ব্যথা আবারও ফিরে আসছে!

❓ পায়ের বা গোড়ালি ব্যথার আসল কারণগুলো কী কী?
পায়ের ব্যথা সাধারণত কেবল হাড়ের কোনো সমস্যা নয়। এর পেছনে নরম রগ বা টিস্যুর যে সমস্যাগুলো মূলত দায়ী:

প্লান্টার ফাসাইটিস (Plantar Fasciitis): পায়ের তলার প্রধান রগ বা ফাসিয়াতে দীর্ঘমেয়াদী প্রদাহ বা সূক্ষ্ম ফাটল তৈরি হওয়া। এটিই সকাল বেলার পায়ের ব্যথার প্রধান কারণ।

হিল স্পার (Calcaneal Spur): পায়ের গোড়ালির হাড় কিছুটা বেড়ে গিয়ে রগে খোঁচা দেওয়া।

অ্যাকিলিস টেন্ডিনাইটিস (Achilles Tendinitis): গোড়ালির পেছনের দিকের রগে ফাটল বা তীব্র প্রদাহ।

নার্ভ কম্প্রেশন: পায়ের পাতার দিকে যাওয়া কোনো স্নায়ু বা নার্ভে চাপ লাগা।

🚩 রোগ নির্ণয়ে কেন সাধারণ এক্স-রে (X-ray) যথেষ্ট নয়?
সাধারণ এক্স-রে কেবল হাড়ের ছবি দিতে পারে। কিন্তু ব্যথার মূল কারণ যে নরম রগ বা টেন্ডনের ইনজুরি, তা এক্স-রে মেশিনে কখনোই ধরা পড়ে না। তাই আমরা আধুনিক MSK (Musculoskeletal) আল্ট্রাসাউন্ডের মাধ্যমে পায়ের ভেতরের রগের অবস্থা পর্যবেক্ষণ করতে হয়।

কোমর ব্যথা নিয়ে আমরা অনেকেই ভুগে থাকি, কিন্তু সেই ব্যথা যখন কোমর থেকে উরু হয়ে পায়ের নিচ পর্যন্ত কারেন্টের মতো বা শিরশির ...
11/08/2026

কোমর ব্যথা নিয়ে আমরা অনেকেই ভুগে থাকি, কিন্তু সেই ব্যথা যখন কোমর থেকে উরু হয়ে পায়ের নিচ পর্যন্ত কারেন্টের মতো বা শিরশির করে নেমে যায়, তখন স্বাভাবিক জীবনযাত্রা প্রায় থমকে দাঁড়ায়। হাঁটাচলা করা বা একটানা বসে থাকা অসম্ভব হয়ে পড়ে। ব্যথার এই যন্ত্রণাদায়ক অবস্থাকে অনেকেই 'সায়াটিকা' বলে থাকেন, যার অন্যতম প্রধান কারণ হলো পিএলআইডি (PLID)।

❓ পিএলআইডি (PLID) আসলে কী এবং কেন পায়ে ব্যথা নামে?
আমাদের মেরুদণ্ডের হাড়গুলোর মাঝখানে একটি নরম জিলাপির মতো কুশন বা ডিস্ক থাকে, যা শরীরের শক-অ্যাবজরবার হিসেবে কাজ করে। একটানা ভুল ভঙ্গিতে বসে থাকা, ভারী জিনিস তোলা বা অন্য কোনো কারণে এই ডিস্ক যখন তার নির্দিষ্ট জায়গা থেকে সরে গিয়ে বা ফেটে পেছনের স্নায়ু বা নার্ভের (Nerve) ওপর মারাত্মক চাপ তৈরি করে, তখন চিকিৎসাবিজ্ঞানের ভাষায় তাকে PLID (Pr*****ed Lumbar Intervertebral Disc) বলা হয়।

যেহেতু মেরুদণ্ডের এই স্নায়ুগুলো কোমর থেকে পায়ের দিকে নেমে গেছে, তাই ডিস্ক সরে গিয়ে স্নায়ুতে চাপ পড়লেই কোমরের ব্যথা পায়ের নিচ পর্যন্ত ছড়িয়ে পড়ে। অনেক সময় পায়ে ঝিনঝিন করা, অবশ লাগা বা শক্তি কমে যাওয়ার মতো মারাত্মক লক্ষণও দেখা দেয়।

দ্রুত ডাক্তারের পরামর্শ নিন 👍

📢 ১ আগস্ট থেকে শিশুদের জন্য টাইফয়েড টিকাদান (TCV) শুরু হয়েছে। অনেক অভিভাবকের মনেই এখন প্রশ্ন—👶 আমার শিশুর কখন এই টিকা ...
03/08/2026

📢 ১ আগস্ট থেকে শিশুদের জন্য টাইফয়েড টিকাদান (TCV) শুরু হয়েছে।
অনেক অভিভাবকের মনেই এখন প্রশ্ন—
👶 আমার শিশুর কখন এই টিকা নেওয়া উচিত?
💉 আগে বেসরকারিভাবে টিকা দিলে কি আবার লাগবে?
📋 আলাদা নিবন্ধন করতে হবে কি?

চলুন, সহজভাবে জেনে নেওয়া যাক।

✅ কারা এই টিকা পাবে?

সরকারি EPI (Expanded Programme on Immunization) কর্মসূচির আওতায় ১৫ মাস বয়সী শিশুদের এক ডোজ Typhoid Conjugate Vaccine (TCV) দেওয়া হবে।

✅ আলাদা নিবন্ধন লাগবে?

না। এই টিকার জন্য আলাদা কোনো রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। নিয়মিত EPI টিকাদান কার্যক্রমের মাধ্যমেই এটি দেওয়া হবে।

✅ আগে যদি বেসরকারিভাবে TCV নেওয়া থাকে?

যদি আপনার শিশু ইতোমধ্যে চিকিৎসকের পরামর্শে TCV (যেমন Typhibev, Typbar-TCV বা অন্য কোনো WHO-স্বীকৃত TCV) নিয়ে থাকে, তাহলে সাধারণত একই টিকা আবার নেওয়ার প্রয়োজন হয় না। তবে শিশুর টিকাদানের ইতিহাস অনুযায়ী প্রয়োজনে চিকিৎসক বা EPI কেন্দ্রের পরামর্শ নিন।

❓কিছু সাধারণ প্রশ্ন

১. আমার শিশুর বয়স ১০ মাস। এখন কি সরকারি TCV দেওয়া হবে?
না। সরকারি EPI সূচি অনুযায়ী এই টিকা ১৫ মাস বয়সে দেওয়া হবে। বিশেষ পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শে বেসরকারিভাবে আগে দেওয়া যেতে পারে।

২. আমার শিশুর বয়স ১৬–১৮ মাস। এখন কি টিকা পাবে?
নিকটস্থ EPI কেন্দ্রে যোগাযোগ করুন। স্থানীয় কর্মসূচির নির্দেশনা অনুযায়ী যোগ্য শিশুদের টিকা দেওয়া হতে পারে।

৩. আগে টাইফয়েডের TCV দিয়েছি। আবার দিতে হবে?
সাধারণভাবে না। আগে একটি পূর্ণ ডোজ TCV নেওয়া থাকলে পুনরায় দেওয়ার প্রয়োজন হয় না, যদি না চিকিৎসক বিশেষভাবে পরামর্শ দেন।

৪. সর্দি-কাশি বা হালকা জ্বর থাকলে টিকা দেওয়া যাবে?
হালকা সর্দি-কাশি বা সামান্য জ্বর থাকলে বেশিরভাগ ক্ষেত্রে টিকা দেওয়া যায়। তবে উচ্চ জ্বর বা গুরুতর অসুস্থতা থাকলে আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।

৫. টিকা নিলে কি আর কখনও টাইফয়েড হবে না?
TCV টাইফয়েডের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায় এবং গুরুতর জটিলতা থেকে সুরক্ষা দেয়। তবে নিরাপদ পানি পান করা, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

❤️ শিশুর সুস্থ ভবিষ্যতের জন্য সময়মতো টিকা নিশ্চিত করুন।

এই তথ্যটি অন্য অভিভাবকদের কাছেও পৌঁছে দিন, যাতে আরও বেশি শিশু টাইফয়েডের মতো প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত থাকতে পারে।

03/08/2026
  Psoriasis Nail psoriasis হলো psoriasis-এর এমন একটি manifestation যেখানে nail matrix, nail bed বা periungual skin আক্রা...
28/07/2026

Psoriasis
Nail psoriasis হলো psoriasis-এর এমন একটি manifestation যেখানে nail matrix, nail bed বা periungual skin আক্রান্ত হয়। এটি শুধু skin psoriasis-এর অংশ হিসেবে হতে পারে, আবার skin lesion না থাকলেও isolated nail psoriasis হতে পারে।

🎈Causes / Pathogenesis:

এটি একটি immune-mediated inflammatory disease; infectious fungal disease নয়।

🎈Risk factors / triggers:
* Family history of psoriasis
* Previous or active skin psoriasis
* Psoriatic arthritis (PsA) — nail disease-এর সঙ্গে বিশেষভাবে associated
* Nail trauma / repeated microtrauma
* Smoking
* Obesity/metabolic syndrome
* Stress
* কিছু ক্ষেত্রে infection বা medications trigger হিসেবে কাজ করতে পারে

🎈Clinical features:

Nail psoriasis-এর manifestations নির্ভর করে nail matrix বনাম nail bed কোন অংশ আক্রান্ত তার ওপর।

Nail matrix involvement
👉 Nail pitting — সবচেয়ে classic feature

* Nail plate-এ ছোট ছোট pinpoint depressions
* এক বা একাধিক nail-এ হতে পারে
* Psoriasis-এর pitting সাধারণত irregular/random distribution-এ হয়।

👉 Leukonychia-
* Nail plate-এ white spots/patches

👉 Red spots in lunula-
* বিশেষ করে proximal nail matrix involvement-এ দেখা যেতে পারে।

👉 Nail plate crumbling-
* Nail brittle হয়ে ভেঙে যেতে পারে
* Advanced disease-এ nail plate প্রায় সম্পূর্ণ নষ্ট হতে পারে।

👉Nail bed involvement-

✅ Onycholysis
* Nail plate nail bed থেকে আলাদা হয়ে যায়
* সাধারণত distal/lateral অংশ থেকে শুরু হয়
* নখের নিচে white/yellow area দেখা যায়।

✅ Oil-drop / Salmon-patch sign
✅ Subungual hyperkeratosis:
✅ Diagnosis:
Diagnosis বেশিরভাগ সময় clinical।
We can do Dermoscopy

✅ Patient advice:
* Nail short রাখুন
* Nail biting/trauma avoid করুন
* Detergent/chemical exposure কমান
* Gloves ব্যবহার করুন wet work-এর সময়
* Nails moisturise করুন
* Cuticle aggressively কাটবেন না
* Artificial nails/traumatic manicure avoid করা ভালো
* Secondary fungal/bacterial infection-এর signs থাকলে evaluate করুন

✅Patient advice:
* Nail short রাখুন
* Nail biting/trauma avoid করুন
* Detergent/chemical exposure কমান
* Gloves ব্যবহার করুন wet work-এর সময়
* Nails moisturise করুন
* Cuticle aggressively কাটবেন না
* Artificial nails/traumatic manicure avoid করা ভালো
* Secondary fungal/bacterial infection-এর signs থাকলে evaluate করুন

অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিবেন

নিজে থেকে বা ফার্মেসি থেকে কোন প্রকার cream , মেডিসিন খাওয়া থেকে বিরত থাকুন ,এতে করে রোগের জটিলতা আরো বেড়ে যেতে পারে

শিশুর ভিটামিন D০–১২ মাস: প্রতিদিন ৪০০ IU ১২ মাসের পর: দৈনিক প্রয়োজন ৬০০ IU (প্রয়োজনে সাপ্লিমেন্ট)কিছু প্রচলিত ব্র্যান্ড:...
25/07/2026

শিশুর ভিটামিন D

০–১২ মাস: প্রতিদিন ৪০০ IU

১২ মাসের পর: দৈনিক প্রয়োজন ৬০০ IU (প্রয়োজনে সাপ্লিমেন্ট)

কিছু প্রচলিত ব্র্যান্ড: • Osteo-D Pediatric – 200 IU/mL • Aristo D3 – 400 IU/mL • D3 Oral Solution (ACI) – 400 IU/mL • Padi-D – 400 IU/mL • PD3 – 400 IU/mL

শিশুর বয়স ও প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট দিন।

নতুন সংযোজন : টাইফয়েড ভ্যাকসিন -ইপিআই প্রোগ্রাম এ
22/07/2026

নতুন সংযোজন : টাইফয়েড ভ্যাকসিন -ইপিআই প্রোগ্রাম এ

Address

190/1, Baro Moghbazar( Wireless Railgate)
Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Nazmul Husain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category